সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : প্রায় ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে লাউয়াছড়া বনে পড়ে থাকা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ৬টি বগি উদ্ধার করার পর রেল চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন।

এর আগে দুপুর দেড়টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০)-এর হুক ছিঁড়ে ৬টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ইঞ্জিনসহ ৬টি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন জানান, দুপুর দেড়টার দিকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস (৭২০)-এর মাঝামাঝি ৬টি বগির পর ক্লিপ ভেঙে যায়। এতে পেছনের ৬টি বগি বিচ্ছিন্ন হয়ে লাউয়াছড়া বনের ভেতরে পড়ে থাকে। পরে এসব বগি উদ্ধারের জন্য বিকল্প ইঞ্জিন আনা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে বিচ্ছিন্ন বগিগুলো উদ্ধার করা হলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

» মিরপুরে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি হাসনাতের ছেলে মঈনউদ্দীন

» নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েমের ফেসবুক পোস্ট

» পাগলা মসজিদে ৬ বছর ধরে জমা পড়া স্বর্ণ-রুপার ওজন মাপছে প্রশাসন

» বিরোধীদের সঙ্গে মোদী সরকারের ২০০ কর্মকর্তার যোগাযোগ, দাবি রাহুলের

» অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করেন? অজান্তেই শরীরে ঢুকছে বিষ!

» শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন

» জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে বাসার সামনে মিছিল, হামলার অভিযোগ

» নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

» গুনাহে ডুবে থাকাটাই কি শাস্তি?

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : প্রায় ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে লাউয়াছড়া বনে পড়ে থাকা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ৬টি বগি উদ্ধার করার পর রেল চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন।

এর আগে দুপুর দেড়টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০)-এর হুক ছিঁড়ে ৬টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ইঞ্জিনসহ ৬টি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন জানান, দুপুর দেড়টার দিকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস (৭২০)-এর মাঝামাঝি ৬টি বগির পর ক্লিপ ভেঙে যায়। এতে পেছনের ৬টি বগি বিচ্ছিন্ন হয়ে লাউয়াছড়া বনের ভেতরে পড়ে থাকে। পরে এসব বগি উদ্ধারের জন্য বিকল্প ইঞ্জিন আনা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে বিচ্ছিন্ন বগিগুলো উদ্ধার করা হলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com