বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ চার অস্ত্রধারী গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কদমতলী থানাধীন এলাকায় বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ চার অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতাররা হলেন- স্বপন (৩৭), মনির (৩১), জাহিদুল ইসলাম সিয়াম (২২) ও আরিফ হোসেন (২৯)।

শুক্রবার  র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তপন সরকার জানান, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালায়। অভিযানে কদমতলী সেখানকার নবীনবাগ এলাকার একটি আবাসিক ভবন থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ২টি সুইচ গিয়ার চাকু ও একটি খেলনাসদৃশ পিস্তল জব্দ করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে চার অস্ত্রধারীকে গ্রেফতার ও তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামি স্বপনের বিরুদ্ধে কদমতলী থানায় হত্যা ও মাদকসহ চারটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যু

» ১ লাখ ৬৪ হাজার ইয়াবাসহ দুজন আটক

» বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ইতিবাচক আলোচনা: সড়ক পরিবহনমন্ত্রী

» অক্টোবরে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের ত্রিদেশীয় লড়াই

» মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে তলব আইসল্যান্ডের

» ‘চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরও কার্যকর’

» নারিকেল গাছকে ‘ট্রি অব লাইফ’ বলা হয় কেন জানেন?

» পালং পাকোড়া তৈরি রেসিপি

» সন্ত্রাসীদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই বাঁধনের ওপর হামলা: পাটওয়ারী

» সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ চার অস্ত্রধারী গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কদমতলী থানাধীন এলাকায় বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ চার অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতাররা হলেন- স্বপন (৩৭), মনির (৩১), জাহিদুল ইসলাম সিয়াম (২২) ও আরিফ হোসেন (২৯)।

শুক্রবার  র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তপন সরকার জানান, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালায়। অভিযানে কদমতলী সেখানকার নবীনবাগ এলাকার একটি আবাসিক ভবন থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ২টি সুইচ গিয়ার চাকু ও একটি খেলনাসদৃশ পিস্তল জব্দ করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে চার অস্ত্রধারীকে গ্রেফতার ও তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামি স্বপনের বিরুদ্ধে কদমতলী থানায় হত্যা ও মাদকসহ চারটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com