প্রেমের গুঞ্জন থেকে বিচ্ছেদ, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব

ছবি সংগৃহীত

 

শোবিজ ডেস্ক দুর্গাপূজা উপলক্ষে ভারতে মুক্তি পেতে যাচ্ছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার ও প্রথম গান। দুটিই দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তবে সিনেমার প্রচারের চেয়ে দেব-শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েই বেশি আলোচনা হওয়ায় কিছুটা বিরক্ত অভিনেতা দেব।

সম্প্রতি কলকাতায় একটি স্যালোন উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি। দেব জানান, একসময় শুভশ্রীর সঙ্গে তার সম্পর্ক থাকলেও বর্তমানে তারা ভালো বন্ধু। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অতিরিক্ত আগ্রহের কারণে স্বাভাবিকভাবেও কথা বলতে কিংবা একসঙ্গে দেখা দিতে অস্বস্তি হয়।

দেব বলেন, ‘একসময় সম্পর্ক ছিল। এখন আমরা বন্ধু হয়েছি। তোমাদের সঙ্গে যেমন কথা বলি, ওর সঙ্গেও প্রকাশ্যে কথা বলতে ভয় লাগে। কে কীভাবে রিল বানাবে, সেটাই ভাবতে হয়। আমি কোনো অনুষ্ঠানে গিয়ে স্বাভাবিকভাবে ওকে আলিঙ্গন করলেও সেটি নিয়ে রিল তৈরি হচ্ছে। আমরা চাইলেও স্বাভাবিক হতে পারছি না।’

অভিনেতার দাবি, এ কারণেই ‘দেশু ৭’-এর প্রচারে তারা খুব বেশি একসঙ্গে বের হচ্ছেন না। কারণ সিনেমা নিয়ে কথা বলার বদলে প্রতিবারই তাদের সম্পর্ক, বিচ্ছেদ কিংবা ডিভোর্স প্রসঙ্গ সামনে চলে আসছে।

দেব বলেন, ‘আমরা প্রোমোশনেই বের হচ্ছি না। বের হলেই প্রশ্ন আসে ডিভোর্স, বিচ্ছেদ এসব নিয়ে। কেউ “দেশু ৭” নিয়ে আলোচনা করছে না। আমি প্রথমবার পরিচালনা করে যে ক্যানভাস তৈরি করেছি, সেটা নিয়েও কেউ কথা বলছে না। কবে শেষ কোনো বাংলা সিনেমার শুটিং লাদাখে হয়েছে, সেটাও কেউ বলছে না।

বড় বাজেটের এই সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। টিজার প্রকাশের পর সিনেমাটির অ্যাকশন দৃশ্য দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে। পাশাপাশি দেব-শুভশ্রীর রোমান্টিক দৃশ্যও আলোচনায় এসেছে।

দেব জানান, দর্শকের দীর্ঘদিনের প্রত্যাশাকে মাথায় রেখেই ‘দেশু ৭’ তৈরি করা হয়েছে। শুধু শুভশ্রীকে নিয়ে স্বল্প সময়ের শুটিং করে একাধিক সিনেমা বানিয়ে দ্রুত ব্যবসা করার সুযোগ থাকলেও তিনি সে পথে হাঁটেননি।

এ প্রসঙ্গে দেব বলেন, ‘আমি যদি দেশু ৭-এর জায়গায় শুভশ্রীকে নিয়ে ১২-১৫ দিনের শুটিং করতাম, চারটে ছবি নামিয়ে দিতে পারতাম। প্রচুর টাকা কামিয়েও নিতে পারতাম। কারণ মানুষ মুখিয়ে আছে। প্রথম সপ্তাহে এমনিতেই হলে যাবে। কিন্তু সেটা না করে ধূমকেতু-র পর মানুষ দেব-শুভশ্রীকে যেভাবে দেখতে চেয়েছিল, সেটা নিয়ে গবেষণা করে, সেভাবেই লিখে দেশু ৭ তৈরি করা হয়েছে।’

দেবের প্রথম পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন: পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি

» ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

» রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

» গণতান্ত্রিক উত্তরণে তরুণদের সক্রিয় থাকার আহ্বান আলী রীয়াজের

» একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

» ১ জানুয়ারি থেকে অবৈধ ফোন বন্ধ, নতুন করে চালু হচ্ছে এনইআইআর

» শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্ব, আলোচনায় যারা

» সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন: এমপি বরকত উল্লাহ বুলু

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

» পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেবো না: নাহিদ ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রেমের গুঞ্জন থেকে বিচ্ছেদ, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব

ছবি সংগৃহীত

 

শোবিজ ডেস্ক দুর্গাপূজা উপলক্ষে ভারতে মুক্তি পেতে যাচ্ছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার ও প্রথম গান। দুটিই দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তবে সিনেমার প্রচারের চেয়ে দেব-শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েই বেশি আলোচনা হওয়ায় কিছুটা বিরক্ত অভিনেতা দেব।

সম্প্রতি কলকাতায় একটি স্যালোন উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি। দেব জানান, একসময় শুভশ্রীর সঙ্গে তার সম্পর্ক থাকলেও বর্তমানে তারা ভালো বন্ধু। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অতিরিক্ত আগ্রহের কারণে স্বাভাবিকভাবেও কথা বলতে কিংবা একসঙ্গে দেখা দিতে অস্বস্তি হয়।

দেব বলেন, ‘একসময় সম্পর্ক ছিল। এখন আমরা বন্ধু হয়েছি। তোমাদের সঙ্গে যেমন কথা বলি, ওর সঙ্গেও প্রকাশ্যে কথা বলতে ভয় লাগে। কে কীভাবে রিল বানাবে, সেটাই ভাবতে হয়। আমি কোনো অনুষ্ঠানে গিয়ে স্বাভাবিকভাবে ওকে আলিঙ্গন করলেও সেটি নিয়ে রিল তৈরি হচ্ছে। আমরা চাইলেও স্বাভাবিক হতে পারছি না।’

অভিনেতার দাবি, এ কারণেই ‘দেশু ৭’-এর প্রচারে তারা খুব বেশি একসঙ্গে বের হচ্ছেন না। কারণ সিনেমা নিয়ে কথা বলার বদলে প্রতিবারই তাদের সম্পর্ক, বিচ্ছেদ কিংবা ডিভোর্স প্রসঙ্গ সামনে চলে আসছে।

দেব বলেন, ‘আমরা প্রোমোশনেই বের হচ্ছি না। বের হলেই প্রশ্ন আসে ডিভোর্স, বিচ্ছেদ এসব নিয়ে। কেউ “দেশু ৭” নিয়ে আলোচনা করছে না। আমি প্রথমবার পরিচালনা করে যে ক্যানভাস তৈরি করেছি, সেটা নিয়েও কেউ কথা বলছে না। কবে শেষ কোনো বাংলা সিনেমার শুটিং লাদাখে হয়েছে, সেটাও কেউ বলছে না।

বড় বাজেটের এই সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। টিজার প্রকাশের পর সিনেমাটির অ্যাকশন দৃশ্য দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে। পাশাপাশি দেব-শুভশ্রীর রোমান্টিক দৃশ্যও আলোচনায় এসেছে।

দেব জানান, দর্শকের দীর্ঘদিনের প্রত্যাশাকে মাথায় রেখেই ‘দেশু ৭’ তৈরি করা হয়েছে। শুধু শুভশ্রীকে নিয়ে স্বল্প সময়ের শুটিং করে একাধিক সিনেমা বানিয়ে দ্রুত ব্যবসা করার সুযোগ থাকলেও তিনি সে পথে হাঁটেননি।

এ প্রসঙ্গে দেব বলেন, ‘আমি যদি দেশু ৭-এর জায়গায় শুভশ্রীকে নিয়ে ১২-১৫ দিনের শুটিং করতাম, চারটে ছবি নামিয়ে দিতে পারতাম। প্রচুর টাকা কামিয়েও নিতে পারতাম। কারণ মানুষ মুখিয়ে আছে। প্রথম সপ্তাহে এমনিতেই হলে যাবে। কিন্তু সেটা না করে ধূমকেতু-র পর মানুষ দেব-শুভশ্রীকে যেভাবে দেখতে চেয়েছিল, সেটা নিয়ে গবেষণা করে, সেভাবেই লিখে দেশু ৭ তৈরি করা হয়েছে।’

দেবের প্রথম পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com