ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য হলেন খালেদা জিয়া

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটিতে ১ নম্বর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানেই তার পৈত্রিক বাড়ি অবস্থিত এবং এখান থেকেই তিনি একাধিকবার (ফেনী-১) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটি অনুযায়ী, ফুলগাজী সদর ইউনিয়নে সভাপতি হয়েছেন মনির আহম্মদ এবং সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মাহমুদ মজুমদার। মুন্সিরহাট ইউনিয়নে সভাপতি নুরুল হক খোকন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, দরবারপুর ইউনিয়নে সভাপতি ফজলুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলু দায়িত্ব পেয়েছেন।

আনন্দপুর ইউনিয়নে সভাপতি হয়েছেন জিয়া হায়দার নাছির এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফারুক। আমজাদহাট ইউনিয়নে সভাপতি মোহাম্মদ গোলাম সারোয়ার ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার। আর জিএমহাট ইউনিয়নে সভাপতি হয়েছেন আবুল হাসেম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক জহির উদ্দিন পাটোয়ারী।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন এবং সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। ফখরুল আলম স্বপন জানান, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন এবং এই আসন থেকে বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা দলীয় হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, সংগঠনের অর্পিত দায়িত্ব তারা সর্বোচ্চ নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে পালন করবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের রমজান মাসে ছয়টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এবার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মাধ্যমে সংগঠনটি আরও সুসংগঠিত হলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন সরকার শপথ নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

» নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

» বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয়: তারেক রহমান

» শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : এ্যানী

» জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

» কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

» পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

» মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

» নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেস সচিব

» স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য হলেন খালেদা জিয়া

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটিতে ১ নম্বর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানেই তার পৈত্রিক বাড়ি অবস্থিত এবং এখান থেকেই তিনি একাধিকবার (ফেনী-১) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটি অনুযায়ী, ফুলগাজী সদর ইউনিয়নে সভাপতি হয়েছেন মনির আহম্মদ এবং সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মাহমুদ মজুমদার। মুন্সিরহাট ইউনিয়নে সভাপতি নুরুল হক খোকন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, দরবারপুর ইউনিয়নে সভাপতি ফজলুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলু দায়িত্ব পেয়েছেন।

আনন্দপুর ইউনিয়নে সভাপতি হয়েছেন জিয়া হায়দার নাছির এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফারুক। আমজাদহাট ইউনিয়নে সভাপতি মোহাম্মদ গোলাম সারোয়ার ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার। আর জিএমহাট ইউনিয়নে সভাপতি হয়েছেন আবুল হাসেম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক জহির উদ্দিন পাটোয়ারী।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন এবং সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। ফখরুল আলম স্বপন জানান, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন এবং এই আসন থেকে বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা দলীয় হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, সংগঠনের অর্পিত দায়িত্ব তারা সর্বোচ্চ নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে পালন করবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের রমজান মাসে ছয়টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এবার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মাধ্যমে সংগঠনটি আরও সুসংগঠিত হলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com