ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডার্স ব্যাচ ২০২৫-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন

ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬: সম্প্রতি ইয়াং লিডার্স প্রোগ্রাম (ওয়াইএলপি) ২০২৫ ব্যাচের ৪৯ জন ইয়াং লিডারের গ্র্যাজুয়েশন উদ্‌যাপন করেছে ব্র্যাক ব্যাংক।‘লার্নার টু লিডার’শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো ব্যাংকের গুরুত্বপূর্ণ ডিভিশনগুলোতে এইইয়াং লিডারদের রোটেশনাল ট্রেনিং।

ইয়াং লিডার্স প্রোগ্রাম মূলত বাংলাদেশের ব্যাংকিং খাতে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের একটি কাঠামোবদ্ধ ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় নিয়োগপ্রাপ্ত ইয়াং লিডাররা প্রথম এক বছর ব্যাংকেরবিজনেস অপারেশনস, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড এআই অ্যানালিটিকস, ফাইন্যান্স, কমপ্লায়েন্সসহ ব্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন ডিভিশন ও ডিপার্টমেন্টে প্রশিক্ষণের সুযোগ পান।

ক্লাসরুম প্রশিক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তারা আধুনিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বিস্তৃত ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেন। এই অভিজ্ঞতা ব্যাংকের বিভিন্ন প্রোজেক্ট অ্যাসাইনমেন্ট ও ক্রস-ফাংশনাল অ্যাটাচমেন্ট সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে তাদের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

এক বছরব্যাপী প্রশিক্ষণ শেষে গত ৩১ জুলাই ২০২৬ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ইয়াং লিডার্স ২০২৫ ব্যাচের গ্র্যাজুয়েশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্র্যাজুয়েশন শেষে ৪৯ জন ইয়াং লিডারই ব্যাংকটির বিভিন্ন ডিভিশনে প্রিন্সিপাল অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের উদ্দেশে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমাদের অগ্রযাত্রার মূলে রয়েছে আমাদের সহকর্মীরা। এই ইয়াং লিডাররাই ভবিষ্যৎ ব্যাংকিংয়ের নেতৃত্ব দেবেন।আমরা মেধা বিকাশে বিনিয়োগ করায় বিশ্বাস করি। আমরা তরুণদের স্বপ্নকে লালন করতে চাই। তাদের এমন একটি প্ল্যাটফর্ম দিতে চাই, যেখানে তারা শিখতে পারবে, বড় হতে পারবে এবং নিজেদের কাজের মাধ্যমে ইমপ্যাক্ট তৈরি করতে পারবে। এই ইয়াং লিডাররা ব্র্যাক ব্যাংকের আগামী দিনের পথচলাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

ইয়াং লিডার্স প্রোগ্রামের মাধ্যমে তরুণ প্রতিভাবান পেশাজীবীদের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়ার পাশাপাশি ব্যাংকিং খাতের জন্য ভবিষ্যৎ নেতৃত্বের একটি শক্তিশালী ধারা গড়ে তুলতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন

» ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন

» দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

» নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ

» রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

» ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব

» চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: জামায়াত আমির

» ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা: উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম

» শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কোনো পরিবর্তন ঘটেনি- শিবির সভাপতি

» বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডার্স ব্যাচ ২০২৫-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন

ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬: সম্প্রতি ইয়াং লিডার্স প্রোগ্রাম (ওয়াইএলপি) ২০২৫ ব্যাচের ৪৯ জন ইয়াং লিডারের গ্র্যাজুয়েশন উদ্‌যাপন করেছে ব্র্যাক ব্যাংক।‘লার্নার টু লিডার’শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো ব্যাংকের গুরুত্বপূর্ণ ডিভিশনগুলোতে এইইয়াং লিডারদের রোটেশনাল ট্রেনিং।

ইয়াং লিডার্স প্রোগ্রাম মূলত বাংলাদেশের ব্যাংকিং খাতে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের একটি কাঠামোবদ্ধ ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় নিয়োগপ্রাপ্ত ইয়াং লিডাররা প্রথম এক বছর ব্যাংকেরবিজনেস অপারেশনস, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড এআই অ্যানালিটিকস, ফাইন্যান্স, কমপ্লায়েন্সসহ ব্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন ডিভিশন ও ডিপার্টমেন্টে প্রশিক্ষণের সুযোগ পান।

ক্লাসরুম প্রশিক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তারা আধুনিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বিস্তৃত ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেন। এই অভিজ্ঞতা ব্যাংকের বিভিন্ন প্রোজেক্ট অ্যাসাইনমেন্ট ও ক্রস-ফাংশনাল অ্যাটাচমেন্ট সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে তাদের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

এক বছরব্যাপী প্রশিক্ষণ শেষে গত ৩১ জুলাই ২০২৬ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ইয়াং লিডার্স ২০২৫ ব্যাচের গ্র্যাজুয়েশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্র্যাজুয়েশন শেষে ৪৯ জন ইয়াং লিডারই ব্যাংকটির বিভিন্ন ডিভিশনে প্রিন্সিপাল অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের উদ্দেশে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমাদের অগ্রযাত্রার মূলে রয়েছে আমাদের সহকর্মীরা। এই ইয়াং লিডাররাই ভবিষ্যৎ ব্যাংকিংয়ের নেতৃত্ব দেবেন।আমরা মেধা বিকাশে বিনিয়োগ করায় বিশ্বাস করি। আমরা তরুণদের স্বপ্নকে লালন করতে চাই। তাদের এমন একটি প্ল্যাটফর্ম দিতে চাই, যেখানে তারা শিখতে পারবে, বড় হতে পারবে এবং নিজেদের কাজের মাধ্যমে ইমপ্যাক্ট তৈরি করতে পারবে। এই ইয়াং লিডাররা ব্র্যাক ব্যাংকের আগামী দিনের পথচলাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

ইয়াং লিডার্স প্রোগ্রামের মাধ্যমে তরুণ প্রতিভাবান পেশাজীবীদের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়ার পাশাপাশি ব্যাংকিং খাতের জন্য ভবিষ্যৎ নেতৃত্বের একটি শক্তিশালী ধারা গড়ে তুলতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com