জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি   : স্টপ ড্রাগস, স্টার্ট রানিং’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে শহরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের সামনে থেকে অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু ফুটবল একাডেমী পাঁচ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনের আয়োজন করে।
অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু ফুটবল একাডেমীর চেয়ারম্যান অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবুর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে ম্যারাথন একটি ব্যাতিক্রমী আয়োজন। মাদকের বিরুদ্ধে তরুণদের অবস্থান জানাতে ম্যারাথন সমাজে বিশেষ বার্তা ছড়িয়ে দিবে। নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম শারীরিক গঠন ও মানসিক বিকাশ সাধনের পাশাপাশি মানুষকে বিপথগামী হতে বাধাগ্রস্ত করে। তরুণরা যে মাদকের বিরুদ্ধে দাড়িয়েছে এই ম্যারাথনে তাদের স্বতস্ফুর্ত অংশগ্রহণেই তা স্পষ্ট হয়েছে। পরে ৫ কিলোমিটার দীর্ঘ মিনি ম্যারাথনে প্রায় ২৫০ জন নারী ও পুরুষ অ্যাথলেট অংশগ্রহণ করে।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চালাপাড়া হয়ে আবার স্টেডিয়ামের সামনে গিয়ে ম্যারাথন শেষ হয়।
ম্যারাথনে পুরুষদের মধ্যে রানা মিয়া ও নারীদের মধ্যে জান্নাতুল ফেরদৌসী প্রথম স্থান অর্জন করেন। পরে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি   : স্টপ ড্রাগস, স্টার্ট রানিং’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে শহরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের সামনে থেকে অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু ফুটবল একাডেমী পাঁচ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনের আয়োজন করে।
অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু ফুটবল একাডেমীর চেয়ারম্যান অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবুর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে ম্যারাথন একটি ব্যাতিক্রমী আয়োজন। মাদকের বিরুদ্ধে তরুণদের অবস্থান জানাতে ম্যারাথন সমাজে বিশেষ বার্তা ছড়িয়ে দিবে। নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম শারীরিক গঠন ও মানসিক বিকাশ সাধনের পাশাপাশি মানুষকে বিপথগামী হতে বাধাগ্রস্ত করে। তরুণরা যে মাদকের বিরুদ্ধে দাড়িয়েছে এই ম্যারাথনে তাদের স্বতস্ফুর্ত অংশগ্রহণেই তা স্পষ্ট হয়েছে। পরে ৫ কিলোমিটার দীর্ঘ মিনি ম্যারাথনে প্রায় ২৫০ জন নারী ও পুরুষ অ্যাথলেট অংশগ্রহণ করে।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চালাপাড়া হয়ে আবার স্টেডিয়ামের সামনে গিয়ে ম্যারাথন শেষ হয়।
ম্যারাথনে পুরুষদের মধ্যে রানা মিয়া ও নারীদের মধ্যে জান্নাতুল ফেরদৌসী প্রথম স্থান অর্জন করেন। পরে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com