মুশতাকের চোখে বিশ্বের সেরা তিন স্পিনারের একজন বাংলাদেশের

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : স্পিন কিংবদন্তিদের তালিকায় উপরের দিকেই অবস্থান সাবেক পাকিস্তানি ক্রিকেটার মুশতাক আহমেদ। তিনি বর্তমানে কাজ করছেন বাংলাদেশ দলের সঙ্গে। সম্প্রতি উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে মুশতাক জানান, তার দৃষ্টিতে সময়ের সেরা তিন স্পিনার বাংলাদেশের তাইজুল ইসলাম, দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ও ইংল্যান্ডের আদিল রশিদ। তবে এই তালিকায় রাখতে চান নাথান লায়নকেও।

অজি স্পিনারের প্রসঙ্গে মুশতাক বলেন, ‘নাথান লায়ন ওয়ানডে খেলে না- এতে আমি বিস্মিত। সে এখনও চাইলে ওয়ানডে খেলতে পারত। জানি না অস্ট্রেলিয়া কেন কখনও ওকে বিবেচনা করেনি।’

পরে পছন্দের তারকাদের রাখার কারণ জানিয়ে মুশতাক বলেন, ‘তাইজুলের ২৭০ এরও বেশি উইকেট আছে। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ, ইংল্যান্ডের আদিল রশিদসহ অনেকেই আছেন, যারা সাদা বলেও নিজেদের সেরাটা ঢেলে দিচ্ছে। লায়নের সময় হয়ত পেরিয়ে গেছে।’

‘ধারাবাহিকভাবে ভালো ওভার করতে পারে এমন বাঁহাতি স্পিনার যদি আপনি দেখেন, আবারও বলি, ধারাবাহিকভাবে ভালো ওভার… এখন তো অন্যদের টেকনিক ধরা ফেলা যায়, চ্যালেঞ্জ করা যায়। যে তিনজনের কথা বললাম, আন্তর্জাতিক ক্রিকেটে তারা খুবই ভালো।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন: পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি

» ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

» রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

» গণতান্ত্রিক উত্তরণে তরুণদের সক্রিয় থাকার আহ্বান আলী রীয়াজের

» একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

» ১ জানুয়ারি থেকে অবৈধ ফোন বন্ধ, নতুন করে চালু হচ্ছে এনইআইআর

» শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্ব, আলোচনায় যারা

» সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন: এমপি বরকত উল্লাহ বুলু

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

» পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেবো না: নাহিদ ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মুশতাকের চোখে বিশ্বের সেরা তিন স্পিনারের একজন বাংলাদেশের

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : স্পিন কিংবদন্তিদের তালিকায় উপরের দিকেই অবস্থান সাবেক পাকিস্তানি ক্রিকেটার মুশতাক আহমেদ। তিনি বর্তমানে কাজ করছেন বাংলাদেশ দলের সঙ্গে। সম্প্রতি উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে মুশতাক জানান, তার দৃষ্টিতে সময়ের সেরা তিন স্পিনার বাংলাদেশের তাইজুল ইসলাম, দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ও ইংল্যান্ডের আদিল রশিদ। তবে এই তালিকায় রাখতে চান নাথান লায়নকেও।

অজি স্পিনারের প্রসঙ্গে মুশতাক বলেন, ‘নাথান লায়ন ওয়ানডে খেলে না- এতে আমি বিস্মিত। সে এখনও চাইলে ওয়ানডে খেলতে পারত। জানি না অস্ট্রেলিয়া কেন কখনও ওকে বিবেচনা করেনি।’

পরে পছন্দের তারকাদের রাখার কারণ জানিয়ে মুশতাক বলেন, ‘তাইজুলের ২৭০ এরও বেশি উইকেট আছে। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ, ইংল্যান্ডের আদিল রশিদসহ অনেকেই আছেন, যারা সাদা বলেও নিজেদের সেরাটা ঢেলে দিচ্ছে। লায়নের সময় হয়ত পেরিয়ে গেছে।’

‘ধারাবাহিকভাবে ভালো ওভার করতে পারে এমন বাঁহাতি স্পিনার যদি আপনি দেখেন, আবারও বলি, ধারাবাহিকভাবে ভালো ওভার… এখন তো অন্যদের টেকনিক ধরা ফেলা যায়, চ্যালেঞ্জ করা যায়। যে তিনজনের কথা বললাম, আন্তর্জাতিক ক্রিকেটে তারা খুবই ভালো।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com