৫০তম বিসিএসের ভাইভা প্রার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) আগে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ জন্য প্রার্থীদের নির্ধারিত গুগল ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি জমা দিতে হবে।

মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪৭০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি গত ২৯ জুলাই প্রকাশ করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তির ৫ নম্বর ক্রমিকের নির্দেশনা অনুযায়ী, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার আগে ৩ ও ৪ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা সব কাগজপত্রের স্ক্যান কপি নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে জমা দিতে হবে। এজন্য প্রার্থীদের গুগল ফর্মের নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য পূরণ এবং সংশ্লিষ্ট ফাইল আপলোড করতে বলা হয়েছে।

পিএসসি বলছে, নির্ধারিত গুগল ফর্মে চাওয়া তথ্য সঠিকভাবে প্রদান এবং প্রয়োজনীয় ফাইল যথাযথভাবে আপলোড না করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা নাও হতে পারে।

প্রার্থীদের নির্ধারিত গুগল ফর্মে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। গুগল ফর্মের লিংক: https://forms.gle/VKJonfWetxMKUDAVA

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার আগে সংশ্লিষ্ট প্রার্থীদের প্রয়োজনীয় সব কাগজপত্র যথাযথভাবে জমা দেওয়া বাধ্যতামূলক।

এর আগে, গত ২৩ জুলাই ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সাময়িকভাবে (প্রভিশনালি) ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যু

» ১ লাখ ৬৪ হাজার ইয়াবাসহ দুজন আটক

» বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ইতিবাচক আলোচনা: সড়ক পরিবহনমন্ত্রী

» অক্টোবরে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের ত্রিদেশীয় লড়াই

» মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে তলব আইসল্যান্ডের

» ‘চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরও কার্যকর’

» নারিকেল গাছকে ‘ট্রি অব লাইফ’ বলা হয় কেন জানেন?

» পালং পাকোড়া তৈরি রেসিপি

» সন্ত্রাসীদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই বাঁধনের ওপর হামলা: পাটওয়ারী

» সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৫০তম বিসিএসের ভাইভা প্রার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) আগে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ জন্য প্রার্থীদের নির্ধারিত গুগল ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি জমা দিতে হবে।

মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪৭০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি গত ২৯ জুলাই প্রকাশ করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তির ৫ নম্বর ক্রমিকের নির্দেশনা অনুযায়ী, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার আগে ৩ ও ৪ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা সব কাগজপত্রের স্ক্যান কপি নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে জমা দিতে হবে। এজন্য প্রার্থীদের গুগল ফর্মের নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য পূরণ এবং সংশ্লিষ্ট ফাইল আপলোড করতে বলা হয়েছে।

পিএসসি বলছে, নির্ধারিত গুগল ফর্মে চাওয়া তথ্য সঠিকভাবে প্রদান এবং প্রয়োজনীয় ফাইল যথাযথভাবে আপলোড না করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা নাও হতে পারে।

প্রার্থীদের নির্ধারিত গুগল ফর্মে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। গুগল ফর্মের লিংক: https://forms.gle/VKJonfWetxMKUDAVA

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার আগে সংশ্লিষ্ট প্রার্থীদের প্রয়োজনীয় সব কাগজপত্র যথাযথভাবে জমা দেওয়া বাধ্যতামূলক।

এর আগে, গত ২৩ জুলাই ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সাময়িকভাবে (প্রভিশনালি) ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com