আওয়ামী লীগ সন্ত্রাসী-বর্বর রাজনৈতিক দল: শামসুজ্জামান দুদু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও বর্বর রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, পৃথিবীর যত বড় শক্তিই আওয়ামী লীগকে সমর্থন দিক না কেন, বাংলাদেশের জনগণ তাদের কখনো ক্ষমা করবে না, কখনো উঠে দাঁড়াতে দেবে না। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করতে হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ ও তাদের দোসরদের দেশ-বিদেশে করা ষড়যন্ত্র ও অরাজকতার বিরুদ্ধে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুদু বলেন, আওয়ামী লীগ একটি অসভ্য ও ফ্যাসিবাদী চরিত্রের রাজনৈতিক দল। ক্ষমতায় এলে তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয়। মুখে এক কথা বলে, কাজে আরেকটি করে। স্বাধীনতার পর দেশে হত্যা, সন্ত্রাস, অপহরণ ও গুমের রাজনীতি শুরু করে আওয়ামী লীগ। শেখ মুজিবুর রহমান রক্ষীবাহিনী গঠন করেন এবং তার আমলে প্রায় ৪০ হাজার বিরোধী নেতাকর্মী নিহত হন। দুর্ভিক্ষের মধ্য দিয়ে লাখ লাখ মানুষ প্রাণ হারান। বাকশাল গঠন করে তিনি সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন। সেই ধারাবাহিকতা চালাচ্ছেন শেখ হাসিনা।

তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সীমাহীন লুটপাট করেছেন, যা বিশ্বে নজিরবিহীন। বিরোধীমত দমন করতে গণহত্যা ও গুম চালিয়েছেন। বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম আজও ফিরে আসেননি। আয়নাঘরের মতো ভয়ঙ্কর নির্যাতন কেন্দ্র বানিয়ে মানুষ হত্যা করা হয়েছে বা বছরের পর বছর আটক রাখা হয়েছে।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশকে অবশ্যই গণতন্ত্রের পথে এগিয়ে নিতে হবে। কোনো অবস্থাতেই যেন ফেব্রুয়ারি মাস পার হয়ে না যায়। নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হতে হবে।

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান মো. ফারুক রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, আজাহারুল ইসলাম, সাবেক এমপি নুর আফরোজ জ্যোতি, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদী প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ছায়া মন্ত্রীসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি : সালাহউদ্দিন আহমদ

» সন্ধ্যায় চরমোনাই পীরের বাসায় যাবেন তারেক রহমান

» রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে নতুন তথ্য, যা বলছে অধিদপ্তর

» গণমাধ্যমে খণ্ডিত ফলাফল উপস্থাপনা নিয়ে হতাশ হবেন না: জামায়াত আমির

» বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

» হান্নান মাসউদ ও আসিফ মাহমুদকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাছির উদ্দীন

» ৭০০ ছুঁয়ে অনন্য উচ্চতায় রশিদ খান

» নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

» মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

» আবাসিক হোটেলে ১০ তরুণ-তরুণী গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আওয়ামী লীগ সন্ত্রাসী-বর্বর রাজনৈতিক দল: শামসুজ্জামান দুদু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও বর্বর রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, পৃথিবীর যত বড় শক্তিই আওয়ামী লীগকে সমর্থন দিক না কেন, বাংলাদেশের জনগণ তাদের কখনো ক্ষমা করবে না, কখনো উঠে দাঁড়াতে দেবে না। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করতে হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ ও তাদের দোসরদের দেশ-বিদেশে করা ষড়যন্ত্র ও অরাজকতার বিরুদ্ধে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুদু বলেন, আওয়ামী লীগ একটি অসভ্য ও ফ্যাসিবাদী চরিত্রের রাজনৈতিক দল। ক্ষমতায় এলে তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয়। মুখে এক কথা বলে, কাজে আরেকটি করে। স্বাধীনতার পর দেশে হত্যা, সন্ত্রাস, অপহরণ ও গুমের রাজনীতি শুরু করে আওয়ামী লীগ। শেখ মুজিবুর রহমান রক্ষীবাহিনী গঠন করেন এবং তার আমলে প্রায় ৪০ হাজার বিরোধী নেতাকর্মী নিহত হন। দুর্ভিক্ষের মধ্য দিয়ে লাখ লাখ মানুষ প্রাণ হারান। বাকশাল গঠন করে তিনি সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন। সেই ধারাবাহিকতা চালাচ্ছেন শেখ হাসিনা।

তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সীমাহীন লুটপাট করেছেন, যা বিশ্বে নজিরবিহীন। বিরোধীমত দমন করতে গণহত্যা ও গুম চালিয়েছেন। বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম আজও ফিরে আসেননি। আয়নাঘরের মতো ভয়ঙ্কর নির্যাতন কেন্দ্র বানিয়ে মানুষ হত্যা করা হয়েছে বা বছরের পর বছর আটক রাখা হয়েছে।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশকে অবশ্যই গণতন্ত্রের পথে এগিয়ে নিতে হবে। কোনো অবস্থাতেই যেন ফেব্রুয়ারি মাস পার হয়ে না যায়। নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হতে হবে।

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান মো. ফারুক রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, আজাহারুল ইসলাম, সাবেক এমপি নুর আফরোজ জ্যোতি, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদী প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com