কানাডার ক্যালগেরিতে ‘গ্লোবাল ফেস্ট’ ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে কানাডার ক্যালগেরিতে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘গ্লোবাল ফেস্ট’ ২০২৬-এ অংশ নিয়েছে বাংলাদেশ। ‘বিসসি’র উদ্যোগে এ উৎসবে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়।

চার দিনব্যাপী ‘গ্লোবাল ফেস্ট’ ২০২৬ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির বিভিন্ন উপাদান দিয়ে সাজিয়েছেন বাংলাদেশ প্যাভিলিয়ন। উৎসবের প্রতিদিনই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়।

কানাডার অন্যতম বৃহৎ এই লোকজ ও বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য বিভিন্ন ভাষাভাষী ও সংস্কৃতির মানুষের কাছে ব্যাপক আকর্ষণ সৃষ্টি করে।

এ বছর নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

আতশবাজি, বিভিন্ন দেশের আকর্ষণীয় সাংস্কৃতিক উপস্থাপনা এবং সুরের মূর্ছনায় একাকার হয়ে ওঠে বহুসংস্কৃতির এই মিলনমেলা।

বহুজাতিক সম্প্রদায়ের বৈচিত্র্যকে সমর্থন, ভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন এবং সমতার মূল্যবোধকে তুলে ধরাই ছিল ‘গ্লোবাল ফেস্ট’-এর মূল উদ্দেশ্য।

আয়োজকরা জানান, বিশ্বের মানুষের সামনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা এবং দেশের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরতে পেরে তারা গর্বিত। প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের প্রতি তাদের ভালোবাসা ও মমত্ববোধেরই প্রমাণ।

তারা বলেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চান তারা। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন বাংলাদেশ ও কানাডার মানুষের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন আরও সুদৃঢ় করবে।’  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিএনপি মানুষের স্বার্থে ও মানবতার পক্ষে রাজনীতি করে : ভারপ্রাপ্ত মহাসচিব

» ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

» সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা জাতির কাছে স্পষ্ট : হামিদুর রহমান

» স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম

» গবেষণা পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

» র‌্যারের অভিযানে ৯২ রাউন্ড গুলি জব্দ

» স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

» সড়ক দুর্ঘটনায় নারী নিহত

» সিডনির মিন্টোতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের মিলনমেলা

» স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে: প্রতিমন্ত্রী পুতুল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কানাডার ক্যালগেরিতে ‘গ্লোবাল ফেস্ট’ ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে কানাডার ক্যালগেরিতে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘গ্লোবাল ফেস্ট’ ২০২৬-এ অংশ নিয়েছে বাংলাদেশ। ‘বিসসি’র উদ্যোগে এ উৎসবে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়।

চার দিনব্যাপী ‘গ্লোবাল ফেস্ট’ ২০২৬ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির বিভিন্ন উপাদান দিয়ে সাজিয়েছেন বাংলাদেশ প্যাভিলিয়ন। উৎসবের প্রতিদিনই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়।

কানাডার অন্যতম বৃহৎ এই লোকজ ও বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য বিভিন্ন ভাষাভাষী ও সংস্কৃতির মানুষের কাছে ব্যাপক আকর্ষণ সৃষ্টি করে।

এ বছর নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

আতশবাজি, বিভিন্ন দেশের আকর্ষণীয় সাংস্কৃতিক উপস্থাপনা এবং সুরের মূর্ছনায় একাকার হয়ে ওঠে বহুসংস্কৃতির এই মিলনমেলা।

বহুজাতিক সম্প্রদায়ের বৈচিত্র্যকে সমর্থন, ভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন এবং সমতার মূল্যবোধকে তুলে ধরাই ছিল ‘গ্লোবাল ফেস্ট’-এর মূল উদ্দেশ্য।

আয়োজকরা জানান, বিশ্বের মানুষের সামনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা এবং দেশের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরতে পেরে তারা গর্বিত। প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের প্রতি তাদের ভালোবাসা ও মমত্ববোধেরই প্রমাণ।

তারা বলেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চান তারা। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন বাংলাদেশ ও কানাডার মানুষের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন আরও সুদৃঢ় করবে।’  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com