হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: চ্যাট থেকেই সরাসরি নম্বর সেভসহ আরও অনেক কিছু

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় অনেক ক্ষেত্রেই কারও ফোন নম্বর সেভ করতে হয়, মিটিংয়ের তারিখ ক্যালেন্ডারে যোগ করতে হয় অথবা কোনও ইমেল অ্যাড্রেসে মেল পাঠাতে হয়। এই ছোটখাটো কাজের জন্য বারবার অ্যাপ বদলানোর ঝামেলা দূর করতে হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন Smart Text Actions ফিচার। এই ফিচারের সাহায্যে মেসেজে থাকা প্রয়োজনীয় তথ্য নিজে থেকেই চিনে নিয়ে চ্যাটের মধ্যেই সরাসরি ফোন নম্বর সেভ, ক্যালেন্ডারে ইভেন্ট যোগ এবং ইমেল পাঠানোর মতো কাজ করা যাবে।

WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েড এবং আইওএসের কিছু ব্যবহারকারীর জন্য এই ফিচারটি চালু করা হচ্ছে। এটি মেসেজে থাকা ফোন নম্বর, তারিখ, সময়, ইমেল অ্যাড্রেস বা ঠিকানার মতো তথ্য স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে। এ ধরনের তথ্য শনাক্ত হলে সংশ্লিষ্ট টেক্সটের নিচে ডটেড আন্ডারলাইন দেখা যায় এবং তাতে ট্যাপ করলেই একটি পপ-আপ মেনু খোলে, যেখানে ওই তথ্যের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন শর্টকাট পাওয়া যায়। ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটের পাশাপাশি পাঠানো এবং পাওয়া—দু’ধরনের মেসেজেই এই সুবিধা কাজ করে।

টেক্সটের ধরন অনুযায়ী এই ফিচারে আলাদা আলাদা বিকল্প পাওয়া যায়। যেমন, কোনো ফোন নম্বরে ট্যাপ করলে সেটি কপি করা, কনট্যাক্টে সেভ করা বা সরাসরি কল করার বিকল্প আসে। একইভাবে তারিখ ও সময়ে ট্যাপ করলে ক্যালেন্ডারে ইভেন্ট যোগ করা, ঠিকানায় ট্যাপ করলে ম্যাপস অ্যাপে নেভিগেশন শুরু করা এবং ইমেল অ্যাড্রেসে ট্যাপ করলে মেল পাঠানোর সুবিধা মেলে। যদিও এই কাজগুলোর কয়েকটি আগে থেকেই করা সম্ভব ছিল, তবে নতুন ফিচারটি সেগুলোকে একই জায়গায় আরও সুসংগঠিতভাবে হাজির করবে। হোয়াটসঅ্যাপের প্রস্তাবিত শর্টকাটগুলো নিয়ে ব্যবহারকারীদের কাছে ফিডব্যাকও চাওয়া হতে পারে, যা এর কার্যকারিতা আরও উন্নত করতে সাহায্য করবে। তবে এখনও পর্যন্ত এই ফিচার চালুর বিষয়ে হোয়াটসঅ্যাপ কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি এবং ধাপে ধাপে এটি রোলআউট করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

» পাবনায় বৃহস্পতিবার চালু হচ্ছে নতুন ট্রেন

» ইনস্টাগ্রামে বিনা পয়সায় মিলবে ব্লু টিক, প্রোফাইল ভেরিফাই করার সহজ উপায়

» সেজদায় পায়ের আঙুল কেবলামুখী রাখা কি জরুরি?

» গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি

» রংপুরে কোচিং সেন্টারের বাসে আগুন

» ডিএনসিসির প্রশাসক শফিকুলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর

» শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

» সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে নারীকে হত্যা

» ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: চ্যাট থেকেই সরাসরি নম্বর সেভসহ আরও অনেক কিছু

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় অনেক ক্ষেত্রেই কারও ফোন নম্বর সেভ করতে হয়, মিটিংয়ের তারিখ ক্যালেন্ডারে যোগ করতে হয় অথবা কোনও ইমেল অ্যাড্রেসে মেল পাঠাতে হয়। এই ছোটখাটো কাজের জন্য বারবার অ্যাপ বদলানোর ঝামেলা দূর করতে হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন Smart Text Actions ফিচার। এই ফিচারের সাহায্যে মেসেজে থাকা প্রয়োজনীয় তথ্য নিজে থেকেই চিনে নিয়ে চ্যাটের মধ্যেই সরাসরি ফোন নম্বর সেভ, ক্যালেন্ডারে ইভেন্ট যোগ এবং ইমেল পাঠানোর মতো কাজ করা যাবে।

WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েড এবং আইওএসের কিছু ব্যবহারকারীর জন্য এই ফিচারটি চালু করা হচ্ছে। এটি মেসেজে থাকা ফোন নম্বর, তারিখ, সময়, ইমেল অ্যাড্রেস বা ঠিকানার মতো তথ্য স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে। এ ধরনের তথ্য শনাক্ত হলে সংশ্লিষ্ট টেক্সটের নিচে ডটেড আন্ডারলাইন দেখা যায় এবং তাতে ট্যাপ করলেই একটি পপ-আপ মেনু খোলে, যেখানে ওই তথ্যের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন শর্টকাট পাওয়া যায়। ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটের পাশাপাশি পাঠানো এবং পাওয়া—দু’ধরনের মেসেজেই এই সুবিধা কাজ করে।

টেক্সটের ধরন অনুযায়ী এই ফিচারে আলাদা আলাদা বিকল্প পাওয়া যায়। যেমন, কোনো ফোন নম্বরে ট্যাপ করলে সেটি কপি করা, কনট্যাক্টে সেভ করা বা সরাসরি কল করার বিকল্প আসে। একইভাবে তারিখ ও সময়ে ট্যাপ করলে ক্যালেন্ডারে ইভেন্ট যোগ করা, ঠিকানায় ট্যাপ করলে ম্যাপস অ্যাপে নেভিগেশন শুরু করা এবং ইমেল অ্যাড্রেসে ট্যাপ করলে মেল পাঠানোর সুবিধা মেলে। যদিও এই কাজগুলোর কয়েকটি আগে থেকেই করা সম্ভব ছিল, তবে নতুন ফিচারটি সেগুলোকে একই জায়গায় আরও সুসংগঠিতভাবে হাজির করবে। হোয়াটসঅ্যাপের প্রস্তাবিত শর্টকাটগুলো নিয়ে ব্যবহারকারীদের কাছে ফিডব্যাকও চাওয়া হতে পারে, যা এর কার্যকারিতা আরও উন্নত করতে সাহায্য করবে। তবে এখনও পর্যন্ত এই ফিচার চালুর বিষয়ে হোয়াটসঅ্যাপ কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি এবং ধাপে ধাপে এটি রোলআউট করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com