জারার মত নারীরা রাজনীতিতে থিতু হতে পারলে খুনিদের স্থান হবে না: সারজিস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ডা. তাসনিম জারার মত নারীরা যদি বাংলাদেশের রাজনীতিতে থিতু হতে পারলে অযোগ্য ও কুখ্যাত খুনিদের স্থান এদেশে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সারজিস লেখেন, একটা মুহূর্ত কোনোভাবেই মাথা থেকে যাচ্ছে না। একটা আওয়ামী জানোয়া তাসনিম জারাকে অশ্রাব্য ভাষায় গালি দিচ্ছে। আর তিনি চুপ করে সেখান থেকে হেঁটে চলে যাচ্ছেন। আমি শুধু সেই সময় তার মানসিক অবস্থার কথা চিন্তা করছি।

তিনি লেখেন, একটা মানুষ তার বিলেতি জীবন ছেড়ে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষ ও দেশকে কিছু দেওয়ার জন্য অনেকের স্বপ্নের যে জীবন, সেই জীবন ছেড়ে এদেশটাতে ফিরে এসেছেন।

সুবিধাবাজ, ভণ্ড, অযোগ্য, চাটুকারদের সমারোহে পরিপূর্ণ যে রাজনৈতিক পরিমণ্ডল সেখানে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সৎ সাহস নিয়ে তিনি রাজনীতি করতে এসেছেন পরিবর্তনের আশায়। অথচ আমরা তাকে সহযোগিতা করা তো দূরের কথা, ন্যূনতম সম্মানটুকু দেখাতে পারছি না।

সারজিস আর লেখেন, ওই আওয়ামী শু’য়ো’রা গালিটা শুধু ডা. তাসনিম জারাকে দেয়নি। যারা আগামীর বাংলাদেশে ভালোর জন্য রাজনীতি করতে চান তাদেরকে দিয়েছে, যারা পুরাতন বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্ত করতে চান তাদেরকে দিয়েছে, যারা বিদেশ থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ফিরে কিছু করতে চান তাদেরকে দিয়েছে, যে যোগ্য নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করতে চান তাদেরকে দিয়েছে। আপনাদের মা বোনদের সামনে পেলে তাদেরকেও দিবে।

কারণ ডা. তাসনিম জারার মত নারীরা যদি আগামীর বাংলাদেশের রাজনীতিতে একবার থিতু হতে পারে তাহলে ওই অযোগ্য, কুখ্যাত খু*নিদের স্থান এই বাংলাদেশে আর হবে না।

আগামীর বাংলাদেশে আমাদের অন্যতম বড় দায়িত্ব রাজনীতিতে ডা. জারার মত মানুষদের প্রটেক্ট করা। যেদিন আমরা সেটা পারবো না এবং তারা আবার ফিরে যাবে; সেদিন থেকেই এই বাংলাদেশের শেষের শুরু।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বুলবুল

» ছায়া মন্ত্রীসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি : সালাহউদ্দিন আহমদ

» সন্ধ্যায় চরমোনাই পীরের বাসায় যাবেন তারেক রহমান

» রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে নতুন তথ্য, যা বলছে অধিদপ্তর

» গণমাধ্যমে খণ্ডিত ফলাফল উপস্থাপনা নিয়ে হতাশ হবেন না: জামায়াত আমির

» বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

» হান্নান মাসউদ ও আসিফ মাহমুদকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাছির উদ্দীন

» ৭০০ ছুঁয়ে অনন্য উচ্চতায় রশিদ খান

» নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

» মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জারার মত নারীরা রাজনীতিতে থিতু হতে পারলে খুনিদের স্থান হবে না: সারজিস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ডা. তাসনিম জারার মত নারীরা যদি বাংলাদেশের রাজনীতিতে থিতু হতে পারলে অযোগ্য ও কুখ্যাত খুনিদের স্থান এদেশে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সারজিস লেখেন, একটা মুহূর্ত কোনোভাবেই মাথা থেকে যাচ্ছে না। একটা আওয়ামী জানোয়া তাসনিম জারাকে অশ্রাব্য ভাষায় গালি দিচ্ছে। আর তিনি চুপ করে সেখান থেকে হেঁটে চলে যাচ্ছেন। আমি শুধু সেই সময় তার মানসিক অবস্থার কথা চিন্তা করছি।

তিনি লেখেন, একটা মানুষ তার বিলেতি জীবন ছেড়ে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষ ও দেশকে কিছু দেওয়ার জন্য অনেকের স্বপ্নের যে জীবন, সেই জীবন ছেড়ে এদেশটাতে ফিরে এসেছেন।

সুবিধাবাজ, ভণ্ড, অযোগ্য, চাটুকারদের সমারোহে পরিপূর্ণ যে রাজনৈতিক পরিমণ্ডল সেখানে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সৎ সাহস নিয়ে তিনি রাজনীতি করতে এসেছেন পরিবর্তনের আশায়। অথচ আমরা তাকে সহযোগিতা করা তো দূরের কথা, ন্যূনতম সম্মানটুকু দেখাতে পারছি না।

সারজিস আর লেখেন, ওই আওয়ামী শু’য়ো’রা গালিটা শুধু ডা. তাসনিম জারাকে দেয়নি। যারা আগামীর বাংলাদেশে ভালোর জন্য রাজনীতি করতে চান তাদেরকে দিয়েছে, যারা পুরাতন বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্ত করতে চান তাদেরকে দিয়েছে, যারা বিদেশ থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ফিরে কিছু করতে চান তাদেরকে দিয়েছে, যে যোগ্য নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করতে চান তাদেরকে দিয়েছে। আপনাদের মা বোনদের সামনে পেলে তাদেরকেও দিবে।

কারণ ডা. তাসনিম জারার মত নারীরা যদি আগামীর বাংলাদেশের রাজনীতিতে একবার থিতু হতে পারে তাহলে ওই অযোগ্য, কুখ্যাত খু*নিদের স্থান এই বাংলাদেশে আর হবে না।

আগামীর বাংলাদেশে আমাদের অন্যতম বড় দায়িত্ব রাজনীতিতে ডা. জারার মত মানুষদের প্রটেক্ট করা। যেদিন আমরা সেটা পারবো না এবং তারা আবার ফিরে যাবে; সেদিন থেকেই এই বাংলাদেশের শেষের শুরু।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com