লঘুচাপে উত্তাল মেঘনা, হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মেঘনা নদী উত্তাল থাকায় নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার থেকে হাতিয়া রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন দ্বীপে যাতায়াতকারী মানুষ। তবে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করছে কিছু ব্যক্তি মালিকানাধীন ট্রলার। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল ইকবাল ও বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মাসুম বিল্লাহ।

উপজেলা প্রশাসন জানায়, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত জারি থাকায় গতকাল (বুধবার) থেকে হাতিয়া রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যানঘাট এলাকায় যাত্রীরা নৌযানের অপেক্ষায় অবস্থান করছেন। কিন্তু নদী অত্যন্ত উত্তাল থাকায় সি-ট্রাক, স্পিডবোট, ফেরি ও যাত্রীবাহী ট্রলারসহ কোনো নৌযানই ঘাট থেকে ছেড়ে যায়নি।

তবে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যক্তি মালিকানাধীন কয়েকটি ট্রলার ঝুঁকি নিয়ে যাত্রী নিয়ে নদীতে চলাচল করছে বলে জানা গেছে। এতে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল ইকবাল বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। এ কারণে হাতিয়ার সঙ্গে ঢাকার নৌ যোগাযোগসহ অভ্যন্তরীণ নৌ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যু

» ১ লাখ ৬৪ হাজার ইয়াবাসহ দুজন আটক

» বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ইতিবাচক আলোচনা: সড়ক পরিবহনমন্ত্রী

» অক্টোবরে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের ত্রিদেশীয় লড়াই

» মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে তলব আইসল্যান্ডের

» ‘চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরও কার্যকর’

» নারিকেল গাছকে ‘ট্রি অব লাইফ’ বলা হয় কেন জানেন?

» পালং পাকোড়া তৈরি রেসিপি

» সন্ত্রাসীদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই বাঁধনের ওপর হামলা: পাটওয়ারী

» সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লঘুচাপে উত্তাল মেঘনা, হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মেঘনা নদী উত্তাল থাকায় নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার থেকে হাতিয়া রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন দ্বীপে যাতায়াতকারী মানুষ। তবে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করছে কিছু ব্যক্তি মালিকানাধীন ট্রলার। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল ইকবাল ও বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মাসুম বিল্লাহ।

উপজেলা প্রশাসন জানায়, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত জারি থাকায় গতকাল (বুধবার) থেকে হাতিয়া রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যানঘাট এলাকায় যাত্রীরা নৌযানের অপেক্ষায় অবস্থান করছেন। কিন্তু নদী অত্যন্ত উত্তাল থাকায় সি-ট্রাক, স্পিডবোট, ফেরি ও যাত্রীবাহী ট্রলারসহ কোনো নৌযানই ঘাট থেকে ছেড়ে যায়নি।

তবে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যক্তি মালিকানাধীন কয়েকটি ট্রলার ঝুঁকি নিয়ে যাত্রী নিয়ে নদীতে চলাচল করছে বলে জানা গেছে। এতে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল ইকবাল বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। এ কারণে হাতিয়ার সঙ্গে ঢাকার নৌ যোগাযোগসহ অভ্যন্তরীণ নৌ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com