গণঅধিকার পরিষদের সভাপতির রুটিন দায়িত্বে ফারুক হাসান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চিকিৎসার জন্য গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তাঁর অবর্তমানে গণঅধিকার পরিষদের সভাপতির রুটিন দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান। শুক্রবার রাতে দলের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় গঠনতন্ত্রের ৩৬ (১) ধারা অনুযায়ী দলের সভাপতি নুরুল হক নুর চিকিৎসাজনিত কারণে বিদেশে অবস্থান করায় সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান সভাপতির রুটিন দায়িত্ব পালন করবেন।’

২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাঁকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দীর্ঘ ১৮ দিন চিকিৎসা নিয়ে গত সপ্তাহে বাসায় যান নুর।

তাঁর সুচিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হক নুরের স্ত্রী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। উন্নত চিকিৎসার জন্য ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুর যান নুরুল হক নুর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন সরকার শপথ নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

» নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

» বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয়: তারেক রহমান

» শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : এ্যানী

» জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

» কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

» পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

» মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

» নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেস সচিব

» স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গণঅধিকার পরিষদের সভাপতির রুটিন দায়িত্বে ফারুক হাসান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চিকিৎসার জন্য গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তাঁর অবর্তমানে গণঅধিকার পরিষদের সভাপতির রুটিন দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান। শুক্রবার রাতে দলের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় গঠনতন্ত্রের ৩৬ (১) ধারা অনুযায়ী দলের সভাপতি নুরুল হক নুর চিকিৎসাজনিত কারণে বিদেশে অবস্থান করায় সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান সভাপতির রুটিন দায়িত্ব পালন করবেন।’

২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাঁকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দীর্ঘ ১৮ দিন চিকিৎসা নিয়ে গত সপ্তাহে বাসায় যান নুর।

তাঁর সুচিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হক নুরের স্ত্রী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। উন্নত চিকিৎসার জন্য ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুর যান নুরুল হক নুর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com