ফেসবুকে নারী পরিচয়ে প্রবাসীর সঙ্গে প্রতারণা, বাবা-ছেলে আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক ফেসবুকে নারী পরিচয়ে ইতালি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে নাটোরের লালপুরের তরুণ শান্ত আলীর বিরুদ্ধে। পরে মুঠোফোনে ‘বিয়ে’ করে প্রায় চার মাস ওই প্রবাসীর সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক বজায় রাখেন তিনি। বিভিন্ন অজুহাতে ওই ব্যক্তির কাছ থেকে বিকাশে তিন লাখের বেশি টাকা নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। পরে শান্ত আলী আটক হওয়ার পর ওই প্রবাসী জানতে পারেন, ‘সুমাইয়া আক্তার’ নামে যার সঙ্গে তার সম্পর্ক ছিল, তিনি আসলে একজন পুরুষ।

বুধবার সকালে লালপুর উপজেলার গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে শান্ত আলী ও তার বাবা শহিদুল ইসলামকে আটক করে পুলিশ। এ সময় প্রতারণায় ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, ঢাকার ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। প্রায় ছয় মাস আগে ‘সুমাইয়া আক্তার’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তার সঙ্গে যোগাযোগ শুরু হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় চার মাস আগে মুঠোফোনে ‘বিয়ে’ করার পর তারা স্বামী-স্ত্রীর মতো যোগাযোগ রাখতেন।

পুলিশের ভাষ্য, এই সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন অজুহাতে ওই প্রবাসীর কাছ থেকে তিন লাখের বেশি টাকা নেওয়া হয়। প্রতারণাকে বিশ্বাসযোগ্য করতে শান্ত আলী তার বাবাকে ‘শ্বশুর’ পরিচয়ে ওই প্রবাসীর সঙ্গে কথা বলাতেন।

আটকের পর থানায় জিজ্ঞাসাবাদের সময় শান্ত আলীর মুঠোফোনে ওই প্রবাসী ফোন করেন। তখন পুলিশ তাকে জানায়, এত দিন যার সঙ্গে তিনি প্রেম ও বিয়ের সম্পর্ক বজায় রেখেছেন, সেই ‘সুমাইয়া’ আসলে একজন পুরুষ। বিষয়টি জানার পর ওই ব্যক্তি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, শান্ত আলী ও তার বাবা শহিদুল ইসলাম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রাত বাকী নাই

» উচ্চশিক্ষিত চরিত্রহীন ব্যক্তি চোর-ডাকাতের চেয়েও ভয়ংকর: এমপি মাসুদ

» শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

» সীরাতের বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রে শান্তি আসবে না: চরমোনাই পীর

» দায়িত্ব কোনো সামাজিক মর্যাদা নয়, গুরুত্বপূর্ণ আমানত : হামিদুর রহমান আযাদ

» এক দশকের পর সেই সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরছেন প্রিয়াঙ্কা

» পাকিস্তান কি শেষ পর্যন্ত চীন-আমেরিকার অস্ত্র-ফাঁদ থেকে বের হতে পারবে?

» ‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউতে ভিড়

» তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপ

» আজানের প্রতি সম্মান জানিয়ে ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে থাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফেসবুকে নারী পরিচয়ে প্রবাসীর সঙ্গে প্রতারণা, বাবা-ছেলে আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক ফেসবুকে নারী পরিচয়ে ইতালি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে নাটোরের লালপুরের তরুণ শান্ত আলীর বিরুদ্ধে। পরে মুঠোফোনে ‘বিয়ে’ করে প্রায় চার মাস ওই প্রবাসীর সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক বজায় রাখেন তিনি। বিভিন্ন অজুহাতে ওই ব্যক্তির কাছ থেকে বিকাশে তিন লাখের বেশি টাকা নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। পরে শান্ত আলী আটক হওয়ার পর ওই প্রবাসী জানতে পারেন, ‘সুমাইয়া আক্তার’ নামে যার সঙ্গে তার সম্পর্ক ছিল, তিনি আসলে একজন পুরুষ।

বুধবার সকালে লালপুর উপজেলার গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে শান্ত আলী ও তার বাবা শহিদুল ইসলামকে আটক করে পুলিশ। এ সময় প্রতারণায় ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, ঢাকার ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। প্রায় ছয় মাস আগে ‘সুমাইয়া আক্তার’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তার সঙ্গে যোগাযোগ শুরু হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় চার মাস আগে মুঠোফোনে ‘বিয়ে’ করার পর তারা স্বামী-স্ত্রীর মতো যোগাযোগ রাখতেন।

পুলিশের ভাষ্য, এই সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন অজুহাতে ওই প্রবাসীর কাছ থেকে তিন লাখের বেশি টাকা নেওয়া হয়। প্রতারণাকে বিশ্বাসযোগ্য করতে শান্ত আলী তার বাবাকে ‘শ্বশুর’ পরিচয়ে ওই প্রবাসীর সঙ্গে কথা বলাতেন।

আটকের পর থানায় জিজ্ঞাসাবাদের সময় শান্ত আলীর মুঠোফোনে ওই প্রবাসী ফোন করেন। তখন পুলিশ তাকে জানায়, এত দিন যার সঙ্গে তিনি প্রেম ও বিয়ের সম্পর্ক বজায় রেখেছেন, সেই ‘সুমাইয়া’ আসলে একজন পুরুষ। বিষয়টি জানার পর ওই ব্যক্তি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, শান্ত আলী ও তার বাবা শহিদুল ইসলাম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com