সুপারি গাছের চারা রোপণ নিয়ে বিরোধ, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে হাসানুর শেখ (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই মামুন শেখ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে হাসিবুল শেখ (২০) আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হাসানুর শেখ বয়রা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল মঙ্গলবার বাড়ির পাশে সুপারির চারা রোপণ করেন হাসানুর শেখ ও তার পরিবারের সদস্যরা। বুধবার সকালে হাসানুরের স্ত্রী সাহেরা বেগম (৪৫) রোপণ করা চারাগুলোতে পানি দিচ্ছিলেন। এ সময় মামুন শেখ ও তার পরিবারের সদস্যরা তাকে গালমন্দ করেন। সুপারির চারাগুলো তাদের জমির সীমানা ঘেঁষে রোপণ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বিষয়টি জানতে পেরে হাসানুর ও তার ছেলে হাসিবুল প্রতিবাদ করতে গেলে মামুন শেখ ও তার পরিবারের সদস্যরা তাদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে আহত করা হয়। পরে হাসানুর শেখের মৃত্যু হয়।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসানুর শেখ ও তার ছেলেকে কুপিয়ে হতাহতের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

» পাবনায় বৃহস্পতিবার চালু হচ্ছে নতুন ট্রেন

» ইনস্টাগ্রামে বিনা পয়সায় মিলবে ব্লু টিক, প্রোফাইল ভেরিফাই করার সহজ উপায়

» সেজদায় পায়ের আঙুল কেবলামুখী রাখা কি জরুরি?

» গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি

» রংপুরে কোচিং সেন্টারের বাসে আগুন

» ডিএনসিসির প্রশাসক শফিকুলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর

» শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

» সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে নারীকে হত্যা

» ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সুপারি গাছের চারা রোপণ নিয়ে বিরোধ, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে হাসানুর শেখ (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই মামুন শেখ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে হাসিবুল শেখ (২০) আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হাসানুর শেখ বয়রা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল মঙ্গলবার বাড়ির পাশে সুপারির চারা রোপণ করেন হাসানুর শেখ ও তার পরিবারের সদস্যরা। বুধবার সকালে হাসানুরের স্ত্রী সাহেরা বেগম (৪৫) রোপণ করা চারাগুলোতে পানি দিচ্ছিলেন। এ সময় মামুন শেখ ও তার পরিবারের সদস্যরা তাকে গালমন্দ করেন। সুপারির চারাগুলো তাদের জমির সীমানা ঘেঁষে রোপণ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বিষয়টি জানতে পেরে হাসানুর ও তার ছেলে হাসিবুল প্রতিবাদ করতে গেলে মামুন শেখ ও তার পরিবারের সদস্যরা তাদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে আহত করা হয়। পরে হাসানুর শেখের মৃত্যু হয়।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসানুর শেখ ও তার ছেলেকে কুপিয়ে হতাহতের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com