ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে হুমায়ূন আহমেদের কালজয়ী সৃষ্টি ‘মিসির আলী সিরিজ’ নিয়ে আলোচনা

ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬: বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও কালজয়ী সৃষ্টি হুমায়ূন আহমেদের ‘মিসির আলী সিরিজ’ নিয়ে সম্প্রতি এক সাহিত্য আড্ডারআয়োজন করেছেন ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যরা।

সাহিত্যচক্রের এই বিশেষ সেশনে মিসির আলী চরিত্রের অসাধারণ মনস্তাত্ত্বিক দিক ও সাহিত্যিক মাহাত্ম্য নিয়ে আলোচনা করা হয়। গতানুগতিক ধারার বাইরে গিয়ে মিসির আলী এমন একজন মনোবিজ্ঞানের অধ্যাপক, যিনি অলৌকিক মনে হওয়া যেকোনো রহস্যকে যুক্তির কষ্টিপাথরে সমাধান করেন। হুমায়ূন আহমেদ যেভাবে নিখুঁতভাবে যুক্তি আর রহস্যের ভেদাভেদকে মিলিয়ে পাঠকদের শেষ পাতা পর্যন্ত ধরে রেখেছেন, তা নিয়ে নিয়ে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেন রিডিং ক্যাফের সদস্যরা।

আলোচনায়মিসির আলী সিরিজের মনস্তাত্ত্বিক রহস্য, সাসপেন্স ও মানবিক দিকের চমৎকার মিশ্রণ নিয়ে আলোচনা হয়। সদস্যরা সিরিজের অবিস্মরণীয় চরিত্র, অপ্রত্যাশিত টুইস্ট এবং ভাবজাগানিয়া বিষয়গুলো নিয়ে কথা বলেন। তারা উল্লেখ করেন যে, এই গল্পগুলো কেবল সাধারণ গোয়েন্দা কাহিনীর গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং মানুষের মনের জটিল মনস্তত্ত্বকে এমনভাবে ফুটিয়ে তুলেছে, যা প্রতিটি রহস্যকে আরও জীবন্ত করে তোলে।

আলোচনায় উঠে আসে মধ্যবিত্ত জীবনের পটভূমি, সূক্ষ্ম রসবোধ, আবেগের গভীরতা এবং বাস্তবতা বজায় রেখে সাসপেন্স ধরে রাখার জাদুকরী ক্ষমতার কথা, যার কারণে এই সিরিজটি আজও সব বয়সী পাঠকের কাছে সমান জনপ্রিয়।গল্পের শেষদিকের চমৎকার রহস্যময়তা ও টানটান উত্তেজনা যে মিসির আলীর গল্পগুলোকে যুগ যুগ ধরে অবিসংবাদিত ‘পেজ-টার্নার’ (একনাগাড়ে পড়ার মতো বই) বানিয়ে রেখেছে— এই বিষয়টি নিয়ে সদস্যরা লেখকের ব্যাপক প্রশংসা করেন।

সদস্যরা রহস্যগুলোর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেন এবং অলৌকিক সব ঘটনা কি আসলেই যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব কি না—তা নিয়ে কথা বলেন।

উল্লেখ্য, ‘রিডিং ক্যাফে’ হলো ব্র্যাক ব্যাংকের কর্মীদের একটি বিশেষ উদ্যোগ,যা সহকর্মীদের মাঝে বই পড়ার অভ্যাস, চিন্তা এবং সুস্থ ধারার সংস্কৃতিকে উৎসাহিত করে। বিভিন্ন বই নিয়ে নিয়মিত মাসিক আলোচনা আয়োজনের মাধ্যমে এই ক্লাবটি ব্যাংকের ভেতরে সৃজনশীলতা, মেধার বিকাশ এবং প্রতিনিয়ত শেখার একটি সুন্দর পরিবেশ তৈরি করতে কাজ করে যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যু

» ১ লাখ ৬৪ হাজার ইয়াবাসহ দুজন আটক

» বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ইতিবাচক আলোচনা: সড়ক পরিবহনমন্ত্রী

» অক্টোবরে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের ত্রিদেশীয় লড়াই

» মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে তলব আইসল্যান্ডের

» ‘চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরও কার্যকর’

» নারিকেল গাছকে ‘ট্রি অব লাইফ’ বলা হয় কেন জানেন?

