হেরিটেজ রানে হাজারো নাগরিক, পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার আহ্বান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের সামনে তুলে ধরতে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে ঐতিহাসিক ‘ঢাকা হেরিটেজ রান’ আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

শনিবার সকাল ৭টায় মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হওয়া এই হেরিটেজ রানে এক হাজারের বেশি নাগরিক অংশ নিয়েছেন। রুটটি কাকরাইল, রমনা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশি, লালবাগ কেল্লা, শহীদনগর হয়ে সোয়ারিঘাটে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারী প্রত্যেক রানারকে পদক ও সনদ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, নতুন বাংলাদেশ গড়ার পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণেও সরকার গুরুত্ব দিচ্ছে। ডিএসসিসির এই উদ্যোগ নতুন প্রজন্মকে ঢাকার ঐতিহ্যের সঙ্গে আরও পরিচিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, হেরিটেজ রানের মূল উদ্দেশ্য নাগরিকদের নিজেদের শহরকে নতুনভাবে দেখা এবং ঢাকার প্রতি গর্ব ও দায়িত্ববোধ সৃষ্টি করা। তিনি বলেন, কোথাও উন্নত সড়ক, কোথাও ভাঙাচোরা বা কর্দমাক্ত পথ, এটাই ঢাকার বাস্তব চিত্র। এই বাস্তবতার মধ্যেই নগরবাসীর জীবনমান উন্নত করতে হবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নাগরিকরা যত্রতত্র ময়লা না ফেললে এবং ব্যবসায়ী ও বাসিন্দারা সহযোগিতা করলে ঢাকাকে আরও সুন্দর রাখা সম্ভব। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদেরও সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

প্রথমবারের মতো এ আয়োজন করা হয়েছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, প্রতিবছর আরও পরিমার্জিতভাবে হেরিটেজ রান আয়োজন করা হবে। পুরান ঢাকাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা, সাইকেলের জন্য আলাদা লেন এবং হাঁটা ও দৌড়ের উপযোগী পথ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

ডিএসসিসি জানায়, রাজধানীর ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব চলবে। উৎসবের পরবর্তী আয়োজনের মধ্যে রয়েছে নাট্যোৎসব, নৌকা বাইচ, হেরিটেজ ক্রুজ, পুরোনো চলচ্চিত্র প্রদর্শনী, ‘দি গ্রেট ঢাকা সেল’, নাগরিকদের ‘লাভ লেটার টু ঢাকা’ কর্মসূচি, ঘুড়ি উৎসব, কাওয়ালি, আর্ট ক্যাম্প এবং পুরান ঢাকার পঞ্চায়েতি আড্ডাসহ নানা অনুষ্ঠান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন

» ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন

» দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

» নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ

» রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

» ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব

» চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: জামায়াত আমির

» ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা: উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম

» শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কোনো পরিবর্তন ঘটেনি- শিবির সভাপতি

» বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হেরিটেজ রানে হাজারো নাগরিক, পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার আহ্বান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের সামনে তুলে ধরতে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে ঐতিহাসিক ‘ঢাকা হেরিটেজ রান’ আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

শনিবার সকাল ৭টায় মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হওয়া এই হেরিটেজ রানে এক হাজারের বেশি নাগরিক অংশ নিয়েছেন। রুটটি কাকরাইল, রমনা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশি, লালবাগ কেল্লা, শহীদনগর হয়ে সোয়ারিঘাটে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারী প্রত্যেক রানারকে পদক ও সনদ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, নতুন বাংলাদেশ গড়ার পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণেও সরকার গুরুত্ব দিচ্ছে। ডিএসসিসির এই উদ্যোগ নতুন প্রজন্মকে ঢাকার ঐতিহ্যের সঙ্গে আরও পরিচিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, হেরিটেজ রানের মূল উদ্দেশ্য নাগরিকদের নিজেদের শহরকে নতুনভাবে দেখা এবং ঢাকার প্রতি গর্ব ও দায়িত্ববোধ সৃষ্টি করা। তিনি বলেন, কোথাও উন্নত সড়ক, কোথাও ভাঙাচোরা বা কর্দমাক্ত পথ, এটাই ঢাকার বাস্তব চিত্র। এই বাস্তবতার মধ্যেই নগরবাসীর জীবনমান উন্নত করতে হবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নাগরিকরা যত্রতত্র ময়লা না ফেললে এবং ব্যবসায়ী ও বাসিন্দারা সহযোগিতা করলে ঢাকাকে আরও সুন্দর রাখা সম্ভব। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদেরও সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

প্রথমবারের মতো এ আয়োজন করা হয়েছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, প্রতিবছর আরও পরিমার্জিতভাবে হেরিটেজ রান আয়োজন করা হবে। পুরান ঢাকাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা, সাইকেলের জন্য আলাদা লেন এবং হাঁটা ও দৌড়ের উপযোগী পথ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

ডিএসসিসি জানায়, রাজধানীর ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব চলবে। উৎসবের পরবর্তী আয়োজনের মধ্যে রয়েছে নাট্যোৎসব, নৌকা বাইচ, হেরিটেজ ক্রুজ, পুরোনো চলচ্চিত্র প্রদর্শনী, ‘দি গ্রেট ঢাকা সেল’, নাগরিকদের ‘লাভ লেটার টু ঢাকা’ কর্মসূচি, ঘুড়ি উৎসব, কাওয়ালি, আর্ট ক্যাম্প এবং পুরান ঢাকার পঞ্চায়েতি আড্ডাসহ নানা অনুষ্ঠান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com