গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণের কাজ ফের শুরু হচ্ছে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক জেলা পর্যায়ে বাস্তবায়নাধীন ১২টি আইটি/হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অভ্যন্তরে নির্মাণাধীন হাই-টেক পার্কের নির্মাণ কাজ পুনরায় শুরু হতে চলেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের প্রচেষ্টায় সম্প্রতি হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। পুনরায় নির্মাণ কাজ শুরু করায় হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

হাই-টেক পার্কটি নির্মিত হলে শিক্ষার্থীরা আইটি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং এবং হার্ডওয়্যার খাতে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত হতে পারবে। এর মাধ্যমে বিপুল সংখ্যক বেকার ও দক্ষ তরুণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও সম্ভব হবে। হাই-টেক পার্কগুলো নতুন প্রযুক্তিভিত্তিক উদ্যোগ বা স্টার্ট-আপগুলোকে ব্যবসায়িক পরামর্শ, আর্থিক সহযোগিতা ও নেটওয়ার্কিংয়ের সুযোগ দিয়ে সহায়তা করে থাকে।

এছাড়াও হাইটেক পার্কটিতে থাকবে একটি বহুল প্রতীক্ষিত অডিটোরিয়াম, যেখানে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে পারবে।

প্রায় ১৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য হাই-টেক পার্কটিতে থাকবে স্টার্ট-আপ ফ্লোর ফ্যাসিলিটি। যেখানে প্লাগ অ্যান্ড প্লে সুবিধা নিশ্চিত করা হবে। যা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উন্নত গবেষণার সুবিধা নিশ্চিত করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘সমস্যা সমাধানে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরও দায়িত্ব নিতে হবে’

» এআই’র অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

» রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল

» কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি

» নারী কর্মীদের মানসিক সুস্থতা নিশ্চিতে ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র যৌথ গ্রুপ সেশন

» বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা জমা দিলো গ্রামীণফোন

» ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডার্স ব্যাচ ২০২৫-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন

» উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

» তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে ভর্তি নেওয়া হবে : আমিনুল হক

» ট্রাফিক আইন ভাঙলেই এআই ক্যামেরায় জরিমানা, মালিকের মোবাইলে যাবে বার্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণের কাজ ফের শুরু হচ্ছে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক জেলা পর্যায়ে বাস্তবায়নাধীন ১২টি আইটি/হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অভ্যন্তরে নির্মাণাধীন হাই-টেক পার্কের নির্মাণ কাজ পুনরায় শুরু হতে চলেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের প্রচেষ্টায় সম্প্রতি হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। পুনরায় নির্মাণ কাজ শুরু করায় হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

হাই-টেক পার্কটি নির্মিত হলে শিক্ষার্থীরা আইটি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং এবং হার্ডওয়্যার খাতে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত হতে পারবে। এর মাধ্যমে বিপুল সংখ্যক বেকার ও দক্ষ তরুণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও সম্ভব হবে। হাই-টেক পার্কগুলো নতুন প্রযুক্তিভিত্তিক উদ্যোগ বা স্টার্ট-আপগুলোকে ব্যবসায়িক পরামর্শ, আর্থিক সহযোগিতা ও নেটওয়ার্কিংয়ের সুযোগ দিয়ে সহায়তা করে থাকে।

এছাড়াও হাইটেক পার্কটিতে থাকবে একটি বহুল প্রতীক্ষিত অডিটোরিয়াম, যেখানে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে পারবে।

প্রায় ১৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য হাই-টেক পার্কটিতে থাকবে স্টার্ট-আপ ফ্লোর ফ্যাসিলিটি। যেখানে প্লাগ অ্যান্ড প্লে সুবিধা নিশ্চিত করা হবে। যা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উন্নত গবেষণার সুবিধা নিশ্চিত করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com