যশের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে কটাক্ষের শিকার, জবাব দিলেন কিয়ারা

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক : শুরু থেকেই সমালোচনার হাত ধরে হাঁটছে ‘টক্সিক’। কটাক্ষের জালে ছবিটির মুক্তিপ্রাপ্ত গানও। নিস্তার পাচ্ছেন না কিয়ারা আদভানিও। গানে যশের সঙ্গে শারীরিক দৃশ্যগুলোর কারণে কথার বাণে জর্জরিত তিনি। তবে থেমে যাননি। দিয়েছেন পাল্টা জবাব।

মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’-এর প্রথম গান ‘তবাহি’-এ শারীরিক উন্মাদনায় মাততে দেখা গেছে কিয়ারা-যশকে। কখনও গাড়িতে মিলতে দেখা গেছে। আবার কখনও সৈকতে মাখামাখি হতে দেখা গেছে দুজনকে।

1783770167_yash-lead-jpg-1

সেসব নেটিজেনদের একটি অংশ ভালোভাবে নিলেও অনেকেই মেতেছেন সমালোচনায়। কারও মতে, অ্যাকশনধর্মী ছবির প্রথম ঝলক হিসাবে এত ঘনিষ্ঠ দৃশ্যের আধিক্য অপ্রয়োজনীয়। কারও মতে, এটি অ্যাকশন ছবির প্রচারের বদলে ‘ইরোটিকা’র আবহ তৈরি করেছে। অনেকেই কিয়ারাকে এক হাত নিয়েছেন।

এদিকে কটাক্ষকারীদের বাণে বিদ্ধ হয়েও চুপ নেই কিয়ারা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘বলিউডের বহু ছবিতে রসায়ন দেখেছি। কিন্তু পর্দায় এই ধরনের শরীরী দৃশ্য খুব বেশি দেখা যায় না। আমি এমন দৃশ্যে অভিনয় করার সুযোগ পেয়েছি।’’

yash-dp-nw-20260114114827-1-20260429154958

এরইমধ্যে একাধিকবার মুক্তির তারিখ বদলেছে ‘টক্সিক’। শেষ ঘোষণানুযায়ী ২৬ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। পরিচালক গীতু মোহনদাস। এতে আরও অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।  সূএ:ঢাকা মেইল ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘সমস্যা সমাধানে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরও দায়িত্ব নিতে হবে’

» এআই’র অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

» রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল

» কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি

» নারী কর্মীদের মানসিক সুস্থতা নিশ্চিতে ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র যৌথ গ্রুপ সেশন

» বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা জমা দিলো গ্রামীণফোন

» ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডার্স ব্যাচ ২০২৫-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন

» উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

» তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে ভর্তি নেওয়া হবে : আমিনুল হক

» ট্রাফিক আইন ভাঙলেই এআই ক্যামেরায় জরিমানা, মালিকের মোবাইলে যাবে বার্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যশের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে কটাক্ষের শিকার, জবাব দিলেন কিয়ারা

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক : শুরু থেকেই সমালোচনার হাত ধরে হাঁটছে ‘টক্সিক’। কটাক্ষের জালে ছবিটির মুক্তিপ্রাপ্ত গানও। নিস্তার পাচ্ছেন না কিয়ারা আদভানিও। গানে যশের সঙ্গে শারীরিক দৃশ্যগুলোর কারণে কথার বাণে জর্জরিত তিনি। তবে থেমে যাননি। দিয়েছেন পাল্টা জবাব।

মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’-এর প্রথম গান ‘তবাহি’-এ শারীরিক উন্মাদনায় মাততে দেখা গেছে কিয়ারা-যশকে। কখনও গাড়িতে মিলতে দেখা গেছে। আবার কখনও সৈকতে মাখামাখি হতে দেখা গেছে দুজনকে।

1783770167_yash-lead-jpg-1

সেসব নেটিজেনদের একটি অংশ ভালোভাবে নিলেও অনেকেই মেতেছেন সমালোচনায়। কারও মতে, অ্যাকশনধর্মী ছবির প্রথম ঝলক হিসাবে এত ঘনিষ্ঠ দৃশ্যের আধিক্য অপ্রয়োজনীয়। কারও মতে, এটি অ্যাকশন ছবির প্রচারের বদলে ‘ইরোটিকা’র আবহ তৈরি করেছে। অনেকেই কিয়ারাকে এক হাত নিয়েছেন।

এদিকে কটাক্ষকারীদের বাণে বিদ্ধ হয়েও চুপ নেই কিয়ারা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘বলিউডের বহু ছবিতে রসায়ন দেখেছি। কিন্তু পর্দায় এই ধরনের শরীরী দৃশ্য খুব বেশি দেখা যায় না। আমি এমন দৃশ্যে অভিনয় করার সুযোগ পেয়েছি।’’

yash-dp-nw-20260114114827-1-20260429154958

এরইমধ্যে একাধিকবার মুক্তির তারিখ বদলেছে ‘টক্সিক’। শেষ ঘোষণানুযায়ী ২৬ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। পরিচালক গীতু মোহনদাস। এতে আরও অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।  সূএ:ঢাকা মেইল ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com