ফ্যাটি লিভার থেকে বাঁচতে যে পাঁচটি খাবার তালিকায় রাখবেন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : যকৃতে চর্বি জমাকে ফ্যাটি লিভার বলে। লিভার এমন একটি প্রত্যঙ্গ যা দূষিত পদার্থ দূর করা থেকে প্রোটিন সংশ্লেষ, রক্ত পরিশোধন, হজমে সহায়তা করা-সহ অজস্র জটিল কাজ করে। লিভারের কার্যকারিতা কমলে, তার প্রভাব সামগ্রিক স্বাস্থ্যের উপরেই আসে।

সাধারণত অতিরিক্ত ওজন, ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত মাত্রায় ট্রাইগ্লিসারাইড এবং কম গুড কোলেস্টেরল বা এইচডিএল, অনিয়ন্ত্রিত জীবনযাপন, কার্বোহাইড্রেট ও চর্বির বিপাকে সমস্যার কারণে যকৃতে চর্বি জমে। এ সমস্যা থেকে মুক্তি পেতে সঠিক খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ ও ব্যায়ামের কোনো বিকল্প নেই। এই তিনটির মধ্যে সঠিক খাদ্যাভ্যাসই সবচেয়ে জরুরি। কিছু খাবার লিভারের কার্যকারিতা বৃদ্ধিতে সাহায্য করে। সেগুলো হলো-

সবুজ শাক এবং সবজি: মেথি, পালং, পুঁইশাক-সহ টাটাকা শাক এবং সব্জিতে থাকে ফাইবার। এই ধরনের সবজি অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। ফাইবার জাতীয় খাবার অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভাল। ওজন বশে রাখতেও তা পরোক্ষভাবে সাহায্য করে যা ফ্যাটি লিভারের ঝুঁকি কমায়।

তৈলাক্ত মাছ: তৈলাক্ত মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে যা ট্রাইগ্লিসারয়েডের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে। বিপাকীয় স্বাস্থ্য ভাল রাখে, যা লিভার ভাল রাখার জন্য জরুরি।

আখরোট: আখরোটে মেলে গ্লুটাথিয়ন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং আরজিনিন। যা লিভারের স্বাস্থ্য ভাল রাখে। শরীর থেকে ক্ষতিকর অ্যামোনিয়া ও বিষাক্ত বর্জ্য অপসারণে সহায়তা করে। লিভারের ভিতরের প্রদাহ ও চর্বির আধিক্য কমায়। ​ প্রতিদিন সকালে ৪–৫টি ভেজানো বা শুকনো আখরোট খেতে পারেন। তার বেশি নয়।

বিট: বিটে অ্যান্টি-অক্সিড্যান্ট, ফাইবার এবং নাইট্রেট থাকে। ​ ​পিত্তরস তৈরিতে সাহায্য করে। উৎসেচকের কার্যকারিতা বৃদ্ধি করে। অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ করে লিভার সতেজ রাখে।

লেবু ও ভিটামিন সি যুক্ত ফল: আমলকি, পেয়ারা, লেবুর মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবার শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে। এগুলি লিভারকে বিষমুক্ত করতেও সাহায্য করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

» পাবনায় বৃহস্পতিবার চালু হচ্ছে নতুন ট্রেন

» ইনস্টাগ্রামে বিনা পয়সায় মিলবে ব্লু টিক, প্রোফাইল ভেরিফাই করার সহজ উপায়

» সেজদায় পায়ের আঙুল কেবলামুখী রাখা কি জরুরি?

» গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি

» রংপুরে কোচিং সেন্টারের বাসে আগুন

» ডিএনসিসির প্রশাসক শফিকুলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর

» শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

» সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে নারীকে হত্যা

» ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফ্যাটি লিভার থেকে বাঁচতে যে পাঁচটি খাবার তালিকায় রাখবেন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : যকৃতে চর্বি জমাকে ফ্যাটি লিভার বলে। লিভার এমন একটি প্রত্যঙ্গ যা দূষিত পদার্থ দূর করা থেকে প্রোটিন সংশ্লেষ, রক্ত পরিশোধন, হজমে সহায়তা করা-সহ অজস্র জটিল কাজ করে। লিভারের কার্যকারিতা কমলে, তার প্রভাব সামগ্রিক স্বাস্থ্যের উপরেই আসে।

সাধারণত অতিরিক্ত ওজন, ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত মাত্রায় ট্রাইগ্লিসারাইড এবং কম গুড কোলেস্টেরল বা এইচডিএল, অনিয়ন্ত্রিত জীবনযাপন, কার্বোহাইড্রেট ও চর্বির বিপাকে সমস্যার কারণে যকৃতে চর্বি জমে। এ সমস্যা থেকে মুক্তি পেতে সঠিক খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ ও ব্যায়ামের কোনো বিকল্প নেই। এই তিনটির মধ্যে সঠিক খাদ্যাভ্যাসই সবচেয়ে জরুরি। কিছু খাবার লিভারের কার্যকারিতা বৃদ্ধিতে সাহায্য করে। সেগুলো হলো-

সবুজ শাক এবং সবজি: মেথি, পালং, পুঁইশাক-সহ টাটাকা শাক এবং সব্জিতে থাকে ফাইবার। এই ধরনের সবজি অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। ফাইবার জাতীয় খাবার অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভাল। ওজন বশে রাখতেও তা পরোক্ষভাবে সাহায্য করে যা ফ্যাটি লিভারের ঝুঁকি কমায়।

তৈলাক্ত মাছ: তৈলাক্ত মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে যা ট্রাইগ্লিসারয়েডের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে। বিপাকীয় স্বাস্থ্য ভাল রাখে, যা লিভার ভাল রাখার জন্য জরুরি।

আখরোট: আখরোটে মেলে গ্লুটাথিয়ন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং আরজিনিন। যা লিভারের স্বাস্থ্য ভাল রাখে। শরীর থেকে ক্ষতিকর অ্যামোনিয়া ও বিষাক্ত বর্জ্য অপসারণে সহায়তা করে। লিভারের ভিতরের প্রদাহ ও চর্বির আধিক্য কমায়। ​ প্রতিদিন সকালে ৪–৫টি ভেজানো বা শুকনো আখরোট খেতে পারেন। তার বেশি নয়।

বিট: বিটে অ্যান্টি-অক্সিড্যান্ট, ফাইবার এবং নাইট্রেট থাকে। ​ ​পিত্তরস তৈরিতে সাহায্য করে। উৎসেচকের কার্যকারিতা বৃদ্ধি করে। অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ করে লিভার সতেজ রাখে।

লেবু ও ভিটামিন সি যুক্ত ফল: আমলকি, পেয়ারা, লেবুর মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবার শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে। এগুলি লিভারকে বিষমুক্ত করতেও সাহায্য করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com