অবৈধ কারেন্ট ও চায়নাদুয়ারী জাল জব্দ: জরিমানা আদায় ও জনসম্মুখে অগ্নিসংযোগ

আসাদ হোসেন রিফাতঃ  লালমনিরহাটের হাতীবান্ধায় দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। সোমবার (১০ আগস্ট, ২০২৬) দিনভর পরিচালিত এক মোবাইল কোর্টে ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১২টি চায়নাদুয়ারী জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন হাতীবান্ধা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রন্টি পোদ্দার।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের কারবালা দীঘি বাজারের একটি দোকান ও সংশ্লিষ্ট বিক্রেতার বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং অবৈধ জাল মজুত ও বিক্রয়ের দায়ে উক্ত বিক্রেতাকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে গড্ডিমারী ইউনিয়নের তালেব মোড় সংলগ্ন সানিয়াজান নদীতে অভিযান চালিয়ে প্রায় ৪০০ মিটার দীর্ঘ ১২টি ক্ষতিকর চায়নাদুয়ারী জাল জব্দ করে টিম। পরে জব্দকৃত সব অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব দীন মোঃ আসাদুল্লাহ্, হাতীবান্ধা থানা পুলিশের একটি চৌকস দলসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও মৎস্য সম্পদ বৃদ্ধিতে অবৈধ জালের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন

» ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন

» দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

» নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ

» রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

» ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব

» চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: জামায়াত আমির

» ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা: উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম

» শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কোনো পরিবর্তন ঘটেনি- শিবির সভাপতি

» বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অবৈধ কারেন্ট ও চায়নাদুয়ারী জাল জব্দ: জরিমানা আদায় ও জনসম্মুখে অগ্নিসংযোগ

আসাদ হোসেন রিফাতঃ  লালমনিরহাটের হাতীবান্ধায় দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। সোমবার (১০ আগস্ট, ২০২৬) দিনভর পরিচালিত এক মোবাইল কোর্টে ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১২টি চায়নাদুয়ারী জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন হাতীবান্ধা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রন্টি পোদ্দার।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের কারবালা দীঘি বাজারের একটি দোকান ও সংশ্লিষ্ট বিক্রেতার বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং অবৈধ জাল মজুত ও বিক্রয়ের দায়ে উক্ত বিক্রেতাকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে গড্ডিমারী ইউনিয়নের তালেব মোড় সংলগ্ন সানিয়াজান নদীতে অভিযান চালিয়ে প্রায় ৪০০ মিটার দীর্ঘ ১২টি ক্ষতিকর চায়নাদুয়ারী জাল জব্দ করে টিম। পরে জব্দকৃত সব অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব দীন মোঃ আসাদুল্লাহ্, হাতীবান্ধা থানা পুলিশের একটি চৌকস দলসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও মৎস্য সম্পদ বৃদ্ধিতে অবৈধ জালের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com