বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, গৃহকর্মীসহ ৩ জন আটক

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : রাজশাহীতে বেলী বেগম নামে সত্তর বছর বয়সী এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তার গৃহকর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার  রাতে নগরীর কেদুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আরএমপির বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, নগরীর কেদুর মোড় এলাকায় নিজ বাড়িতে একাই থাকতেন বেলী। তার স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। তাদের চার ছেলে-মেয়ে দেশের বাইরে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়ির ভাড়াটিয়া দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও বেলী খাতুনের কোনো সাড়া পাচ্ছিলেন না। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে দরজা ভেঙে ভেতরে তার মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশ ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাছুমা মুস্তারী বলেন, নিহত বৃদ্ধার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুই বা তিনদিন আগে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের গৃহকর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রাজনৈতিক আশ্রয় ছাড়া মাদক কারবার সম্ভব নয়: ইশরাক হোসেন

» পাবনা-ঢাকা নতুন ট্রেনের সময়সূচি

» দাবি আদায়ের আন্দোলন আর কারখানা ভাঙচুর-আগুন দেওয়া ভিন্ন বিষয়: রিজভী

» আখখেতে মিলল বিদেশি পিস্তল ও ম্যাগাজিন

» হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জসিম গ্রেফতার

» স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

» বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু ৬ নভেম্বর

» আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

» ফ্যাসিস্ট আ.লীগের আর এ দেশে রাজনীতি করার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

» সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস-এ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, গৃহকর্মীসহ ৩ জন আটক

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : রাজশাহীতে বেলী বেগম নামে সত্তর বছর বয়সী এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তার গৃহকর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার  রাতে নগরীর কেদুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আরএমপির বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, নগরীর কেদুর মোড় এলাকায় নিজ বাড়িতে একাই থাকতেন বেলী। তার স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। তাদের চার ছেলে-মেয়ে দেশের বাইরে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়ির ভাড়াটিয়া দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও বেলী খাতুনের কোনো সাড়া পাচ্ছিলেন না। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে দরজা ভেঙে ভেতরে তার মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশ ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাছুমা মুস্তারী বলেন, নিহত বৃদ্ধার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুই বা তিনদিন আগে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের গৃহকর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com