আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাক্ষাৎ করেছেন বুয়েটের নিহত আবরার ফাহাদের পরিবার। সাক্ষাতে আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ চেয়েছিলাম, সেটি পেয়েছি। ৭ বছর হয়ে গেছে, এখনও আপিল বিভাগে মামলাটি বিচারাধীন অবস্থায় পড়ে আছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আইনের মধ্যে থেকে যত দ্রুত রায় বাস্তবায়ন করা যায় সে কথা বলেছি প্রধানমন্ত্রীকে। এ বিষয়ে চেষ্টা করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ বলেন, ‘আমাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী। গত ১৭ বছরে যারা গুম, খুন, এমন হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের ঘটনা লিপিবদ্ধ করা ও তালিকা করার আহ্বান জানিয়েছি প্রধানমন্ত্রীকে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এরকম তালিকা তৈরির কাজ চলছে বলে অবহিত করেছেন প্রধানমন্ত্রী। আবরার ফাহাদের মতো মৃত্যু যেন আর না ঘটে সে আহ্বান জানিয়েছি প্রধানমন্ত্রীকে।’

বুয়েটে আবরার ফাহাদের নামে হল করা যায় কি না সেটি বিবেচনার অনুরোধ জানিয়েছেন আবরার ফাহাদের ভাই। প্রধানমন্ত্রী সাথে সাথে শিক্ষা সচিবের সাথে কথা বলেছেন। এ বিষয়ে কিছু করা যায় কি না সেটি দ্রুততম সময়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বুয়েটে যাওয়ার আমন্ত্রণও বিবেচনার কথা জানিয়েছেন সরকারপ্রধান।

আবরার ফাহাদের পরিবার গড়াই নদীর ওপর ব্রিজের দাবি জানিয়েছেন। দ্রুততম সময়ে এটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন এটি অবশ্যই আবরার ফাহাদের নামে হবে।

২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে মারা যান বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ। এ হত্যাকাণ্ডে স্তম্ভিত হয়ে যায় সারাদেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রাজনৈতিক আশ্রয় ছাড়া মাদক কারবার সম্ভব নয়: ইশরাক হোসেন

» পাবনা-ঢাকা নতুন ট্রেনের সময়সূচি

» দাবি আদায়ের আন্দোলন আর কারখানা ভাঙচুর-আগুন দেওয়া ভিন্ন বিষয়: রিজভী

» আখখেতে মিলল বিদেশি পিস্তল ও ম্যাগাজিন

» হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জসিম গ্রেফতার

» স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

» বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু ৬ নভেম্বর

» আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

» ফ্যাসিস্ট আ.লীগের আর এ দেশে রাজনীতি করার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

» সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস-এ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাক্ষাৎ করেছেন বুয়েটের নিহত আবরার ফাহাদের পরিবার। সাক্ষাতে আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ চেয়েছিলাম, সেটি পেয়েছি। ৭ বছর হয়ে গেছে, এখনও আপিল বিভাগে মামলাটি বিচারাধীন অবস্থায় পড়ে আছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আইনের মধ্যে থেকে যত দ্রুত রায় বাস্তবায়ন করা যায় সে কথা বলেছি প্রধানমন্ত্রীকে। এ বিষয়ে চেষ্টা করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ বলেন, ‘আমাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী। গত ১৭ বছরে যারা গুম, খুন, এমন হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের ঘটনা লিপিবদ্ধ করা ও তালিকা করার আহ্বান জানিয়েছি প্রধানমন্ত্রীকে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এরকম তালিকা তৈরির কাজ চলছে বলে অবহিত করেছেন প্রধানমন্ত্রী। আবরার ফাহাদের মতো মৃত্যু যেন আর না ঘটে সে আহ্বান জানিয়েছি প্রধানমন্ত্রীকে।’

বুয়েটে আবরার ফাহাদের নামে হল করা যায় কি না সেটি বিবেচনার অনুরোধ জানিয়েছেন আবরার ফাহাদের ভাই। প্রধানমন্ত্রী সাথে সাথে শিক্ষা সচিবের সাথে কথা বলেছেন। এ বিষয়ে কিছু করা যায় কি না সেটি দ্রুততম সময়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বুয়েটে যাওয়ার আমন্ত্রণও বিবেচনার কথা জানিয়েছেন সরকারপ্রধান।

আবরার ফাহাদের পরিবার গড়াই নদীর ওপর ব্রিজের দাবি জানিয়েছেন। দ্রুততম সময়ে এটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন এটি অবশ্যই আবরার ফাহাদের নামে হবে।

২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে মারা যান বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ। এ হত্যাকাণ্ডে স্তম্ভিত হয়ে যায় সারাদেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com