মেসিকে থামানোর কৌশল জানালেন স্পেন অধিনায়ক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি যে লিওনেল মেসি, তা নিয়ে কোনো দ্বিমত নেই। তাই শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আর্জেন্টাইন অধিনায়ককে কীভাবে সামলানো হবে, সেই পরিকল্পনাই তুলে ধরেছেন স্পেনের অধিনায়ক রদ্রি।

রবিবার (১৯ জুলাই) নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। মহারণের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম দিওরিও আস-কে দেওয়া সাক্ষাৎকারে ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার বলেন, মেসিকে যতটা সম্ভব বিপজ্জনক জায়গা থেকে দূরে রাখাই হবে তাদের প্রথম লক্ষ্য।

রদ্রি বলেন, “প্রথমত, তাকে বক্সের কাছ থেকে দূরে রাখতে হবে। দ্বিতীয়ত, যখন আমাদের রক্ষণ সামলাতে হবে, তখন তার আরও কাছাকাছি থাকতে হবে এবং আরও আক্রমণাত্মকভাবে ডিফেন্ড করতে হবে। তবে খুব বেশি পিছিয়ে না গিয়ে।”

তার মতে, স্পেনের স্বাভাবিক আক্রমণাত্মক ফুটবলই হতে পারে মেসিকে নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে কার্যকর উপায়। তিনি বলেন, “আমরা এমন একটি দল, যারা সামনে থেকেই প্রেস করে প্রতিপক্ষকে পেছনের দিকে খেলতে বাধ্য করে। আমার মনে হয়, রোববারের ম্যাচে এটিই হবে মূল চাবিকাঠি। তবে লিওর মতো একজন ফুটবলার, যে যেকোনো সময় অপ্রত্যাশিত কিছু করে বসতে পারে, তাকে নিয়ে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।”

মেসির প্রতি নিজের মুগ্ধতার কথাও গোপন করেননি স্পেন অধিনায়ক। তিনি বলেন, “মেসি নিজেই নিজের পরিচয়। ব্যক্তিগত অর্জনের বাইরে তার পুরো ক্যারিয়ারই তার হয়ে কথা বলে। এত বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলে যাওয়া, ৩৯ বছর বয়সেও এমন ফর্মে থেকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়া সত্যিই অবিশ্বাস্য।”

রদ্রির মতে, মেসি শুধু একজন তারকা ফুটবলার নন, আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় অনুপ্রেরণাও। তিনি বলেন, “আর্জেন্টিনার জন্য সে শুধু একজন খেলোয়াড় নয়। সে তাদের সবচেয়ে বড় ভরসা, তাদের নেতা। তবে আমাদের শুধু মেসি নয়, পুরো আর্জেন্টিনা দলকেই ম্যাচের প্রতিটি পর্যায়ে নিয়ন্ত্রণে রাখতে হবে।”

এটি হতে যাচ্ছে মেসির ক্যারিয়ারের তৃতীয় এবং সম্ভবত শেষ বিশ্বকাপ ফাইনাল। ২০২২ সালে শিরোপা জয়ের পর টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে মরিয়া স্পেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘সমস্যা সমাধানে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরও দায়িত্ব নিতে হবে’

» এআই’র অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

» রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল

» কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি

» নারী কর্মীদের মানসিক সুস্থতা নিশ্চিতে ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র যৌথ গ্রুপ সেশন

» বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা জমা দিলো গ্রামীণফোন

» ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডার্স ব্যাচ ২০২৫-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন

» উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

» তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে ভর্তি নেওয়া হবে : আমিনুল হক

» ট্রাফিক আইন ভাঙলেই এআই ক্যামেরায় জরিমানা, মালিকের মোবাইলে যাবে বার্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মেসিকে থামানোর কৌশল জানালেন স্পেন অধিনায়ক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি যে লিওনেল মেসি, তা নিয়ে কোনো দ্বিমত নেই। তাই শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আর্জেন্টাইন অধিনায়ককে কীভাবে সামলানো হবে, সেই পরিকল্পনাই তুলে ধরেছেন স্পেনের অধিনায়ক রদ্রি।

রবিবার (১৯ জুলাই) নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। মহারণের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম দিওরিও আস-কে দেওয়া সাক্ষাৎকারে ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার বলেন, মেসিকে যতটা সম্ভব বিপজ্জনক জায়গা থেকে দূরে রাখাই হবে তাদের প্রথম লক্ষ্য।

রদ্রি বলেন, “প্রথমত, তাকে বক্সের কাছ থেকে দূরে রাখতে হবে। দ্বিতীয়ত, যখন আমাদের রক্ষণ সামলাতে হবে, তখন তার আরও কাছাকাছি থাকতে হবে এবং আরও আক্রমণাত্মকভাবে ডিফেন্ড করতে হবে। তবে খুব বেশি পিছিয়ে না গিয়ে।”

তার মতে, স্পেনের স্বাভাবিক আক্রমণাত্মক ফুটবলই হতে পারে মেসিকে নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে কার্যকর উপায়। তিনি বলেন, “আমরা এমন একটি দল, যারা সামনে থেকেই প্রেস করে প্রতিপক্ষকে পেছনের দিকে খেলতে বাধ্য করে। আমার মনে হয়, রোববারের ম্যাচে এটিই হবে মূল চাবিকাঠি। তবে লিওর মতো একজন ফুটবলার, যে যেকোনো সময় অপ্রত্যাশিত কিছু করে বসতে পারে, তাকে নিয়ে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।”

মেসির প্রতি নিজের মুগ্ধতার কথাও গোপন করেননি স্পেন অধিনায়ক। তিনি বলেন, “মেসি নিজেই নিজের পরিচয়। ব্যক্তিগত অর্জনের বাইরে তার পুরো ক্যারিয়ারই তার হয়ে কথা বলে। এত বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলে যাওয়া, ৩৯ বছর বয়সেও এমন ফর্মে থেকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়া সত্যিই অবিশ্বাস্য।”

রদ্রির মতে, মেসি শুধু একজন তারকা ফুটবলার নন, আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় অনুপ্রেরণাও। তিনি বলেন, “আর্জেন্টিনার জন্য সে শুধু একজন খেলোয়াড় নয়। সে তাদের সবচেয়ে বড় ভরসা, তাদের নেতা। তবে আমাদের শুধু মেসি নয়, পুরো আর্জেন্টিনা দলকেই ম্যাচের প্রতিটি পর্যায়ে নিয়ন্ত্রণে রাখতে হবে।”

এটি হতে যাচ্ছে মেসির ক্যারিয়ারের তৃতীয় এবং সম্ভবত শেষ বিশ্বকাপ ফাইনাল। ২০২২ সালে শিরোপা জয়ের পর টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে মরিয়া স্পেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com