সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেও এ ছুটির আওতায় নেই সাংবাদিকরা। জাতীয় ছুটির দিনে সাংবাদিকদের ছুটি নিশ্চিত করাসহ দেশের সব জাতীয় ছুটির আওতায় তাদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

গতকাল রোববার এক বিবৃতিতে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর কার্যকর উদ্যোগ কামনা করেছে সংগঠনটি।

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, জাতীয় ছুটির দিনে দেশের অধিকাংশ মানুষ যখন পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটান, তখনও সাংবাদিকরা সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব পালন করেন। অথচ তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের কথা বিবেচনায় নিয়ে ছুটি নিশ্চিত করার বিষয়টি যথাযথ গুরুত্ব পায় না।

নেতারা আরও বলেন, সাংবাদিকতা একটি জরুরি ও দায়িত্বশীল পেশা হলেও সাংবাদিকদের বিশ্রাম, ব্যক্তিগত জীবন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর অধিকার রয়েছে। পেশাগত দায়িত্বের কারণে সাংবাদিকদের সব জাতীয় ছুটি থেকে বঞ্চিত রাখা কাম্য নয়। সংবাদমাধ্যমের কার্যক্রম সচল রাখার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে পালাক্রমে দায়িত্ব বণ্টনের মাধ্যমে সাংবাদিকদের ছুটি নিশ্চিত করা সম্ভব।

ডিআরইউ নেতারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটিসহ দেশের সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য নোয়াবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সাংবাদিকদের শ্রম, ত্যাগ ও পেশাগত অবদানের যথাযথ স্বীকৃতি এবং তাদের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে নোয়াবের প্রতি জোর দাবি জানাচ্ছে সংগঠনটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

» পাবনায় বৃহস্পতিবার চালু হচ্ছে নতুন ট্রেন

» ইনস্টাগ্রামে বিনা পয়সায় মিলবে ব্লু টিক, প্রোফাইল ভেরিফাই করার সহজ উপায়

» সেজদায় পায়ের আঙুল কেবলামুখী রাখা কি জরুরি?

» গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি

» রংপুরে কোচিং সেন্টারের বাসে আগুন

» ডিএনসিসির প্রশাসক শফিকুলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর

» শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

» সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে নারীকে হত্যা

» ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেও এ ছুটির আওতায় নেই সাংবাদিকরা। জাতীয় ছুটির দিনে সাংবাদিকদের ছুটি নিশ্চিত করাসহ দেশের সব জাতীয় ছুটির আওতায় তাদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

গতকাল রোববার এক বিবৃতিতে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর কার্যকর উদ্যোগ কামনা করেছে সংগঠনটি।

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, জাতীয় ছুটির দিনে দেশের অধিকাংশ মানুষ যখন পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটান, তখনও সাংবাদিকরা সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব পালন করেন। অথচ তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের কথা বিবেচনায় নিয়ে ছুটি নিশ্চিত করার বিষয়টি যথাযথ গুরুত্ব পায় না।

নেতারা আরও বলেন, সাংবাদিকতা একটি জরুরি ও দায়িত্বশীল পেশা হলেও সাংবাদিকদের বিশ্রাম, ব্যক্তিগত জীবন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর অধিকার রয়েছে। পেশাগত দায়িত্বের কারণে সাংবাদিকদের সব জাতীয় ছুটি থেকে বঞ্চিত রাখা কাম্য নয়। সংবাদমাধ্যমের কার্যক্রম সচল রাখার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে পালাক্রমে দায়িত্ব বণ্টনের মাধ্যমে সাংবাদিকদের ছুটি নিশ্চিত করা সম্ভব।

ডিআরইউ নেতারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটিসহ দেশের সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য নোয়াবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সাংবাদিকদের শ্রম, ত্যাগ ও পেশাগত অবদানের যথাযথ স্বীকৃতি এবং তাদের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে নোয়াবের প্রতি জোর দাবি জানাচ্ছে সংগঠনটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com