জুলাই গণহত্যার বিচার দাবি সাংবাদিক নেতাদের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জুলাই গণহত্যার সঙ্গে জড়িত ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

বুধবার (৫ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ র‍্যালি শেষে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, শেখ হাসিনার রাজনৈতিক কোনো মনস্তত্ত্ব ছিল না; বরং তিনি চরম ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করতে চেয়েছিলেন। তবে জুলাইয়ের ছাত্র-জনতা তার উপযুক্ত জবাব দিয়েছে।

সমাবেশে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, দীর্ঘ দেড় দশক ধরে দেশে মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে শেখ হাসিনা একদলীয় শাসন কায়েম করেছিলেন। কিন্তু জুলাইয়ের অভূতপূর্ব অভ্যুত্থান প্রমাণ করেছে, নিপীড়ন চালিয়ে কোনো ফ্যাসিবাদী সরকার টিকে থাকতে পারে না।

আন্দোলনে শহীদ ও আহত সাংবাদিকদের স্মরণ করে বক্তারা বলেন, ফ্যাসিবাদের অবসান হলেও তাদের ‘পেতাত্মারা’ এখনো সক্রিয়। তাই জুলাই গণহত্যার প্রধান হোতা শেখ হাসিনাসহ তার সহযোগীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তারা।

কর্মসূচিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সহ-সভাপতি খায়রুল বাশার, একেএম মহসিন হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রফিক লিটন, নির্বাহী সদস্য রাজু আহমেদ, নিজামুদ্দিন দরবেশ, তালুকদার রুমি, আব্দুল্লাহ মজুমদার, কাজী ফখরুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এইচএম আলামিন প্রমুখ উপস্থিত ছিলেন। সূএ :জাগোনিউজ২৪.কম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যু

» ১ লাখ ৬৪ হাজার ইয়াবাসহ দুজন আটক

» বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ইতিবাচক আলোচনা: সড়ক পরিবহনমন্ত্রী

» অক্টোবরে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের ত্রিদেশীয় লড়াই

» মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে তলব আইসল্যান্ডের

» ‘চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরও কার্যকর’

» নারিকেল গাছকে ‘ট্রি অব লাইফ’ বলা হয় কেন জানেন?

» পালং পাকোড়া তৈরি রেসিপি

» সন্ত্রাসীদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই বাঁধনের ওপর হামলা: পাটওয়ারী

» সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জুলাই গণহত্যার বিচার দাবি সাংবাদিক নেতাদের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জুলাই গণহত্যার সঙ্গে জড়িত ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

বুধবার (৫ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ র‍্যালি শেষে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, শেখ হাসিনার রাজনৈতিক কোনো মনস্তত্ত্ব ছিল না; বরং তিনি চরম ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করতে চেয়েছিলেন। তবে জুলাইয়ের ছাত্র-জনতা তার উপযুক্ত জবাব দিয়েছে।

সমাবেশে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, দীর্ঘ দেড় দশক ধরে দেশে মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে শেখ হাসিনা একদলীয় শাসন কায়েম করেছিলেন। কিন্তু জুলাইয়ের অভূতপূর্ব অভ্যুত্থান প্রমাণ করেছে, নিপীড়ন চালিয়ে কোনো ফ্যাসিবাদী সরকার টিকে থাকতে পারে না।

আন্দোলনে শহীদ ও আহত সাংবাদিকদের স্মরণ করে বক্তারা বলেন, ফ্যাসিবাদের অবসান হলেও তাদের ‘পেতাত্মারা’ এখনো সক্রিয়। তাই জুলাই গণহত্যার প্রধান হোতা শেখ হাসিনাসহ তার সহযোগীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তারা।

কর্মসূচিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সহ-সভাপতি খায়রুল বাশার, একেএম মহসিন হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রফিক লিটন, নির্বাহী সদস্য রাজু আহমেদ, নিজামুদ্দিন দরবেশ, তালুকদার রুমি, আব্দুল্লাহ মজুমদার, কাজী ফখরুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এইচএম আলামিন প্রমুখ উপস্থিত ছিলেন। সূএ :জাগোনিউজ২৪.কম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com