বাংলালিংকের মাইবিএল অ্যাপ এখন ‘মুক্ত’

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : শুধু বাংলালিংক নয়, দেশের সব মোবাইল অপারেটরের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে ‘মুক্ত’ নামে একটি ডিজিটাল অ্যাপ। বিনোদন, গেমিং, খবর, খেলাধুলা থেকে শুরু করে টেলিযোগাযোগসহ নানা সেবা একটি প্ল্যাটফর্মে দেওয়ার লক্ষ্য নিয়ে অ্যাপটি চালু করেছে বাংলালিংক।

বাংলাদেশের প্রথম টেলকো-অ্যাগনস্টিক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে মুক্ত অ্যাপে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট, দেশের যেকোনো মোবাইল নম্বর কিংবা বিশ্বের যেকোনো দেশের মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন করা যাবে।

ফলে বিশ্বের যেকোনো স্থান থেকে ব্যবহারকারীরা একটি অ্যাকাউন্টের মাধ্যমে প্ল্যাটফর্মটির সেবা নিতে পারবেন।

মুক্ত অ্যাপে বাংলালিংকের টেলিযোগাযোগ সেবা, রোমিং, ইন্টারনেট সংযোগ ও বাংলালিংক ওয়াইফাইয়ের পাশাপাশি স্টারলিংক নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ থাকছে। সাথে থাকছে ব্যবহারকারীদের জন্য বাছাই করা বিশেষ অফার, আর সেরা সব ডিল।

মুক্ত অ্যাপে আরো থাকছে গেমিং, গান, গল্প, ইসলামিক পডকাস্ট ও বিভিন্ন ধরনের কনটেন্ট। বিনোদনের জন্য টফির মাধ্যমে সিনেমা, টেলিভিশন অনুষ্ঠান ও সরাসরি খেলা দেখা যাবে।

অরেঞ্জ ক্লাবের মাধ্যমে ব্যবহারকারীরা স্বাস্থ্যসেবা ও অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানের বিভিন্ন সুবিধাও নিতে পারবেন।

অ্যাপটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক কাস্টমাইজেশন সুবিধা।

এর মাধ্যমে ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিভিন্ন পণ্য ও সেবার সুপারিশ করবে অ্যাপটি। এ ছাড়া নিজের মোবাইল নম্বরের পাশাপাশি পরিবারের সদস্য ও প্রিয়জনদের নাম্বারেও বিভিন্ন সেবা এ অ্যাপ থেকে পরিচালনা করা যাবে।

বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, গ্রাহকদের শুধু টেলিযোগাযোগ সেবার চাহিদা নয়, এর বাইরেও দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজন বোঝার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, ‘গ্রাহককে অগ্রাধিকার দেওয়ার অর্থ হলো, সংযোগ সেবার বাইরেও তাঁদের নানা ধরনের প্রয়োজন রয়েছে, তা বোঝা। তারা এমন প্রযুক্তি চায়, যা দৈনন্দিন জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মিশে গিয়ে জীবনকে আরও সহজ, সুবিধাজনক ও ব্যক্তিগত পছন্দের উপযোগী করে তুলবে। মুক্ত অ্যাপের মাধ্যমে আমরা এসব সেবা এক জায়গায় নিয়ে আসতে চাই, যাতে সবাই তা ব্যবহার করতে পারেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রাত বাকী নাই

» উচ্চশিক্ষিত চরিত্রহীন ব্যক্তি চোর-ডাকাতের চেয়েও ভয়ংকর: এমপি মাসুদ

» শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

» সীরাতের বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রে শান্তি আসবে না: চরমোনাই পীর

» দায়িত্ব কোনো সামাজিক মর্যাদা নয়, গুরুত্বপূর্ণ আমানত : হামিদুর রহমান আযাদ

» এক দশকের পর সেই সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরছেন প্রিয়াঙ্কা

» পাকিস্তান কি শেষ পর্যন্ত চীন-আমেরিকার অস্ত্র-ফাঁদ থেকে বের হতে পারবে?

» ‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউতে ভিড়

» তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপ

» আজানের প্রতি সম্মান জানিয়ে ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে থাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলালিংকের মাইবিএল অ্যাপ এখন ‘মুক্ত’

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : শুধু বাংলালিংক নয়, দেশের সব মোবাইল অপারেটরের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে ‘মুক্ত’ নামে একটি ডিজিটাল অ্যাপ। বিনোদন, গেমিং, খবর, খেলাধুলা থেকে শুরু করে টেলিযোগাযোগসহ নানা সেবা একটি প্ল্যাটফর্মে দেওয়ার লক্ষ্য নিয়ে অ্যাপটি চালু করেছে বাংলালিংক।

বাংলাদেশের প্রথম টেলকো-অ্যাগনস্টিক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে মুক্ত অ্যাপে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট, দেশের যেকোনো মোবাইল নম্বর কিংবা বিশ্বের যেকোনো দেশের মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন করা যাবে।

ফলে বিশ্বের যেকোনো স্থান থেকে ব্যবহারকারীরা একটি অ্যাকাউন্টের মাধ্যমে প্ল্যাটফর্মটির সেবা নিতে পারবেন।

মুক্ত অ্যাপে বাংলালিংকের টেলিযোগাযোগ সেবা, রোমিং, ইন্টারনেট সংযোগ ও বাংলালিংক ওয়াইফাইয়ের পাশাপাশি স্টারলিংক নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ থাকছে। সাথে থাকছে ব্যবহারকারীদের জন্য বাছাই করা বিশেষ অফার, আর সেরা সব ডিল।

মুক্ত অ্যাপে আরো থাকছে গেমিং, গান, গল্প, ইসলামিক পডকাস্ট ও বিভিন্ন ধরনের কনটেন্ট। বিনোদনের জন্য টফির মাধ্যমে সিনেমা, টেলিভিশন অনুষ্ঠান ও সরাসরি খেলা দেখা যাবে।

অরেঞ্জ ক্লাবের মাধ্যমে ব্যবহারকারীরা স্বাস্থ্যসেবা ও অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানের বিভিন্ন সুবিধাও নিতে পারবেন।

অ্যাপটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক কাস্টমাইজেশন সুবিধা।

এর মাধ্যমে ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিভিন্ন পণ্য ও সেবার সুপারিশ করবে অ্যাপটি। এ ছাড়া নিজের মোবাইল নম্বরের পাশাপাশি পরিবারের সদস্য ও প্রিয়জনদের নাম্বারেও বিভিন্ন সেবা এ অ্যাপ থেকে পরিচালনা করা যাবে।

বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, গ্রাহকদের শুধু টেলিযোগাযোগ সেবার চাহিদা নয়, এর বাইরেও দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজন বোঝার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, ‘গ্রাহককে অগ্রাধিকার দেওয়ার অর্থ হলো, সংযোগ সেবার বাইরেও তাঁদের নানা ধরনের প্রয়োজন রয়েছে, তা বোঝা। তারা এমন প্রযুক্তি চায়, যা দৈনন্দিন জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মিশে গিয়ে জীবনকে আরও সহজ, সুবিধাজনক ও ব্যক্তিগত পছন্দের উপযোগী করে তুলবে। মুক্ত অ্যাপের মাধ্যমে আমরা এসব সেবা এক জায়গায় নিয়ে আসতে চাই, যাতে সবাই তা ব্যবহার করতে পারেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com