ঢামেক অধ্যাপককে মারধরের অভিযোগ, একজন আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পল্টন থানাধীন এলাকায় দুর্বৃত্তদের হামলায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক অধ্যাপক ও বিভাগীয় প্রধান আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) রাতে শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান (৫৫)। তিনি ঢামেক হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে শান্তিনগর এলাকায় একটি বেসরকারি হাসপাতালে প্রাইভেট চেম্বার শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন ডা. আসাদুর রহমান। পথে ৪-৫ জন ব্যক্তি তার সিএনজির গতিরোধ করে হামলা চালায়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে হামলার বিষয়টি বর্ণনা করেন তিনি।

এদিকে পুলিশ বলছে, কোনো রোগীর চিকিৎসাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, শান্তিনগর এলাকায় এক চিকিৎসকের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে কোনো রোগীর চিকিৎসাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। এতে তার চোখে সামান্য আঘাত লেগেছে বলে জানা গেছে। তবে বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি আরও জানান, এ ঘটনায় অভিযোগ দেওয়া হলে আইনগত প্রক্রিয়া অনুযায়ী মামলা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন

» ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন

» দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

» নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ

» রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

» ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব

» চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: জামায়াত আমির

» ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা: উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম

» শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কোনো পরিবর্তন ঘটেনি- শিবির সভাপতি

» বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢামেক অধ্যাপককে মারধরের অভিযোগ, একজন আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পল্টন থানাধীন এলাকায় দুর্বৃত্তদের হামলায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক অধ্যাপক ও বিভাগীয় প্রধান আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) রাতে শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান (৫৫)। তিনি ঢামেক হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে শান্তিনগর এলাকায় একটি বেসরকারি হাসপাতালে প্রাইভেট চেম্বার শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন ডা. আসাদুর রহমান। পথে ৪-৫ জন ব্যক্তি তার সিএনজির গতিরোধ করে হামলা চালায়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে হামলার বিষয়টি বর্ণনা করেন তিনি।

এদিকে পুলিশ বলছে, কোনো রোগীর চিকিৎসাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, শান্তিনগর এলাকায় এক চিকিৎসকের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে কোনো রোগীর চিকিৎসাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। এতে তার চোখে সামান্য আঘাত লেগেছে বলে জানা গেছে। তবে বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি আরও জানান, এ ঘটনায় অভিযোগ দেওয়া হলে আইনগত প্রক্রিয়া অনুযায়ী মামলা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com