» পালং পাকোড়া তৈরি রেসিপি

» সন্ত্রাসীদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই বাঁধনের ওপর হামলা: পাটওয়ারী

» সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে হুমায়ূন আহমেদের কালজয়ী সৃষ্টি ‘মিসির আলী সিরিজ’ নিয়ে আলোচনা

ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬: বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও কালজয়ী সৃষ্টি হুমায়ূন আহমেদের ‘মিসির আলী সিরিজ’ নিয়ে সম্প্রতি এক সাহিত্য আড্ডারআয়োজন করেছেন ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যরা।

সাহিত্যচক্রের এই বিশেষ সেশনে মিসির আলী চরিত্রের অসাধারণ মনস্তাত্ত্বিক দিক ও সাহিত্যিক মাহাত্ম্য নিয়ে আলোচনা করা হয়। গতানুগতিক ধারার বাইরে গিয়ে মিসির আলী এমন একজন মনোবিজ্ঞানের অধ্যাপক, যিনি অলৌকিক মনে হওয়া যেকোনো রহস্যকে যুক্তির কষ্টিপাথরে সমাধান করেন। হুমায়ূন আহমেদ যেভাবে নিখুঁতভাবে যুক্তি আর রহস্যের ভেদাভেদকে মিলিয়ে পাঠকদের শেষ পাতা পর্যন্ত ধরে রেখেছেন, তা নিয়ে নিয়ে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেন রিডিং ক্যাফের সদস্যরা।

আলোচনায়মিসির আলী সিরিজের মনস্তাত্ত্বিক রহস্য, সাসপেন্স ও মানবিক দিকের চমৎকার মিশ্রণ নিয়ে আলোচনা হয়। সদস্যরা সিরিজের অবিস্মরণীয় চরিত্র, অপ্রত্যাশিত টুইস্ট এবং ভাবজাগানিয়া বিষয়গুলো নিয়ে কথা বলেন। তারা উল্লেখ করেন যে, এই গল্পগুলো কেবল সাধারণ গোয়েন্দা কাহিনীর গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং মানুষের মনের জটিল মনস্তত্ত্বকে এমনভাবে ফুটিয়ে তুলেছে, যা প্রতিটি রহস্যকে আরও জীবন্ত করে তোলে।

আলোচনায় উঠে আসে মধ্যবিত্ত জীবনের পটভূমি, সূক্ষ্ম রসবোধ, আবেগের গভীরতা এবং বাস্তবতা বজায় রেখে সাসপেন্স ধরে রাখার জাদুকরী ক্ষমতার কথা, যার কারণে এই সিরিজটি আজও সব বয়সী পাঠকের কাছে সমান জনপ্রিয়।গল্পের শেষদিকের চমৎকার রহস্যময়তা ও টানটান উত্তেজনা যে মিসির আলীর গল্পগুলোকে যুগ যুগ ধরে অবিসংবাদিত ‘পেজ-টার্নার’ (একনাগাড়ে পড়ার মতো বই) বানিয়ে রেখেছে— এই বিষয়টি নিয়ে সদস্যরা লেখকের ব্যাপক প্রশংসা করেন।

সদস্যরা রহস্যগুলোর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেন এবং অলৌকিক সব ঘটনা কি আসলেই যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব কি না—তা নিয়ে কথা বলেন।

উল্লেখ্য, ‘রিডিং ক্যাফে’ হলো ব্র্যাক ব্যাংকের কর্মীদের একটি বিশেষ উদ্যোগ,যা সহকর্মীদের মাঝে বই পড়ার অভ্যাস, চিন্তা এবং সুস্থ ধারার সংস্কৃতিকে উৎসাহিত করে। বিভিন্ন বই নিয়ে নিয়মিত মাসিক আলোচনা আয়োজনের মাধ্যমে এই ক্লাবটি ব্যাংকের ভেতরে সৃজনশীলতা, মেধার বিকাশ এবং প্রতিনিয়ত শেখার একটি সুন্দর পরিবেশ তৈরি করতে কাজ করে যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com