চুলে কুমড়া বীজের তেল মাখলে কী হয়?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমড়া বীজ স্বাস্থ্যের জন্য বেশ ভালো। কিন্তু এই বীজের তেল কোন কাজে লাগে? পুষ্টিবিদেরা বলছেন, ভিটামিন ই, সি, জিঙ্ক, সেলেনিয়াম, ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ কুমড়ো বীজের তেল খেলে ত্বক এবং চুলও ভালো থাকে। আবার, এই তেল মাথায়ও মাখা যায়।

মাথায় কুমড়োর বীজ মাখলে কী হয়?

নতুন চুল গজাতে উদ্দীপক হিসেবে কাজ করে কুমড়ো বীজের তেল। নিয়মিত মাখলে চুলের ঘনত্ব বৃদ্ধি পায়। কুমড়া বীজের তেল অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ। এতে নানা ধরনের ভিটামিন, প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড থাকায় ফলিকলগুলো মজবুত হয়।

এছাড়া, চুল পাতলা হয়ে যাওয়া বা ঝরে পড়ার সঙ্গে যুক্ত বিশেষ একটি হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে কুমড়া বীজের তেল। পুষ্টিবিদেরা অবশ্য বলছেন, কুমড়া বীজের তেল শুধু মাখলেই হবে না, খেতেও হবে।

কীভাবে মাখবেন?

রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে হলে কুমড়া বীজের তেল মাথার ত্বকে ম্যাসাজ করাই ভালো। রক্ত সঞ্চালন ভালো হলে ফলিকনে অক্সিজেন পৌঁছায়। নতুন চুল গজানোর সম্ভাবনাও বৃদ্ধি পায়।

ম্যাসাজ করার পর আধ ঘণ্টা অপেক্ষা করতে হবে। চাইলে সারা রাত মাথায় তেল রেখে দেওয়া যায়। তবে, সরাসরি মাথায় কুমড়ো বীজের তেল না মেখে তা নারকেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে মাখা যেতে পারে। তারপর রাসায়নিক-বর্জিত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার এই তেল মাখলে তফাত নজরে পড়বে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চুলে কুমড়া বীজের তেল মাখলে কী হয়?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমড়া বীজ স্বাস্থ্যের জন্য বেশ ভালো। কিন্তু এই বীজের তেল কোন কাজে লাগে? পুষ্টিবিদেরা বলছেন, ভিটামিন ই, সি, জিঙ্ক, সেলেনিয়াম, ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ কুমড়ো বীজের তেল খেলে ত্বক এবং চুলও ভালো থাকে। আবার, এই তেল মাথায়ও মাখা যায়।

মাথায় কুমড়োর বীজ মাখলে কী হয়?

নতুন চুল গজাতে উদ্দীপক হিসেবে কাজ করে কুমড়ো বীজের তেল। নিয়মিত মাখলে চুলের ঘনত্ব বৃদ্ধি পায়। কুমড়া বীজের তেল অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ। এতে নানা ধরনের ভিটামিন, প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড থাকায় ফলিকলগুলো মজবুত হয়।

এছাড়া, চুল পাতলা হয়ে যাওয়া বা ঝরে পড়ার সঙ্গে যুক্ত বিশেষ একটি হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে কুমড়া বীজের তেল। পুষ্টিবিদেরা অবশ্য বলছেন, কুমড়া বীজের তেল শুধু মাখলেই হবে না, খেতেও হবে।

কীভাবে মাখবেন?

রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে হলে কুমড়া বীজের তেল মাথার ত্বকে ম্যাসাজ করাই ভালো। রক্ত সঞ্চালন ভালো হলে ফলিকনে অক্সিজেন পৌঁছায়। নতুন চুল গজানোর সম্ভাবনাও বৃদ্ধি পায়।

ম্যাসাজ করার পর আধ ঘণ্টা অপেক্ষা করতে হবে। চাইলে সারা রাত মাথায় তেল রেখে দেওয়া যায়। তবে, সরাসরি মাথায় কুমড়ো বীজের তেল না মেখে তা নারকেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে মাখা যেতে পারে। তারপর রাসায়নিক-বর্জিত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার এই তেল মাখলে তফাত নজরে পড়বে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com