ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ঘোষণা কানাডার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা ও মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য দায়ী করে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে কানাডা। এই লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে একযোগে কাজ করার কথা জানিয়েছে অটোয়া।

সোমবার (৭ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ ও অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন জানান, ইরানের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে কানাডা শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনসহ পশ্চিমা মিত্রদের নিয়ে সমন্বিতভাবে কাজ করছে।

কানাডার সরকারের পক্ষ থেকে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স যে সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, তাতে অটোয়ার পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া ওয়াশিংটনের নেওয়া ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অধীনে ইরানের বিরুদ্ধে নতুন ও চলমান অর্থনৈতিক নিষেধাজ্ঞা বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে দেশটি।

কানাডা জানায়, ২০১০ সাল থেকে এ পর্যন্ত ইরানের ৪৯২ জন প্রভাবশালী ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সামনে মিত্রদের সঙ্গে নিয়ে ইরানের ওপর এই চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে অটোয়া।

এছাড়া তেহরান গোপনে অবৈধ পারমাণবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছে কানাডা। তবে ইরানের দাবি, তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরির কাজ করছে না। তাদের সব পারমাণবিক কার্যক্রম কেবলই শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বৃষ্টিতে মেয়েটির অবাক দৃষ্টি

» আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: এএসআইয়ের বক্তব্য ভাইরাল

» আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানির উদ্যোগ

» দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

» জাতীয় বিপ্লব ও সংহতি দিবস : প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

» সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত: পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক ও দুঃখ প্রকাশ

» আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

» ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

» প্রধানমন্ত্রী এদেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছেন: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

» আইআইএমএম-এর প্রধানের কাছে রোহিঙ্গা নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ঘোষণা কানাডার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা ও মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য দায়ী করে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে কানাডা। এই লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে একযোগে কাজ করার কথা জানিয়েছে অটোয়া।

সোমবার (৭ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ ও অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন জানান, ইরানের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে কানাডা শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনসহ পশ্চিমা মিত্রদের নিয়ে সমন্বিতভাবে কাজ করছে।

কানাডার সরকারের পক্ষ থেকে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স যে সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, তাতে অটোয়ার পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া ওয়াশিংটনের নেওয়া ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অধীনে ইরানের বিরুদ্ধে নতুন ও চলমান অর্থনৈতিক নিষেধাজ্ঞা বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে দেশটি।

কানাডা জানায়, ২০১০ সাল থেকে এ পর্যন্ত ইরানের ৪৯২ জন প্রভাবশালী ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সামনে মিত্রদের সঙ্গে নিয়ে ইরানের ওপর এই চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে অটোয়া।

এছাড়া তেহরান গোপনে অবৈধ পারমাণবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছে কানাডা। তবে ইরানের দাবি, তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরির কাজ করছে না। তাদের সব পারমাণবিক কার্যক্রম কেবলই শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com