দল ছাড়া নিয়ে যা জানালেন রোনালদো

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : পর্তুগাল জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প ছেড়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের ঠিক আগ মুহূর্তে তার দল ছাড়ার এই সিদ্ধান্ত নতুন করে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

জাতীয় দলের কোচ জর্জ জেসুসের সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পরই ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন এই তারকা ফুটবলার। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে রোনালদো জানান, সময় হলেই পর্তুগালের সমর্থকদের কাছে জাতীয় দল ছাড়ার আসল সত্য ও কারণ তিনি প্রকাশ করবেন। একইসঙ্গে এই মুহূর্তে নিজের সতীর্থ ও দলকে শুভকামনা জানিয়েছেন পর্তুগালের সর্বকালের সেরা এই গোলদাতা।

কোচ জর্জ জেসুস অবশ্য সংবাদ সম্মেলনে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে কোনো সমস্যার কথা অস্বীকার করেছিলেন। তবে সেই সংবাদ সম্মেলনের কিছুক্ষণের মধ্যেই ডেনমার্কের পার্কেন ছেড়ে রোনালদোর প্রাইভেট জেট মাদ্রিদের উদ্দেশ্যে রওনা হয়। যদিও দলের ক্যাম্প ছাড়ার এই ঘটনাটিকে পর্তুগাল জাতীয় দল থেকে রোনালদোর স্থায়ী বিদায় হিসেবে দেখা হচ্ছে না, বরং এটি শুধুমাত্র নেশনস লিগের চলতি পর্বের ম্যাচগুলোর জন্য প্রযোজ্য বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: মার্কা

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

» হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

» মিরপুরে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি হাসনাতের ছেলে মঈনউদ্দীন

» নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েমের ফেসবুক পোস্ট

» পাগলা মসজিদে ৬ বছর ধরে জমা পড়া স্বর্ণ-রুপার ওজন মাপছে প্রশাসন

» বিরোধীদের সঙ্গে মোদী সরকারের ২০০ কর্মকর্তার যোগাযোগ, দাবি রাহুলের

» অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করেন? অজান্তেই শরীরে ঢুকছে বিষ!

» শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন

» জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে বাসার সামনে মিছিল, হামলার অভিযোগ

» নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দল ছাড়া নিয়ে যা জানালেন রোনালদো

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : পর্তুগাল জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প ছেড়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের ঠিক আগ মুহূর্তে তার দল ছাড়ার এই সিদ্ধান্ত নতুন করে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

জাতীয় দলের কোচ জর্জ জেসুসের সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পরই ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন এই তারকা ফুটবলার। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে রোনালদো জানান, সময় হলেই পর্তুগালের সমর্থকদের কাছে জাতীয় দল ছাড়ার আসল সত্য ও কারণ তিনি প্রকাশ করবেন। একইসঙ্গে এই মুহূর্তে নিজের সতীর্থ ও দলকে শুভকামনা জানিয়েছেন পর্তুগালের সর্বকালের সেরা এই গোলদাতা।

কোচ জর্জ জেসুস অবশ্য সংবাদ সম্মেলনে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে কোনো সমস্যার কথা অস্বীকার করেছিলেন। তবে সেই সংবাদ সম্মেলনের কিছুক্ষণের মধ্যেই ডেনমার্কের পার্কেন ছেড়ে রোনালদোর প্রাইভেট জেট মাদ্রিদের উদ্দেশ্যে রওনা হয়। যদিও দলের ক্যাম্প ছাড়ার এই ঘটনাটিকে পর্তুগাল জাতীয় দল থেকে রোনালদোর স্থায়ী বিদায় হিসেবে দেখা হচ্ছে না, বরং এটি শুধুমাত্র নেশনস লিগের চলতি পর্বের ম্যাচগুলোর জন্য প্রযোজ্য বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: মার্কা

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com