ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্যালগেরি শাখার বার্ষিক বনভোজন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্যালগেরি, কানাডা শাখা বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক বনভোজন সম্পন্ন করেছে।

কানাডার স্থানীয় সময় ২৯ আগস্ট এই বনভোজন সম্পন্ন হয়।

প্রবাসের মাটিতে বাংলাদেশ ও বাঙালির জাতিসত্তা তুলে ধরা এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাঙালিয়ানাকে লালন করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।

বহু জাতিগোষ্ঠীর দেশ কানাডায় দিনটি পালিত হয়েছে প্রাক্তন ঢাবি শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে। আবেগ, উচ্ছ্বাস ও স্মৃতিচারণসহ নানা আয়োজন ছিল সারাদিন ব্যাপী। ক্যালগেরি শহরের অদূরে কারস্টেয়ার পার্কে বন্ধুত্ব ও ভালোবসায় প্রাক্তনরা মিলিত হয়েছিল একে অপরের সাথে।

দিনব্যাপী আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণে ফিরে যান টিএসসি, মধুর ক্যান্টিন, কলা ভবন আর অপারাজেয় বাংলার সামনে কাটানো সোনালি সেই দিনগুলোতে। যৌবনের জয়গান, প্রেম-ভালোবাসার মুহূর্ত এবং শিক্ষকদের অম্লমধুর শাসনের কথা স্মরণ করেন সারাদিন ব্যাপী অনুষ্ঠানে।

বনভোজনে ছিল বিভিন্ন সুস্বাদু খাবার, গান, আর প্রাক্তনদের পরিবারের অংশগ্রহণে প্রাণবন্ত আড্ডা । সিনিয়র ও জুনিয়র অ্যালামনাইদের একত্রিত হয়ে আড্ডায় মেতে উঠে প্রমাণ করে—মানুষ মানুষকে ছাড়া বাঁচতে পারে না, মানুষ টিকে থাকে ভালোবাসা আর বন্ধুত্বের টানে।

আয়োজকরা জানান, প্রবাসে বিশ্ববিদ্যালয়ের স্বাদ এবং নতুন প্রজন্মের মাঝে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন।  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যু

» ১ লাখ ৬৪ হাজার ইয়াবাসহ দুজন আটক

» বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ইতিবাচক আলোচনা: সড়ক পরিবহনমন্ত্রী

» অক্টোবরে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের ত্রিদেশীয় লড়াই

» মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে তলব আইসল্যান্ডের

» ‘চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরও কার্যকর’

» নারিকেল গাছকে ‘ট্রি অব লাইফ’ বলা হয় কেন জানেন?

» পালং পাকোড়া তৈরি রেসিপি

» সন্ত্রাসীদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই বাঁধনের ওপর হামলা: পাটওয়ারী

» সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্যালগেরি শাখার বার্ষিক বনভোজন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্যালগেরি, কানাডা শাখা বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক বনভোজন সম্পন্ন করেছে।

কানাডার স্থানীয় সময় ২৯ আগস্ট এই বনভোজন সম্পন্ন হয়।

প্রবাসের মাটিতে বাংলাদেশ ও বাঙালির জাতিসত্তা তুলে ধরা এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাঙালিয়ানাকে লালন করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।

বহু জাতিগোষ্ঠীর দেশ কানাডায় দিনটি পালিত হয়েছে প্রাক্তন ঢাবি শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে। আবেগ, উচ্ছ্বাস ও স্মৃতিচারণসহ নানা আয়োজন ছিল সারাদিন ব্যাপী। ক্যালগেরি শহরের অদূরে কারস্টেয়ার পার্কে বন্ধুত্ব ও ভালোবসায় প্রাক্তনরা মিলিত হয়েছিল একে অপরের সাথে।

দিনব্যাপী আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণে ফিরে যান টিএসসি, মধুর ক্যান্টিন, কলা ভবন আর অপারাজেয় বাংলার সামনে কাটানো সোনালি সেই দিনগুলোতে। যৌবনের জয়গান, প্রেম-ভালোবাসার মুহূর্ত এবং শিক্ষকদের অম্লমধুর শাসনের কথা স্মরণ করেন সারাদিন ব্যাপী অনুষ্ঠানে।

বনভোজনে ছিল বিভিন্ন সুস্বাদু খাবার, গান, আর প্রাক্তনদের পরিবারের অংশগ্রহণে প্রাণবন্ত আড্ডা । সিনিয়র ও জুনিয়র অ্যালামনাইদের একত্রিত হয়ে আড্ডায় মেতে উঠে প্রমাণ করে—মানুষ মানুষকে ছাড়া বাঁচতে পারে না, মানুষ টিকে থাকে ভালোবাসা আর বন্ধুত্বের টানে।

আয়োজকরা জানান, প্রবাসে বিশ্ববিদ্যালয়ের স্বাদ এবং নতুন প্রজন্মের মাঝে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন।  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com