বিশ্ববাজারে ফের বেড়েছে জ্বালানি তেলের দাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : উদ্বেগ বাড়িয়ে বিশ্ববাজারে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। ওমান উপসাগর ও পারস্য উপসাগর সংযোগকারী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকার জেরে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৯৯ সেন্ট (১ দশমিক ২ শতাংশ) বেড়ে ৮৩ ডলার ৪৮ সেন্টে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৮৫ সেন্ট (১ দশমিক ১ শতাংশ) বেড়ে দাঁড়িয়েছে ৭৮ ডলার ৮৪ সেন্টে।

মূলত ওমানের সঙ্গে সমন্বয় করে তেহরানের একটি নতুন প্রস্তাবকে কেন্দ্র করেই বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ইরান ও ওমান যৌথভাবে শত্রুভাবাপন্ন দেশগুলোর কোনো জাহাজকে এই প্রণালী ব্যবহার করতে দেবে না এবং নিয়ম অমান্যকারীদের ওপর চড়া জরিমানা আরোপ করা হবে।

বিশ্বের মোট সরবরাহের একটি বড় অংশ এই রুট দিয়ে পরিবাহিত হওয়ায় এই পদক্ষেপ জ্বালানি খাতে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বাজার পর্যবেক্ষণে এখন গভীর নজর রাখছেন বৈশ্বিক অর্থনৈতিক বিশ্লেষকরা। সূত্র: আল জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যু

» ১ লাখ ৬৪ হাজার ইয়াবাসহ দুজন আটক

» বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ইতিবাচক আলোচনা: সড়ক পরিবহনমন্ত্রী

» অক্টোবরে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের ত্রিদেশীয় লড়াই

» মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে তলব আইসল্যান্ডের

» ‘চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরও কার্যকর’

» নারিকেল গাছকে ‘ট্রি অব লাইফ’ বলা হয় কেন জানেন?

» পালং পাকোড়া তৈরি রেসিপি

» সন্ত্রাসীদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই বাঁধনের ওপর হামলা: পাটওয়ারী

» সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশ্ববাজারে ফের বেড়েছে জ্বালানি তেলের দাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : উদ্বেগ বাড়িয়ে বিশ্ববাজারে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। ওমান উপসাগর ও পারস্য উপসাগর সংযোগকারী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকার জেরে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৯৯ সেন্ট (১ দশমিক ২ শতাংশ) বেড়ে ৮৩ ডলার ৪৮ সেন্টে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৮৫ সেন্ট (১ দশমিক ১ শতাংশ) বেড়ে দাঁড়িয়েছে ৭৮ ডলার ৮৪ সেন্টে।

মূলত ওমানের সঙ্গে সমন্বয় করে তেহরানের একটি নতুন প্রস্তাবকে কেন্দ্র করেই বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ইরান ও ওমান যৌথভাবে শত্রুভাবাপন্ন দেশগুলোর কোনো জাহাজকে এই প্রণালী ব্যবহার করতে দেবে না এবং নিয়ম অমান্যকারীদের ওপর চড়া জরিমানা আরোপ করা হবে।

বিশ্বের মোট সরবরাহের একটি বড় অংশ এই রুট দিয়ে পরিবাহিত হওয়ায় এই পদক্ষেপ জ্বালানি খাতে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বাজার পর্যবেক্ষণে এখন গভীর নজর রাখছেন বৈশ্বিক অর্থনৈতিক বিশ্লেষকরা। সূত্র: আল জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com