ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি পদে দৈনিক যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক পদে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান নির্বাচিত হয়েছেন।

আজ রাজধানীর একটি হোটেলে কাউন্সিলের প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তী সময়ের জন্য এ কমিটি গঠিত হয়। এ ছাড়া ডেইলি ওয়াদা’র সম্পাদক শফিকুল আলম কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

সভায় উপস্থিত সম্পাদকরা ন্যাশনাল এডিটরস কাউন্সিলের বেশকিছু সংশোধনীসহ গঠনতন্ত্র অনুমোদন করেন। এর বাইরে সভায় যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারের প্রস্তাবনায় এডিটরস কাউন্সিল কর্তৃৃক প্রতি বছর সাংবাদিকতায় ‘নজরুল পদক’ প্রদানের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সম্পাদকরা সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে শফিক রেহমান বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতান্ত্রিকভাবে দেশকে এগিয়ে নিতে হলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি সারা দেশের সম্পাদকদের একটি প্ল্যাটফর্মে আনতে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ন্যাশনাল এডিটরস কাউন্সিলকে আমরা আরও বিস্তৃত করতে চাই। সাংবাদিকদের মধ্যে যোগাযোগ বাড়ানো উচিত। স্বাধীন সাংবাদিকতার জন্য সম্পাদকরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারেন, সেজন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটি প্রথম সভাতেই গণতান্ত্রিকভাবে গঠনতন্ত্র অনুযায়ী যাত্রা শুরু করেছে।

সভায় অংশ নিয়ে নয়া দিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক লোটন একরাম, ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন, মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম, খবর সংযোগ সম্পাদক শেখ নজরুল ইসলাম, বাংলাদেশের খবরের সৈয়দ মেজবাহ উদ্দিন, জনতা সম্পাদক ওবায়দুর রহমান শাহীন, দ্য বাংলাদেশ পোস্ট সম্পাদক সদরুল হাসান, বাণিজ্য প্রতিদিন সম্পাদক গিয়াস উদ্দিন, খোলা কাগজ সম্পাদক মনির হোসেন, রূপালী বাংলাদেশের সায়েম ফারুকী, ভোরের বাংলা সম্পাদক শেখ মুহাম্মদ আরিফ, দি গ্লোবাল পোস্টের ড. মাহবুবুর রহমান প্রমুখ তাদের মতামত তুলে ধরেন।  সূএ: বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যু

» ১ লাখ ৬৪ হাজার ইয়াবাসহ দুজন আটক

» বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ইতিবাচক আলোচনা: সড়ক পরিবহনমন্ত্রী

» অক্টোবরে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের ত্রিদেশীয় লড়াই

» মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে তলব আইসল্যান্ডের

» ‘চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরও কার্যকর’

» নারিকেল গাছকে ‘ট্রি অব লাইফ’ বলা হয় কেন জানেন?

» পালং পাকোড়া তৈরি রেসিপি

» সন্ত্রাসীদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই বাঁধনের ওপর হামলা: পাটওয়ারী

» সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি পদে দৈনিক যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক পদে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান নির্বাচিত হয়েছেন।

আজ রাজধানীর একটি হোটেলে কাউন্সিলের প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তী সময়ের জন্য এ কমিটি গঠিত হয়। এ ছাড়া ডেইলি ওয়াদা’র সম্পাদক শফিকুল আলম কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

সভায় উপস্থিত সম্পাদকরা ন্যাশনাল এডিটরস কাউন্সিলের বেশকিছু সংশোধনীসহ গঠনতন্ত্র অনুমোদন করেন। এর বাইরে সভায় যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারের প্রস্তাবনায় এডিটরস কাউন্সিল কর্তৃৃক প্রতি বছর সাংবাদিকতায় ‘নজরুল পদক’ প্রদানের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সম্পাদকরা সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে শফিক রেহমান বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতান্ত্রিকভাবে দেশকে এগিয়ে নিতে হলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি সারা দেশের সম্পাদকদের একটি প্ল্যাটফর্মে আনতে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ন্যাশনাল এডিটরস কাউন্সিলকে আমরা আরও বিস্তৃত করতে চাই। সাংবাদিকদের মধ্যে যোগাযোগ বাড়ানো উচিত। স্বাধীন সাংবাদিকতার জন্য সম্পাদকরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারেন, সেজন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটি প্রথম সভাতেই গণতান্ত্রিকভাবে গঠনতন্ত্র অনুযায়ী যাত্রা শুরু করেছে।

সভায় অংশ নিয়ে নয়া দিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক লোটন একরাম, ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন, মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম, খবর সংযোগ সম্পাদক শেখ নজরুল ইসলাম, বাংলাদেশের খবরের সৈয়দ মেজবাহ উদ্দিন, জনতা সম্পাদক ওবায়দুর রহমান শাহীন, দ্য বাংলাদেশ পোস্ট সম্পাদক সদরুল হাসান, বাণিজ্য প্রতিদিন সম্পাদক গিয়াস উদ্দিন, খোলা কাগজ সম্পাদক মনির হোসেন, রূপালী বাংলাদেশের সায়েম ফারুকী, ভোরের বাংলা সম্পাদক শেখ মুহাম্মদ আরিফ, দি গ্লোবাল পোস্টের ড. মাহবুবুর রহমান প্রমুখ তাদের মতামত তুলে ধরেন।  সূএ: বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com