জন্মদিনে সামনে এলো প্রিয়াঙ্কার অন্য রূপ

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :প্রিয়াঙ্কা চোপড়া—জন্মগতভাবে ভারতীয় হলেও এখন তিনি আন্তর্জাতিক অভিনেত্রী। বিশ্বজুড়ে তার বিচরণ, জনপ্রিয়তা। আজ এ সফল অভিনেত্রীর জন্মদিন। আর বিশেষ দিনে অদেখা রূপ নিয়ে হাজির তিনি।

অবশ্য এই অদেখা রূপ তার জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে সামনে এনেছেন নির্মাতা এস এস রাজামৌলি। তার নির্মাণাধীন ছবি ‘বারাণসী’তে ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। সে চরিত্রেরই দুটি স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে।

‘বারাণসী’র ইনস্টাগ্রাম পেজে লেখা হয়েছে, ‘আরো নতুন অভিযান, আরো আবিষ্কার এবং দিগন্তজোড়া যাত্রার জন্য…

একটি ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যায় রহস্যময় ও ভয়ংকর আবহে। কালো করসেট-স্টাইলের পোশাক, স্বচ্ছ লম্বা হাতা, এলোমেলো খোঁপা, স্মোকি আই মেকআপ এবং সবুজ পান্নার দুলে তার লুককে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। পোস্টারের মূল আকর্ষণ তার তীক্ষ্ণ দৃষ্টি।

দ্বিতীয় ছবিতে সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়েছেন অভিনেত্রী। সাদা ক্রপ টপ, বেইজ রঙের ঢিলেঢালা শার্ট ও কালো কার্গো প্যান্ট পরে তাকে উচ্ছ্বসিত ভঙ্গিতে আকাশে লাফ দিতে দেখা যায়। পেছনে রয়েছে পাহাড়, সবুজ তৃণভূমি এবং সেখানে বিচরণরত জেব্রা ও জিরাফ।

সিনেমায় প্রিয়াঙ্কার চরিত্রটিকে নির্মাতারা বর্ণনা করেছেন—একজন দুর্ধর্ষ, বিশ্বভ্রমণকারী নারী হিসেবে; যিনি একই সঙ্গে শক্তিশালী, সংবেদনশীল ও মনে রাখার মতো।

এদিকে ‘বারাণসী’র ছবিগুলো দেখে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। কেউ লিখেছেন, ‘তিনি কি প্রধান খলনায়িকার চরিত্রে?’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘শৈশব থেকে তার সিনেমা দেখে আসছি, এখনও তিনি নিজের সেরাটা ধরে রেখেছেন।’

‘আরআরআর’-এর বৈশ্বিক সাফল্যের পর ‘বারাণসী’ নিয়ে ফিরছেন রাজামৌলি। বিশাল বাজেট ও আয়োজনে নির্মিত হচ্ছে ছবিটি। এতে প্রিয়াঙ্কার সঙ্গে আছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। পৌরাণিক কাহিনি, ভারতীয় লোককথা এবং টাইম ট্রাভেলের মতো বিজ্ঞান কল্পকাহিনির উপাদান মিলিয়ে তৈরি হচ্ছে এই বৈশ্বিক অ্যাডভেঞ্চারধর্মী সিনেমা। আগামী বছরের এপ্রিলে ছবিটি মুক্তি পেতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘সমস্যা সমাধানে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরও দায়িত্ব নিতে হবে’

» এআই’র অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

» রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল

» কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি

» নারী কর্মীদের মানসিক সুস্থতা নিশ্চিতে ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র যৌথ গ্রুপ সেশন

» বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা জমা দিলো গ্রামীণফোন

» ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডার্স ব্যাচ ২০২৫-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন

» উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

» তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে ভর্তি নেওয়া হবে : আমিনুল হক

» ট্রাফিক আইন ভাঙলেই এআই ক্যামেরায় জরিমানা, মালিকের মোবাইলে যাবে বার্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জন্মদিনে সামনে এলো প্রিয়াঙ্কার অন্য রূপ

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :প্রিয়াঙ্কা চোপড়া—জন্মগতভাবে ভারতীয় হলেও এখন তিনি আন্তর্জাতিক অভিনেত্রী। বিশ্বজুড়ে তার বিচরণ, জনপ্রিয়তা। আজ এ সফল অভিনেত্রীর জন্মদিন। আর বিশেষ দিনে অদেখা রূপ নিয়ে হাজির তিনি।

অবশ্য এই অদেখা রূপ তার জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে সামনে এনেছেন নির্মাতা এস এস রাজামৌলি। তার নির্মাণাধীন ছবি ‘বারাণসী’তে ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। সে চরিত্রেরই দুটি স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে।

‘বারাণসী’র ইনস্টাগ্রাম পেজে লেখা হয়েছে, ‘আরো নতুন অভিযান, আরো আবিষ্কার এবং দিগন্তজোড়া যাত্রার জন্য…

একটি ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যায় রহস্যময় ও ভয়ংকর আবহে। কালো করসেট-স্টাইলের পোশাক, স্বচ্ছ লম্বা হাতা, এলোমেলো খোঁপা, স্মোকি আই মেকআপ এবং সবুজ পান্নার দুলে তার লুককে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। পোস্টারের মূল আকর্ষণ তার তীক্ষ্ণ দৃষ্টি।

দ্বিতীয় ছবিতে সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়েছেন অভিনেত্রী। সাদা ক্রপ টপ, বেইজ রঙের ঢিলেঢালা শার্ট ও কালো কার্গো প্যান্ট পরে তাকে উচ্ছ্বসিত ভঙ্গিতে আকাশে লাফ দিতে দেখা যায়। পেছনে রয়েছে পাহাড়, সবুজ তৃণভূমি এবং সেখানে বিচরণরত জেব্রা ও জিরাফ।

সিনেমায় প্রিয়াঙ্কার চরিত্রটিকে নির্মাতারা বর্ণনা করেছেন—একজন দুর্ধর্ষ, বিশ্বভ্রমণকারী নারী হিসেবে; যিনি একই সঙ্গে শক্তিশালী, সংবেদনশীল ও মনে রাখার মতো।

এদিকে ‘বারাণসী’র ছবিগুলো দেখে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। কেউ লিখেছেন, ‘তিনি কি প্রধান খলনায়িকার চরিত্রে?’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘শৈশব থেকে তার সিনেমা দেখে আসছি, এখনও তিনি নিজের সেরাটা ধরে রেখেছেন।’

‘আরআরআর’-এর বৈশ্বিক সাফল্যের পর ‘বারাণসী’ নিয়ে ফিরছেন রাজামৌলি। বিশাল বাজেট ও আয়োজনে নির্মিত হচ্ছে ছবিটি। এতে প্রিয়াঙ্কার সঙ্গে আছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। পৌরাণিক কাহিনি, ভারতীয় লোককথা এবং টাইম ট্রাভেলের মতো বিজ্ঞান কল্পকাহিনির উপাদান মিলিয়ে তৈরি হচ্ছে এই বৈশ্বিক অ্যাডভেঞ্চারধর্মী সিনেমা। আগামী বছরের এপ্রিলে ছবিটি মুক্তি পেতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com