শতভাগ ফেল করা ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ করছে শিক্ষা বোর্ড

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ফেল করা ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ করছে শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হওয়ার কারণ জানতে চাওয়া হবে। সন্তোষজনক জবাব না পাওয়া গেলে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

শতভাগ ফেল করা অধিকাংশ প্রতিষ্ঠানের চিত্রও প্রায় একই। এসব প্রতিষ্ঠান থেকে ১৫ জনের কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। শতাধিক প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল মাত্র পাঁচ থেকে সাতজন। আবার কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল মাত্র একজন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের প্রায় ৭২ শতাংশই মাদ্রাসা।

এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শোকজ করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সমন্বয়ক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রতিষ্ঠানের অবহেলা কিংবা নিজেদের কোনো সমস্যার কারণে এমন ফলাফল হয়ে থাকলে অবশ্যই তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

শিক্ষা গবেষকেরা বলছেন, শতভাগ ফেল করা এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। এবার এত শিক্ষার্থী কেন ফেল করেছে, তার কারণও অনুসন্ধান করা দরকার। বিগত সময়ে নিয়ম-নীতির যথাযথ অনুসরণ না করে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোর শিক্ষার মান তো দূরের কথা, উপযুক্ত শিক্ষার পরিবেশও নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন

» ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন

» দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

» নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ

» রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

» ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব

» চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: জামায়াত আমির

» ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা: উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম

» শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কোনো পরিবর্তন ঘটেনি- শিবির সভাপতি

» বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শতভাগ ফেল করা ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ করছে শিক্ষা বোর্ড

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ফেল করা ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ করছে শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হওয়ার কারণ জানতে চাওয়া হবে। সন্তোষজনক জবাব না পাওয়া গেলে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

শতভাগ ফেল করা অধিকাংশ প্রতিষ্ঠানের চিত্রও প্রায় একই। এসব প্রতিষ্ঠান থেকে ১৫ জনের কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। শতাধিক প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল মাত্র পাঁচ থেকে সাতজন। আবার কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল মাত্র একজন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের প্রায় ৭২ শতাংশই মাদ্রাসা।

এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শোকজ করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সমন্বয়ক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রতিষ্ঠানের অবহেলা কিংবা নিজেদের কোনো সমস্যার কারণে এমন ফলাফল হয়ে থাকলে অবশ্যই তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

শিক্ষা গবেষকেরা বলছেন, শতভাগ ফেল করা এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। এবার এত শিক্ষার্থী কেন ফেল করেছে, তার কারণও অনুসন্ধান করা দরকার। বিগত সময়ে নিয়ম-নীতির যথাযথ অনুসরণ না করে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোর শিক্ষার মান তো দূরের কথা, উপযুক্ত শিক্ষার পরিবেশও নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com