কুমিল্লা বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ড আবেদন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য এবার রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন। বোর্ডের অধীন ছয় জেলার ৯১ হাজার ৪৯৪ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।

বোর্ড সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়ে ১৭ আগস্ট রাতে শেষ হয়। আবেদনকারীদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের কাজ চলছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে।

বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ বলেন, ‘এবার ফল পুনঃনিরীক্ষণের আবেদন রেকর্ডসংখ্যক। শিক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত জনবল নিয়োগ দিয়ে দ্রুততার সঙ্গে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের কাজ চলছে, যাতে নির্ধারিত সময়েই ফল প্রকাশ করা যায়।’

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার এক হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯৫ হাজার ৩৯৯ জন। পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ।

উত্তীর্ণদের মধ্যে ছেলেদের পাসের হার ৬৩ দশমিক ২৪ শতাংশ এবং মেয়েদের ৬৬ দশমিক ৮৮ শতাংশ। এবার মোট ৯ হাজার ৮১৪ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্রী ৫ হাজার ৮৪৮ জন।

বোর্ড সংশ্লিষ্টরা জানান, ফেল করা শিক্ষার্থীদের কেউ একাধিক বিষয়ের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছে। আবার অনেক উত্তীর্ণ শিক্ষার্থী নম্বর বাড়ার আশায় পুনঃনিরীক্ষণের আবেদন করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিএনপি মানুষের স্বার্থে ও মানবতার পক্ষে রাজনীতি করে : ভারপ্রাপ্ত মহাসচিব

» ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

» সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা জাতির কাছে স্পষ্ট : হামিদুর রহমান

» স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম

» গবেষণা পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

» র‌্যারের অভিযানে ৯২ রাউন্ড গুলি জব্দ

» স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

» সড়ক দুর্ঘটনায় নারী নিহত

» সিডনির মিন্টোতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের মিলনমেলা

» স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে: প্রতিমন্ত্রী পুতুল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কুমিল্লা বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ড আবেদন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য এবার রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন। বোর্ডের অধীন ছয় জেলার ৯১ হাজার ৪৯৪ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।

বোর্ড সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়ে ১৭ আগস্ট রাতে শেষ হয়। আবেদনকারীদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের কাজ চলছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে।

বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ বলেন, ‘এবার ফল পুনঃনিরীক্ষণের আবেদন রেকর্ডসংখ্যক। শিক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত জনবল নিয়োগ দিয়ে দ্রুততার সঙ্গে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের কাজ চলছে, যাতে নির্ধারিত সময়েই ফল প্রকাশ করা যায়।’

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার এক হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯৫ হাজার ৩৯৯ জন। পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ।

উত্তীর্ণদের মধ্যে ছেলেদের পাসের হার ৬৩ দশমিক ২৪ শতাংশ এবং মেয়েদের ৬৬ দশমিক ৮৮ শতাংশ। এবার মোট ৯ হাজার ৮১৪ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্রী ৫ হাজার ৮৪৮ জন।

বোর্ড সংশ্লিষ্টরা জানান, ফেল করা শিক্ষার্থীদের কেউ একাধিক বিষয়ের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছে। আবার অনেক উত্তীর্ণ শিক্ষার্থী নম্বর বাড়ার আশায় পুনঃনিরীক্ষণের আবেদন করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com