প্রন পাস্তা তৈরির রেসিপি জেনে নিন

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক : পাস্তা খেতে পছন্দ করি আমরা অনেকেই। সহজে তৈরি করা যায় এবং খেতে সুস্বাদু এমন সব খাবারের মধ্যে পাস্তা অন্যতম। আপনি যদি খুব কম সময়ে এটি তৈরি করে খেতে চান তবে প্রন পাস্তা বেছে নিতে পারেন। এটি খাওয়ার জন্য আপনাকে রেস্টুরেন্টে গিয়ে একগাদা পয়সা খরচ করতে হবে না। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক প্রন পাস্তা তৈরির রেসিপি-তৈরি করতে যা লাগবে : 

পাস্তা- ২৫০ গ্রাম

চিংড়ি- ১ কাপ

চিজ- ১০০ গ্রাম

রসুন কুচি- ১ চা-চামচ

পেঁয়াজ কুচি-  ১টি

মেয়োনেইজ- ৫০ গ্রাম

চিনি- ১ চা-চামচ

গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ

তরল দুধ- ২ টেবিল-চামচ

লবণ- স্বাদমতো

কাঁচা মরিচ কুচি- ২টি

অলিভ অয়েল- ১ টেবিলচামচ।

যেভাবে তৈরি করবেন :  ফুটন্ত পানিতে ও সামান্য তেল দিয়ে মিনিট পাঁচেক পাস্তা সেদ্ধ করে নিন। এরপর পানি ঝরিয়ে বাটিতে তুলে রাখুন। রান্নার প্যানে অলিভ অয়েল দিয়ে তাও পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। এরপর তাতে চিংড়ি, লবণ, কাঁচা মরিচ দিয়ে দুই মিনিটের মতো রান্না করুন। এরপর তাতে দুধ দিয়ে তাতে গোলমরিচ গুঁড়া, চিজ, মেয়োনিজ ও চিনি দিয়ে সস বানিয়ে বাটিতে রাখা পাস্তার উপর ঢেলে দিন। এবার ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু প্রন পাস্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

» পাবনায় বৃহস্পতিবার চালু হচ্ছে নতুন ট্রেন

» ইনস্টাগ্রামে বিনা পয়সায় মিলবে ব্লু টিক, প্রোফাইল ভেরিফাই করার সহজ উপায়

» সেজদায় পায়ের আঙুল কেবলামুখী রাখা কি জরুরি?

» গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি

» রংপুরে কোচিং সেন্টারের বাসে আগুন

» ডিএনসিসির প্রশাসক শফিকুলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর

» শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

» সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে নারীকে হত্যা

» ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রন পাস্তা তৈরির রেসিপি জেনে নিন

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক : পাস্তা খেতে পছন্দ করি আমরা অনেকেই। সহজে তৈরি করা যায় এবং খেতে সুস্বাদু এমন সব খাবারের মধ্যে পাস্তা অন্যতম। আপনি যদি খুব কম সময়ে এটি তৈরি করে খেতে চান তবে প্রন পাস্তা বেছে নিতে পারেন। এটি খাওয়ার জন্য আপনাকে রেস্টুরেন্টে গিয়ে একগাদা পয়সা খরচ করতে হবে না। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক প্রন পাস্তা তৈরির রেসিপি-তৈরি করতে যা লাগবে : 

পাস্তা- ২৫০ গ্রাম

চিংড়ি- ১ কাপ

চিজ- ১০০ গ্রাম

রসুন কুচি- ১ চা-চামচ

পেঁয়াজ কুচি-  ১টি

মেয়োনেইজ- ৫০ গ্রাম

চিনি- ১ চা-চামচ

গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ

তরল দুধ- ২ টেবিল-চামচ

লবণ- স্বাদমতো

কাঁচা মরিচ কুচি- ২টি

অলিভ অয়েল- ১ টেবিলচামচ।

যেভাবে তৈরি করবেন :  ফুটন্ত পানিতে ও সামান্য তেল দিয়ে মিনিট পাঁচেক পাস্তা সেদ্ধ করে নিন। এরপর পানি ঝরিয়ে বাটিতে তুলে রাখুন। রান্নার প্যানে অলিভ অয়েল দিয়ে তাও পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। এরপর তাতে চিংড়ি, লবণ, কাঁচা মরিচ দিয়ে দুই মিনিটের মতো রান্না করুন। এরপর তাতে দুধ দিয়ে তাতে গোলমরিচ গুঁড়া, চিজ, মেয়োনিজ ও চিনি দিয়ে সস বানিয়ে বাটিতে রাখা পাস্তার উপর ঢেলে দিন। এবার ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু প্রন পাস্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com