গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গণমাধ্যমকে সমাজের স্বচ্ছ ও নির্ভরযোগ্য আয়না হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, সমাজের সমস্যা, সম্ভাবনা ও বাস্তবতার প্রতিফলন গণমাধ্যমে উঠে আসে। মেলা থেকে কেনা সস্তা আয়নায় নিজের চেহারা যেমন বিকৃত দেখা যায়, গণমাধ্যমের সংবাদ পরিবেশনেও যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয়।

রবিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করা এবং মানুষের প্রত্যাশা ও সমস্যার কথা যথাযথভাবে তুলে ধরাই গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। গণমাধ্যমকে এমন একটি স্বচ্ছ ও নির্ভরযোগ্য আয়না হিসেবে কাজ করতে হবে, যেখানে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত চিত্র প্রতিফলিত হবে।

তিনি বলেন, সমাজের বাস্তব চিত্র কোনো ধরনের বিকৃতি বা পক্ষপাত ছাড়াই জনগণের সামনে তুলে ধরতে হবে। খুঁতপূর্ণ বা পক্ষপাতদুষ্ট গণমাধ্যম কখনোই সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে পারে না। জনগণের আস্থা ধরে রাখতে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ক্রমেই কমে যাবে।

সাংবাদিকদের পরিচয় ও মর্যাদার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, একজন সাংবাদিককে অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদকর্মী হতে হবে। সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা না থাকলে সমাজে বিভাজন সৃষ্টি হতে পারে। সঠিক তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ করা হলে শুধু সাংবাদিকই নয়, সংশ্লিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাও জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়বেন।

তিনি বলেন, সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে তথ্য যাচাই, সত্যতা নিশ্চিতকরণ এবং উভয় পক্ষের বক্তব্য তুলে ধরা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব।
প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্যের চেয়ে জনগণের প্রতি দায়বদ্ধতাকেই সাংবাদিকতার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে।

জনপ্রতিনিধিদের দায়িত্বের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের দেশের মালিক হিসেবে নয়, সেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য জনগণ নির্বাচিত করেন। তাই জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের আচরণে জনগণের সেবকের মানসিকতা থাকতে হবে। ক্ষমতা ভোগের বিষয় নয়; বরং জনগণের কল্যাণে কাজ করার একটি আমানত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিএনপি মানুষের স্বার্থে ও মানবতার পক্ষে রাজনীতি করে : ভারপ্রাপ্ত মহাসচিব

» ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

» সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা জাতির কাছে স্পষ্ট : হামিদুর রহমান

» স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম

» গবেষণা পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

» র‌্যারের অভিযানে ৯২ রাউন্ড গুলি জব্দ

» স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

» সড়ক দুর্ঘটনায় নারী নিহত

» সিডনির মিন্টোতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের মিলনমেলা

» স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে: প্রতিমন্ত্রী পুতুল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গণমাধ্যমকে সমাজের স্বচ্ছ ও নির্ভরযোগ্য আয়না হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, সমাজের সমস্যা, সম্ভাবনা ও বাস্তবতার প্রতিফলন গণমাধ্যমে উঠে আসে। মেলা থেকে কেনা সস্তা আয়নায় নিজের চেহারা যেমন বিকৃত দেখা যায়, গণমাধ্যমের সংবাদ পরিবেশনেও যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয়।

রবিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করা এবং মানুষের প্রত্যাশা ও সমস্যার কথা যথাযথভাবে তুলে ধরাই গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। গণমাধ্যমকে এমন একটি স্বচ্ছ ও নির্ভরযোগ্য আয়না হিসেবে কাজ করতে হবে, যেখানে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত চিত্র প্রতিফলিত হবে।

তিনি বলেন, সমাজের বাস্তব চিত্র কোনো ধরনের বিকৃতি বা পক্ষপাত ছাড়াই জনগণের সামনে তুলে ধরতে হবে। খুঁতপূর্ণ বা পক্ষপাতদুষ্ট গণমাধ্যম কখনোই সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে পারে না। জনগণের আস্থা ধরে রাখতে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ক্রমেই কমে যাবে।

সাংবাদিকদের পরিচয় ও মর্যাদার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, একজন সাংবাদিককে অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদকর্মী হতে হবে। সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা না থাকলে সমাজে বিভাজন সৃষ্টি হতে পারে। সঠিক তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ করা হলে শুধু সাংবাদিকই নয়, সংশ্লিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাও জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়বেন।

তিনি বলেন, সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে তথ্য যাচাই, সত্যতা নিশ্চিতকরণ এবং উভয় পক্ষের বক্তব্য তুলে ধরা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব।
প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্যের চেয়ে জনগণের প্রতি দায়বদ্ধতাকেই সাংবাদিকতার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে।

জনপ্রতিনিধিদের দায়িত্বের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের দেশের মালিক হিসেবে নয়, সেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য জনগণ নির্বাচিত করেন। তাই জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের আচরণে জনগণের সেবকের মানসিকতা থাকতে হবে। ক্ষমতা ভোগের বিষয় নয়; বরং জনগণের কল্যাণে কাজ করার একটি আমানত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com