কানাডার আলবার্টায় অক্টোবরে ‘গণভোট’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষমতা নিয়ে আগামী অক্টোবরে গণভোট অনুষ্ঠিত হবে। বিচারক নিয়োগের বর্তমান ব্যবস্থায় পরিবর্তন আনার বিষয়ে ভোটারদের মতামত জানতে এই গণভোটের আয়োজন করা হচ্ছে।

বর্তমানে আলবার্টার কোর্ট অব কিংস বেঞ্চ ও কোর্ট অব আপিলের বিচারক নিয়োগ দেয় ফেডারেল সরকার। প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথের সরকার এই ব্যবস্থায় প্রাদেশিক সরকারের আরও ভূমিকা চায়।

প্রাদেশিক সরকারের দাবি, আলবার্টার আইন ও বিচারব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট বিচারক নিয়োগে প্রদেশের মতামত থাকা উচিত। তবে সমালোচকেরা বলছেন, বর্তমান ব্যবস্থাতেও বিচারক বাছাইয়ে আলবার্টার মতামত দেওয়ার সুযোগ রয়েছে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেলেও সঙ্গে সঙ্গে বিচারক নিয়োগের ক্ষমতা আলবার্টার হাতে চলে আসবে না। এ জন্য কানাডার সংবিধান সংশোধন করতে ফেডারেল পার্লামেন্ট ও অন্তত সাতটি প্রদেশের অনুমোদন প্রয়োজন হবে।

অক্টোবরে অভিবাসন ও প্রদেশের বিচ্ছিন্নতাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সঙ্গে বিচারক নিয়োগের বিষয়টিও ভোটারদের সামনে রাখা হবে। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যু

» ১ লাখ ৬৪ হাজার ইয়াবাসহ দুজন আটক

» বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ইতিবাচক আলোচনা: সড়ক পরিবহনমন্ত্রী

» অক্টোবরে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের ত্রিদেশীয় লড়াই

» মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে তলব আইসল্যান্ডের

» ‘চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরও কার্যকর’

» নারিকেল গাছকে ‘ট্রি অব লাইফ’ বলা হয় কেন জানেন?

» পালং পাকোড়া তৈরি রেসিপি

» সন্ত্রাসীদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই বাঁধনের ওপর হামলা: পাটওয়ারী

» সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কানাডার আলবার্টায় অক্টোবরে ‘গণভোট’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষমতা নিয়ে আগামী অক্টোবরে গণভোট অনুষ্ঠিত হবে। বিচারক নিয়োগের বর্তমান ব্যবস্থায় পরিবর্তন আনার বিষয়ে ভোটারদের মতামত জানতে এই গণভোটের আয়োজন করা হচ্ছে।

বর্তমানে আলবার্টার কোর্ট অব কিংস বেঞ্চ ও কোর্ট অব আপিলের বিচারক নিয়োগ দেয় ফেডারেল সরকার। প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথের সরকার এই ব্যবস্থায় প্রাদেশিক সরকারের আরও ভূমিকা চায়।

প্রাদেশিক সরকারের দাবি, আলবার্টার আইন ও বিচারব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট বিচারক নিয়োগে প্রদেশের মতামত থাকা উচিত। তবে সমালোচকেরা বলছেন, বর্তমান ব্যবস্থাতেও বিচারক বাছাইয়ে আলবার্টার মতামত দেওয়ার সুযোগ রয়েছে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেলেও সঙ্গে সঙ্গে বিচারক নিয়োগের ক্ষমতা আলবার্টার হাতে চলে আসবে না। এ জন্য কানাডার সংবিধান সংশোধন করতে ফেডারেল পার্লামেন্ট ও অন্তত সাতটি প্রদেশের অনুমোদন প্রয়োজন হবে।

অক্টোবরে অভিবাসন ও প্রদেশের বিচ্ছিন্নতাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সঙ্গে বিচারক নিয়োগের বিষয়টিও ভোটারদের সামনে রাখা হবে। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com