টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বুধবার কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত প্রথম ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়।

চোট ও বিশ্রামের কারণে এই সিরিজেও নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। তাই দলের নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক হৃদয়। টস শেষে তিনি জানান, দিনের ম্যাচ হওয়ায় শুরুতে বোলিং করে উইকেটের সুবিধা নিতে চান তারা। পাশাপাশি দলের জয়ের ধারাও ধরে রাখতে চান।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে সবচেয়ে বড় চমক ইয়াসির আলীর প্রত্যাবর্তন। প্রায় তিন বছর পর আবারও জাতীয় দলের টি-টোয়েন্টি একাদশে সুযোগ পেলেন এই ডানহাতি ব্যাটার।

অন্যদিকে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা জানান, টস জিতলেও তারাও আগে ব্যাটিং করার পরিকল্পনা করেছিলেন। তার মতে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট আরও ধীরগতির হয়ে যেতে পারে, যা পরে ব্যাটিং করা দলের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে।

দুই দলের একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘সমস্যা সমাধানে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরও দায়িত্ব নিতে হবে’

» এআই’র অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

» রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল

» কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি

» নারী কর্মীদের মানসিক সুস্থতা নিশ্চিতে ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র যৌথ গ্রুপ সেশন

» বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা জমা দিলো গ্রামীণফোন

» ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডার্স ব্যাচ ২০২৫-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন

» উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

» তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে ভর্তি নেওয়া হবে : আমিনুল হক

» ট্রাফিক আইন ভাঙলেই এআই ক্যামেরায় জরিমানা, মালিকের মোবাইলে যাবে বার্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বুধবার কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত প্রথম ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়।

চোট ও বিশ্রামের কারণে এই সিরিজেও নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। তাই দলের নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক হৃদয়। টস শেষে তিনি জানান, দিনের ম্যাচ হওয়ায় শুরুতে বোলিং করে উইকেটের সুবিধা নিতে চান তারা। পাশাপাশি দলের জয়ের ধারাও ধরে রাখতে চান।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে সবচেয়ে বড় চমক ইয়াসির আলীর প্রত্যাবর্তন। প্রায় তিন বছর পর আবারও জাতীয় দলের টি-টোয়েন্টি একাদশে সুযোগ পেলেন এই ডানহাতি ব্যাটার।

অন্যদিকে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা জানান, টস জিতলেও তারাও আগে ব্যাটিং করার পরিকল্পনা করেছিলেন। তার মতে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট আরও ধীরগতির হয়ে যেতে পারে, যা পরে ব্যাটিং করা দলের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে।

দুই দলের একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com