দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে তারই বাবা গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : রাজধানীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে তারই বাবা হৃদয় খানকে (২৪) গ্রেফতার করেছে এসআরবি-৪ ও এসআরবি-১০-এর যৌথ দল।

রোববার  রাতে রাজধানীর যাত্রাবাড়ীর দোলাইরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের বরাতে জানানো হয়, ২০২৫ সালের ২ জুলাই লাভনী আক্তারের (১৯) সঙ্গে হৃদয় খানের বিয়ে হয়। তাদের সংসারে গত ১১ জুন সাবিহা ইসলাম রোজা নামে একটি কন্যাসন্তানের জন্ম হয়। তারা রাজধানীর দারুস সালাম থানার গৈদারটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

গত ২২ আগস্ট রাতে পারিবারিক কলহের জেরে শিশুটির ওপর নির্যাতন চালান হৃদয়। পরিবারের অভিযোগ অনুযায়ী, তিনি শিশুটির গলা চেপে ধরেন ও মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যান।

পরদিন সকালে শিশুটির মা তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১৬ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন থাকার পর ৬ সেপ্টেম্বর শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির মা লাভলী আক্তার দারুস সালাম থানায় মামলা করেন। এরপর থেকে পলাতক ছিলেন হৃদয়।

এসআরবি জানায়, এ ঘটনায় আসামিকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রাজনৈতিক আশ্রয় ছাড়া মাদক কারবার সম্ভব নয়: ইশরাক হোসেন

» পাবনা-ঢাকা নতুন ট্রেনের সময়সূচি

» দাবি আদায়ের আন্দোলন আর কারখানা ভাঙচুর-আগুন দেওয়া ভিন্ন বিষয়: রিজভী

» আখখেতে মিলল বিদেশি পিস্তল ও ম্যাগাজিন

» হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জসিম গ্রেফতার

» স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

» বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু ৬ নভেম্বর

» আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

» ফ্যাসিস্ট আ.লীগের আর এ দেশে রাজনীতি করার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

» সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস-এ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে তারই বাবা গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : রাজধানীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে তারই বাবা হৃদয় খানকে (২৪) গ্রেফতার করেছে এসআরবি-৪ ও এসআরবি-১০-এর যৌথ দল।

রোববার  রাতে রাজধানীর যাত্রাবাড়ীর দোলাইরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের বরাতে জানানো হয়, ২০২৫ সালের ২ জুলাই লাভনী আক্তারের (১৯) সঙ্গে হৃদয় খানের বিয়ে হয়। তাদের সংসারে গত ১১ জুন সাবিহা ইসলাম রোজা নামে একটি কন্যাসন্তানের জন্ম হয়। তারা রাজধানীর দারুস সালাম থানার গৈদারটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

গত ২২ আগস্ট রাতে পারিবারিক কলহের জেরে শিশুটির ওপর নির্যাতন চালান হৃদয়। পরিবারের অভিযোগ অনুযায়ী, তিনি শিশুটির গলা চেপে ধরেন ও মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যান।

পরদিন সকালে শিশুটির মা তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১৬ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন থাকার পর ৬ সেপ্টেম্বর শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির মা লাভলী আক্তার দারুস সালাম থানায় মামলা করেন। এরপর থেকে পলাতক ছিলেন হৃদয়।

এসআরবি জানায়, এ ঘটনায় আসামিকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com