মোটরযানের জন্য কড়া নিষেধাজ্ঞা, আকস্মিক বিকট হর্ন দিলেই শাস্তির ব্যবস্থা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবার মোটরযান চালকদের জন্য কঠোর বার্তা দিয়েছে। অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার কিংবা অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার না করার কঠোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

গত ২১ জুলাইয়ের একটি বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আজ সোমবার এক জরুরি বার্তায় এই নিষেধাজ্ঞা পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

বিআরটিএর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২–এর ৮১ নম্বর বিধি অনুযায়ী জরুরি সেবায় নিয়োজিত নির্দিষ্ট যানবাহন বাদে অন্য কোনো গাড়িতে বিভিন্ন সুরের বহুমুখী হর্ন কিংবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট ও ভীতিকর শব্দ উৎপাদনকারী হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএর ভাষ্য অনুযায়ী, এই ধরনের অননুমোদিত হর্নগুলোর কারণে সাধারণ মানুষের জনদুর্ভোগ মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব হর্ন জনস্বাস্থ্যের জন্যও অত্যন্ত ক্ষতিকর। এছাড়া এ ধরনের তীব্র শব্দ চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, যা সড়কে দুর্ঘটনা ঘটার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

বর্তমানে বিভিন্ন গাড়িতে হাইড্রোলিক হর্ন ও হুটারের যত্রতত্র ব্যবহার জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এই পরিস্থিতি রোধে জরুরি সেবার নির্ধারিত যানবাহন ব্যতিরেকে অন্য সব মোটরযানে এ ধরনের বিকট শব্দ সৃষ্টিকারী অননুমোদিত হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন: পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি

» ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

» রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

» গণতান্ত্রিক উত্তরণে তরুণদের সক্রিয় থাকার আহ্বান আলী রীয়াজের

» একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

» ১ জানুয়ারি থেকে অবৈধ ফোন বন্ধ, নতুন করে চালু হচ্ছে এনইআইআর

» শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্ব, আলোচনায় যারা

» সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন: এমপি বরকত উল্লাহ বুলু

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

» পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেবো না: নাহিদ ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোটরযানের জন্য কড়া নিষেধাজ্ঞা, আকস্মিক বিকট হর্ন দিলেই শাস্তির ব্যবস্থা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবার মোটরযান চালকদের জন্য কঠোর বার্তা দিয়েছে। অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার কিংবা অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার না করার কঠোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

গত ২১ জুলাইয়ের একটি বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আজ সোমবার এক জরুরি বার্তায় এই নিষেধাজ্ঞা পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

বিআরটিএর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২–এর ৮১ নম্বর বিধি অনুযায়ী জরুরি সেবায় নিয়োজিত নির্দিষ্ট যানবাহন বাদে অন্য কোনো গাড়িতে বিভিন্ন সুরের বহুমুখী হর্ন কিংবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট ও ভীতিকর শব্দ উৎপাদনকারী হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএর ভাষ্য অনুযায়ী, এই ধরনের অননুমোদিত হর্নগুলোর কারণে সাধারণ মানুষের জনদুর্ভোগ মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব হর্ন জনস্বাস্থ্যের জন্যও অত্যন্ত ক্ষতিকর। এছাড়া এ ধরনের তীব্র শব্দ চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, যা সড়কে দুর্ঘটনা ঘটার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

বর্তমানে বিভিন্ন গাড়িতে হাইড্রোলিক হর্ন ও হুটারের যত্রতত্র ব্যবহার জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এই পরিস্থিতি রোধে জরুরি সেবার নির্ধারিত যানবাহন ব্যতিরেকে অন্য সব মোটরযানে এ ধরনের বিকট শব্দ সৃষ্টিকারী অননুমোদিত হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com