সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায়

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে জামায়াত ইসলামীর দাবির পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, বিদ্যমান সংবিধানের আলোকেই সব রাজনৈতিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করে। পরে সাংবাদিকদের বিস্তারিত জানান গয়েশ্বর।

গয়েশ্বর চন্দ্র রায় জানান, গত ১৩ তারিখে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এতে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং সমর্থনকারী হিসেবে আমি ছিলাম। বাছাই প্রক্রিয়ায় কোনো ত্রুটি না থাকায় নির্বাচন কমিশন আমাদের প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে।

অন্যান্য দল বা জোটের পক্ষ থেকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় জানান, সংবিধান পরিবর্তনের বিষয়টি রাজপথে আলোচনার বিষয় নয়, বরং এটি পরবর্তী সংসদ জাতীয় স্বার্থে বিবেচনা করবে। বর্তমানে বলবৎ থাকা প্রচলিত সংবিধান অনুসারেই তাদের রাজনৈতিক পথ চলতে হবে ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যু

» ১ লাখ ৬৪ হাজার ইয়াবাসহ দুজন আটক

» বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ইতিবাচক আলোচনা: সড়ক পরিবহনমন্ত্রী

» অক্টোবরে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের ত্রিদেশীয় লড়াই

» মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে তলব আইসল্যান্ডের

» ‘চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরও কার্যকর’

» নারিকেল গাছকে ‘ট্রি অব লাইফ’ বলা হয় কেন জানেন?

» পালং পাকোড়া তৈরি রেসিপি

» সন্ত্রাসীদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই বাঁধনের ওপর হামলা: পাটওয়ারী

» সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায়

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে জামায়াত ইসলামীর দাবির পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, বিদ্যমান সংবিধানের আলোকেই সব রাজনৈতিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করে। পরে সাংবাদিকদের বিস্তারিত জানান গয়েশ্বর।

গয়েশ্বর চন্দ্র রায় জানান, গত ১৩ তারিখে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এতে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং সমর্থনকারী হিসেবে আমি ছিলাম। বাছাই প্রক্রিয়ায় কোনো ত্রুটি না থাকায় নির্বাচন কমিশন আমাদের প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে।

অন্যান্য দল বা জোটের পক্ষ থেকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় জানান, সংবিধান পরিবর্তনের বিষয়টি রাজপথে আলোচনার বিষয় নয়, বরং এটি পরবর্তী সংসদ জাতীয় স্বার্থে বিবেচনা করবে। বর্তমানে বলবৎ থাকা প্রচলিত সংবিধান অনুসারেই তাদের রাজনৈতিক পথ চলতে হবে ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com