পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া কি নাজায়েজ?

ছবি: সংগৃহীত

ইসলাম ডেস্ক : প্রশ্ন: পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া কি নাজায়েজ? রান্না করা পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে? কাঁচা পেঁয়াজ খাওয়া কি মাকরুহ?

উত্তর: রাসুল (সা.) কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মুখে দুর্গন্ধ থাকা অবস্থায় মসজিদে যেতে নিষেধ করেছেন যেহেতু এটা অন্য মুসল্লিদের কষ্টের কারণ হয়।

আবু সাঈদ খুদরি (রা) থেকে বর্ণিত তিনি বলেন, একদিন আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সামনে রসুন এবং পেঁয়াজের কথা উল্লেখ করে প্রশ্ন করা হয়, আল্লাহর রাসুল! এ দুটির মধ্যে রসুনে তেজ বা ঝাঁঝ বেশী, আপনি কি একে হারাম মনে করেন? তখন নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, আপনারা পেঁয়াজ ও রসুন খেতে পারেন, কিন্তু যে ব্যক্তি এগুলো খাবে, এর দুর্গন্ধ দূর না হওয়া পর্যন্ত সে যেন মসজিদে না আসে। (সুনানে আবু দাউদ)

সুতরাং কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখের দুর্গন্ধ দূর না করে মসজিদে বা অন্য যে কোনো জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকতে হবে। কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখ ভালো করে ধোয়া বা অন্য কিছু খাওয়ার মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর হয়ে গেলে মসজিদে যাওয়া যাবে।

আর রান্না করা পেঁয়াজে যেহেতু কাঁচা পেঁয়াজের মতো গন্ধ থাকে না এবং খেলে মুখে গন্ধ হয় না, তাই রান্না করা পেঁয়াজ খেয়ে মসজিদে ও অন্যান্য জনসমাগমে যাওয়া নিষিদ্ধ নয়।

রাসুল (সা.) রান্না করা পেঁয়াজ খেতেন। একবার উম্মুল মুমিনিন আয়েশাকে (রা.) পেঁয়াজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সর্বশেষ যে খাবার খান, তাতে পেঁয়াজ মিশ্রিত ছিল (অর্থাৎ রান্না করা পেঁয়াজ)। (সুনানে আবু দাউদ)

কাঁচা পেঁয়াজ-রসুন খাওয়া সর্বাবস্থায় মাকরুহ নয়। তবে কাঁচা পেঁয়াজ-রসুন খেলে যেহেতু মুখে দুর্গন্ধ হয়, তাই এগুলো খাওয়ার পর সাবধান থাকতে হবে যেন মুখের দুর্গন্ধের কারণে অন্যদের কষ্ট না হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

» র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ

» জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» মাত্র ৬২ বর্গমাইলের ছবির মতো এক দেশ, জানেন কোথায়?

» মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬জন আহত

» ভালো মা হতে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন আলিয়া ভাট!

» জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি কৃষিতে বিপ্লব এনেছে: প্রতিমন্ত্রী অমিত

» এবার বাড়ল সোনার দাম

» র‍্যাব সদস্য হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার

» ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ, ছিলেন ইলেন মাস্কও

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া কি নাজায়েজ?

ছবি: সংগৃহীত

ইসলাম ডেস্ক : প্রশ্ন: পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া কি নাজায়েজ? রান্না করা পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে? কাঁচা পেঁয়াজ খাওয়া কি মাকরুহ?

উত্তর: রাসুল (সা.) কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মুখে দুর্গন্ধ থাকা অবস্থায় মসজিদে যেতে নিষেধ করেছেন যেহেতু এটা অন্য মুসল্লিদের কষ্টের কারণ হয়।

আবু সাঈদ খুদরি (রা) থেকে বর্ণিত তিনি বলেন, একদিন আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সামনে রসুন এবং পেঁয়াজের কথা উল্লেখ করে প্রশ্ন করা হয়, আল্লাহর রাসুল! এ দুটির মধ্যে রসুনে তেজ বা ঝাঁঝ বেশী, আপনি কি একে হারাম মনে করেন? তখন নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, আপনারা পেঁয়াজ ও রসুন খেতে পারেন, কিন্তু যে ব্যক্তি এগুলো খাবে, এর দুর্গন্ধ দূর না হওয়া পর্যন্ত সে যেন মসজিদে না আসে। (সুনানে আবু দাউদ)

সুতরাং কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখের দুর্গন্ধ দূর না করে মসজিদে বা অন্য যে কোনো জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকতে হবে। কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখ ভালো করে ধোয়া বা অন্য কিছু খাওয়ার মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর হয়ে গেলে মসজিদে যাওয়া যাবে।

আর রান্না করা পেঁয়াজে যেহেতু কাঁচা পেঁয়াজের মতো গন্ধ থাকে না এবং খেলে মুখে গন্ধ হয় না, তাই রান্না করা পেঁয়াজ খেয়ে মসজিদে ও অন্যান্য জনসমাগমে যাওয়া নিষিদ্ধ নয়।

রাসুল (সা.) রান্না করা পেঁয়াজ খেতেন। একবার উম্মুল মুমিনিন আয়েশাকে (রা.) পেঁয়াজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সর্বশেষ যে খাবার খান, তাতে পেঁয়াজ মিশ্রিত ছিল (অর্থাৎ রান্না করা পেঁয়াজ)। (সুনানে আবু দাউদ)

কাঁচা পেঁয়াজ-রসুন খাওয়া সর্বাবস্থায় মাকরুহ নয়। তবে কাঁচা পেঁয়াজ-রসুন খেলে যেহেতু মুখে দুর্গন্ধ হয়, তাই এগুলো খাওয়ার পর সাবধান থাকতে হবে যেন মুখের দুর্গন্ধের কারণে অন্যদের কষ্ট না হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com