‘ড. ইউনূসের সরলতা গুন বিশ্বে বিরল’, দ্বিতীয়বার নোবেল পেতে পারেন: রাশেদ খান

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হবার পর থেকেই মূলত এই সরকারের ভালো-মন্দ, ভুল-ত্রুটি নিয়ে কথা বলে আসছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

সম্প্রতি দেশের ৬ জন রাজনৈতিক প্রতিনিধি ও সরকারের উপদেষ্টাদের নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগদান উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র সফর নিয়েও কথা বলেন তিনি।

এবার কথা বললেন ডক্টর মুহাম্মদ ইউনূসের ভালোবাসা, সরলতা ও নিরপক্ষতা নিয়ে। ‘ড. ইউনূসের সরলতা বিশ্বে বিরল’ বলেও উল্লেখ করেছেন। এমনকি, ডক্টর মুহাম্মদ ইউনূস যদি দ্বিতীয়বার নোবেল পুরষ্কার পান, তাহলে সেটা তার সরলতার জন্য পাবেন বলেও মন্তব্য করেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টা ৫৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান। ওই পোস্টে তিনি বলেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার দুজন রাজনৈতিক প্রতিনিধিকে মঞ্চে তুলে বললেন, these are the guys fighting on the street. তাহলে বাকি যে ৪ জন রাজনৈতিক প্রতিনিধি গেছেন, তারা কি রাস্তায় ফাইট করছে না? ডক্টর ইউনূস স্যার নিরপেক্ষতার অভিনয়টা বোঝেন না। যাকে ভালোবাসেন, তার প্রতি ভালোবাসাটা এভাবেই দৃশ্যমান করেন। এজন্যই তাকে আমার ভালো লাগে’।

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘অন্যান্য উপদেষ্টারা মাঝেমধ্যে তাকে স্মরণ করিয়ে দেন, স্যার আপনি বাকিদের প্রতিও মাঝেমধ্যে ভালোবাসা দেখায়েন, নইলে অন্তর্বর্তী সরকারকে মানুষ পক্ষপাতদুষ্ট সরকার বলবে। তখন আর সবাই আপনাকে সহযোগিতা করবে না। স্যার তখন বলেন, ও, তাই নাকি! ঠিকাছে, তাদেরকেও ডাকো’।

রাশেদ খানের ভাষায়, ‘স্যারের এই সরলতা বিশ্বে বিরল। ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার যদি দ্বিতীয়বার নোবেল পুরষ্কার পান, তবে সেটা সরলতার জন্য পাবেন। আমরা সবাই তার জন্য দোয়া করি, তিনি যেন এই সরলতা ধরে রাখেন। আর যাকে ভালোবাসেন, সেটা অন্যন্যদের মত লুকিয়ে না রেখে প্রকাশ করেন। এতে অন্তত তাকে কেউ কুটিল বুদ্ধির লোক বলবে না।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন সরকার শপথ নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

» নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

» বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয়: তারেক রহমান

» শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : এ্যানী

» জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

» কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

» পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

» মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

» নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেস সচিব

» স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘ড. ইউনূসের সরলতা গুন বিশ্বে বিরল’, দ্বিতীয়বার নোবেল পেতে পারেন: রাশেদ খান

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হবার পর থেকেই মূলত এই সরকারের ভালো-মন্দ, ভুল-ত্রুটি নিয়ে কথা বলে আসছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

সম্প্রতি দেশের ৬ জন রাজনৈতিক প্রতিনিধি ও সরকারের উপদেষ্টাদের নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগদান উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র সফর নিয়েও কথা বলেন তিনি।

এবার কথা বললেন ডক্টর মুহাম্মদ ইউনূসের ভালোবাসা, সরলতা ও নিরপক্ষতা নিয়ে। ‘ড. ইউনূসের সরলতা বিশ্বে বিরল’ বলেও উল্লেখ করেছেন। এমনকি, ডক্টর মুহাম্মদ ইউনূস যদি দ্বিতীয়বার নোবেল পুরষ্কার পান, তাহলে সেটা তার সরলতার জন্য পাবেন বলেও মন্তব্য করেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টা ৫৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান। ওই পোস্টে তিনি বলেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার দুজন রাজনৈতিক প্রতিনিধিকে মঞ্চে তুলে বললেন, these are the guys fighting on the street. তাহলে বাকি যে ৪ জন রাজনৈতিক প্রতিনিধি গেছেন, তারা কি রাস্তায় ফাইট করছে না? ডক্টর ইউনূস স্যার নিরপেক্ষতার অভিনয়টা বোঝেন না। যাকে ভালোবাসেন, তার প্রতি ভালোবাসাটা এভাবেই দৃশ্যমান করেন। এজন্যই তাকে আমার ভালো লাগে’।

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘অন্যান্য উপদেষ্টারা মাঝেমধ্যে তাকে স্মরণ করিয়ে দেন, স্যার আপনি বাকিদের প্রতিও মাঝেমধ্যে ভালোবাসা দেখায়েন, নইলে অন্তর্বর্তী সরকারকে মানুষ পক্ষপাতদুষ্ট সরকার বলবে। তখন আর সবাই আপনাকে সহযোগিতা করবে না। স্যার তখন বলেন, ও, তাই নাকি! ঠিকাছে, তাদেরকেও ডাকো’।

রাশেদ খানের ভাষায়, ‘স্যারের এই সরলতা বিশ্বে বিরল। ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার যদি দ্বিতীয়বার নোবেল পুরষ্কার পান, তবে সেটা সরলতার জন্য পাবেন। আমরা সবাই তার জন্য দোয়া করি, তিনি যেন এই সরলতা ধরে রাখেন। আর যাকে ভালোবাসেন, সেটা অন্যন্যদের মত লুকিয়ে না রেখে প্রকাশ করেন। এতে অন্তত তাকে কেউ কুটিল বুদ্ধির লোক বলবে না।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com