কাভার্ডভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু, চালকসহ আটক ২

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রংপুর নগরীতে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় অরুন বালা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মডার্ণ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অরুন বালা গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের তর বাসুর স্ত্রী। এ ঘটনায় চালক ও হেল্পারকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মডার্ণ মোড়ে রংপুর-ঢাকা মহাসড়ক পাড় হচ্ছিলেন অরুন বালা। এ সময় ঢাকা ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন অরুন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে পথেই অরুন বালার মৃত্যু হয়। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক মোরসালিন মিয়া ও হেল্পার আবু বক্করকে আটক করেছে পুলিশ।

তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক বলেন, রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘সমস্যা সমাধানে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরও দায়িত্ব নিতে হবে’

» এআই’র অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

» রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল

» কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি

» নারী কর্মীদের মানসিক সুস্থতা নিশ্চিতে ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র যৌথ গ্রুপ সেশন

» বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা জমা দিলো গ্রামীণফোন

» ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডার্স ব্যাচ ২০২৫-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন

» উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

» তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে ভর্তি নেওয়া হবে : আমিনুল হক

» ট্রাফিক আইন ভাঙলেই এআই ক্যামেরায় জরিমানা, মালিকের মোবাইলে যাবে বার্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কাভার্ডভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু, চালকসহ আটক ২

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রংপুর নগরীতে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় অরুন বালা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মডার্ণ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অরুন বালা গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের তর বাসুর স্ত্রী। এ ঘটনায় চালক ও হেল্পারকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মডার্ণ মোড়ে রংপুর-ঢাকা মহাসড়ক পাড় হচ্ছিলেন অরুন বালা। এ সময় ঢাকা ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন অরুন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে পথেই অরুন বালার মৃত্যু হয়। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক মোরসালিন মিয়া ও হেল্পার আবু বক্করকে আটক করেছে পুলিশ।

তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক বলেন, রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com