এলেক্স ইমন হত্যা মামলার ২ নম্বর আসামি শাহরুখসহ তিনজন গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরে আলোচিত এলেক্স ইমন হত্যা মামলার ২ নম্বর আসামি মো. হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড তাজা গুলি, ২৬০ গ্রাম গানপাউডার এবং দুটি সামুরাই উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) মোহাম্মদপুরে র‍্যাব-২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান।

র‍্যাব জানায়, শনিবার (১৫ আগস্ট) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, এলেক্স ইমন হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. হোসেন আহমেদ শাহরুখ ও তার সহযোগীরা শাহবাগ এলাকায় অবস্থান করে।

তথ্যের ভিত্তিতে ওইদিন রাতে র‍্যাব-২-এর একটি আভিযানিক দল শাহবাগ এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে শাহরুখ (২৭), তার সহযোগী মো. তারেকুজ্জামান তারেক (৩০) ও মো. শহিদুল ইসলাম (২৯)কে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকার হাজী ইউনুস খান রোডের একটি বাড়িতে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় তৈরি রিভলবার, দুই রাউন্ড তাজা গুলি, ২৬০ গ্রাম গানপাউডার ও দুটি সামুরাই উদ্ধার করা হয়।

র‍্যাবের অধিনায়ক নয়মুল হাসান জানান, গ্রেপ্তার শাহরুখের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের দুটি, খুনের একটি, নারী ও শিশু নির্যাতনের একটি এবং দ্রুতবিচার আইনে একটি মামলা আছে।

অন্যদিকে, তারেকুজ্জামান তারেকের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের একটি মামলা আছে

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যু

» ১ লাখ ৬৪ হাজার ইয়াবাসহ দুজন আটক

» বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ইতিবাচক আলোচনা: সড়ক পরিবহনমন্ত্রী

» অক্টোবরে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের ত্রিদেশীয় লড়াই

» মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে তলব আইসল্যান্ডের

» ‘চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরও কার্যকর’

» নারিকেল গাছকে ‘ট্রি অব লাইফ’ বলা হয় কেন জানেন?

» পালং পাকোড়া তৈরি রেসিপি

» সন্ত্রাসীদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই বাঁধনের ওপর হামলা: পাটওয়ারী

» সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এলেক্স ইমন হত্যা মামলার ২ নম্বর আসামি শাহরুখসহ তিনজন গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরে আলোচিত এলেক্স ইমন হত্যা মামলার ২ নম্বর আসামি মো. হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড তাজা গুলি, ২৬০ গ্রাম গানপাউডার এবং দুটি সামুরাই উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) মোহাম্মদপুরে র‍্যাব-২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান।

র‍্যাব জানায়, শনিবার (১৫ আগস্ট) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, এলেক্স ইমন হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. হোসেন আহমেদ শাহরুখ ও তার সহযোগীরা শাহবাগ এলাকায় অবস্থান করে।

তথ্যের ভিত্তিতে ওইদিন রাতে র‍্যাব-২-এর একটি আভিযানিক দল শাহবাগ এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে শাহরুখ (২৭), তার সহযোগী মো. তারেকুজ্জামান তারেক (৩০) ও মো. শহিদুল ইসলাম (২৯)কে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকার হাজী ইউনুস খান রোডের একটি বাড়িতে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় তৈরি রিভলবার, দুই রাউন্ড তাজা গুলি, ২৬০ গ্রাম গানপাউডার ও দুটি সামুরাই উদ্ধার করা হয়।

র‍্যাবের অধিনায়ক নয়মুল হাসান জানান, গ্রেপ্তার শাহরুখের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের দুটি, খুনের একটি, নারী ও শিশু নির্যাতনের একটি এবং দ্রুতবিচার আইনে একটি মামলা আছে।

অন্যদিকে, তারেকুজ্জামান তারেকের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের একটি মামলা আছে

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com