‘ককটেল টু’সহ ওটিটিতে আরও যা দেখবেন

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক : সাপ্তাহিক কর্মব্যস্ততা শেষে ছুটির দিনের অলস সময়কে জমজমাট করতে বিনোদনপ্রেমীদের প্রথম পছন্দ এখন ওটিটি প্ল্যাটফর্ম। দর্শকমহলকে রোমাঞ্চ, টানটান অ্যাকশন, থ্রিলার ও হাসির জোয়ারে ভাসাতে চলতি সপ্তাহে ওটিটির পর্দায় হাজির হচ্ছে একগুচ্ছ নতুন সিনেমা, রাজনৈতিক ড্রামা ও রিয়্যালিটি শো। একনজরে দেখে নেওয়া যাক এই ছুটির দিনে আপনার পছন্দের ওটিটি তালিকায় কী কী অপেক্ষা করছে।ককটেল টু (নেটফ্লিক্স)

২০১২ সালের সাড়া জাগানো ‘ককটেল’ সিনেমার সিক্যুয়েল হিসেবে এসেছে ছবিটি। তবে আগের গল্পের সঙ্গে এবার সরাসরি কোনো সংযোগ নেই, বরং একদম নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি থেকে আধুনিক সম্পর্কের জটিলতা ফুটিয়ে তোলা হয়েছে এতে। তারকাখচিত এই সিনেমায় মূল তিন চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন।

মাই বেস্ট ফ্রেন্ড, হিজ গার্লফ্রেন্ড অ্যান্ড মি (নেটফ্লিক্স)

যারা হালকা মেজাজের কমেডি পছন্দ করেন, তাদের জন্য সেরা পছন্দ হতে পারে এই জার্মান সিনেমাটি। অলি নামের এক তরুণ তার ঘনিষ্ঠ বন্ধুর প্রেমিকা রেবেকাকে একদমই সহ্য করতে পারে না। তাই তাদের পরিকল্পনা করা বিশ্বভ্রমণ ভেস্তে দিতে সে নানা ফন্দি ফাঁদে। তবে রেবেকাও ছেড়ে দেওয়ার পাত্রী নয় দুইয়ের চরম দ্বন্দ্ব ও হাস্যরসে জমে ওঠে সিনেমাটি।

My Best Friend, His Girlfriend and Me - streaming

আখরি সওয়াল (লায়ন্সগেট প্লে)

রাজনৈতিক প্রোপাগান্ডা ও আদর্শিক লড়াই নিয়ে তৈরি হাই-ভোল্টেজ ড্রামা ‘আখরি সওয়াল’। একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও তার গবেষণা সহযোগীর মধ্যে চলা আদর্শগত দ্বন্দ্ব কীভাবে লাইভ টেলিভিশন টকশোতে মোড় নেয় এবং পেছনের অজানা সত্য প্রকাশ্যে নিয়ে আসে তা স্থান পেয়েছে সিনেমার মূল গল্পে। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্ত ও নামাশি চক্রবর্তীকে।

উমথেথো (নেটফ্লিক্স)

দক্ষিণ আফ্রিকার এই নতুন ক্রাইম-থ্রিলার সিরিজটি থ্রিলারপ্রেমীদের নজর কাড়বে। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা নিজের ভাইকে হঠাৎ একটি ভয়ংকর জেল-গ্যাংয়ের প্রধান হিসেবে আবিষ্কার করে এমবালি নামের এক তরুণী। ভাইকে অপরাধজগৎ থেকে ফেরাতে এবং বেঁচে থাকার লড়াইয়ে নামাতে জীবনের ঝুঁকি নিয়ে এক বিপজ্জনক মিশনে নেমে পড়ে সে।

কদমবরি (অ্যামাজন প্রাইম ভিডিও)

রহস্য ও ভৌতিক আবহের গল্প নিয়ে এসেছে ‘কদমবরি’। প্রাচীন আরিয়ানাত্তু রাজবাড়ির একটি পুতুলের মাঝে বন্দি প্রেতাত্মাকে কেন্দ্র করে এগোয় সিনেমার মূল ঘটনা। অসাবধানতাবশত দুই চোরের হাত ধরে আত্মাটি মুক্ত হওয়ার পর প্রাসাদজুড়ে শুরু হয় অনাকাঙ্ক্ষিত বিভীষিকা। প্রাসাদের শেষ উত্তরাধিকারী নিরঞ্জনের অদ্ভুত আচরণ ও মানসিকভাবে ভেঙে পড়ার পর গল্প পৌঁছায় চরম এক থ্রিলারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন: পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি

» ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

» রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

» গণতান্ত্রিক উত্তরণে তরুণদের সক্রিয় থাকার আহ্বান আলী রীয়াজের

» একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

» ১ জানুয়ারি থেকে অবৈধ ফোন বন্ধ, নতুন করে চালু হচ্ছে এনইআইআর

» শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্ব, আলোচনায় যারা

» সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন: এমপি বরকত উল্লাহ বুলু

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

» পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেবো না: নাহিদ ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘ককটেল টু’সহ ওটিটিতে আরও যা দেখবেন

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক : সাপ্তাহিক কর্মব্যস্ততা শেষে ছুটির দিনের অলস সময়কে জমজমাট করতে বিনোদনপ্রেমীদের প্রথম পছন্দ এখন ওটিটি প্ল্যাটফর্ম। দর্শকমহলকে রোমাঞ্চ, টানটান অ্যাকশন, থ্রিলার ও হাসির জোয়ারে ভাসাতে চলতি সপ্তাহে ওটিটির পর্দায় হাজির হচ্ছে একগুচ্ছ নতুন সিনেমা, রাজনৈতিক ড্রামা ও রিয়্যালিটি শো। একনজরে দেখে নেওয়া যাক এই ছুটির দিনে আপনার পছন্দের ওটিটি তালিকায় কী কী অপেক্ষা করছে।ককটেল টু (নেটফ্লিক্স)

২০১২ সালের সাড়া জাগানো ‘ককটেল’ সিনেমার সিক্যুয়েল হিসেবে এসেছে ছবিটি। তবে আগের গল্পের সঙ্গে এবার সরাসরি কোনো সংযোগ নেই, বরং একদম নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি থেকে আধুনিক সম্পর্কের জটিলতা ফুটিয়ে তোলা হয়েছে এতে। তারকাখচিত এই সিনেমায় মূল তিন চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন।

মাই বেস্ট ফ্রেন্ড, হিজ গার্লফ্রেন্ড অ্যান্ড মি (নেটফ্লিক্স)

যারা হালকা মেজাজের কমেডি পছন্দ করেন, তাদের জন্য সেরা পছন্দ হতে পারে এই জার্মান সিনেমাটি। অলি নামের এক তরুণ তার ঘনিষ্ঠ বন্ধুর প্রেমিকা রেবেকাকে একদমই সহ্য করতে পারে না। তাই তাদের পরিকল্পনা করা বিশ্বভ্রমণ ভেস্তে দিতে সে নানা ফন্দি ফাঁদে। তবে রেবেকাও ছেড়ে দেওয়ার পাত্রী নয় দুইয়ের চরম দ্বন্দ্ব ও হাস্যরসে জমে ওঠে সিনেমাটি।

My Best Friend, His Girlfriend and Me - streaming

আখরি সওয়াল (লায়ন্সগেট প্লে)

রাজনৈতিক প্রোপাগান্ডা ও আদর্শিক লড়াই নিয়ে তৈরি হাই-ভোল্টেজ ড্রামা ‘আখরি সওয়াল’। একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও তার গবেষণা সহযোগীর মধ্যে চলা আদর্শগত দ্বন্দ্ব কীভাবে লাইভ টেলিভিশন টকশোতে মোড় নেয় এবং পেছনের অজানা সত্য প্রকাশ্যে নিয়ে আসে তা স্থান পেয়েছে সিনেমার মূল গল্পে। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্ত ও নামাশি চক্রবর্তীকে।

উমথেথো (নেটফ্লিক্স)

দক্ষিণ আফ্রিকার এই নতুন ক্রাইম-থ্রিলার সিরিজটি থ্রিলারপ্রেমীদের নজর কাড়বে। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা নিজের ভাইকে হঠাৎ একটি ভয়ংকর জেল-গ্যাংয়ের প্রধান হিসেবে আবিষ্কার করে এমবালি নামের এক তরুণী। ভাইকে অপরাধজগৎ থেকে ফেরাতে এবং বেঁচে থাকার লড়াইয়ে নামাতে জীবনের ঝুঁকি নিয়ে এক বিপজ্জনক মিশনে নেমে পড়ে সে।

কদমবরি (অ্যামাজন প্রাইম ভিডিও)

রহস্য ও ভৌতিক আবহের গল্প নিয়ে এসেছে ‘কদমবরি’। প্রাচীন আরিয়ানাত্তু রাজবাড়ির একটি পুতুলের মাঝে বন্দি প্রেতাত্মাকে কেন্দ্র করে এগোয় সিনেমার মূল ঘটনা। অসাবধানতাবশত দুই চোরের হাত ধরে আত্মাটি মুক্ত হওয়ার পর প্রাসাদজুড়ে শুরু হয় অনাকাঙ্ক্ষিত বিভীষিকা। প্রাসাদের শেষ উত্তরাধিকারী নিরঞ্জনের অদ্ভুত আচরণ ও মানসিকভাবে ভেঙে পড়ার পর গল্প পৌঁছায় চরম এক থ্রিলারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com